Journalbd24.com

সোমবার, ২৯ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • সিরিজ শেষে বাংলাদেশ কি পেল আর কি পেলনা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ নভেম্বর, ২০১৯ ১১:০৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ নভেম্বর, ২০১৯ ১১:০৪

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    সিরিজ শেষে বাংলাদেশ কি পেল আর কি পেলনা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ নভেম্বর, ২০১৯ ১১:০৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ নভেম্বর, ২০১৯ ১১:০৪

     সিরিজ শেষে বাংলাদেশ কি পেল আর কি পেলনা
    ফাইল ছবি

    ভারত সফরে যাওয়ার আগে কেউ যদি বলতো বাংলাদেশ দল টি-টোয়েন্টি সিরিজটি হারবে ২-১ ব্যবধানে, তা হলে যে কেউ এটিকে মেনে নিতো দারুণ ফল হিসেবে। কেননা ভারতের বিপক্ষে এর আগে কখনো টি-টোয়েন্টি ম্যাচ জেতেনি বাংলাদেশ। তার ওপর সাম্প্রতিক অস্থির অবস্থা কাটিয়ে একটি জয় তখন পরিস্থিতি বিবেচনায় টাইগারদের জন্য অনেক কিছু।

    কিন্তু রোববার সিরিজের শেষ ম্যাচের পর সেই ২-১ ব্যবধানে সিরিজ হারের পর সকলের মনে শুধুই আক্ষেপ আর সুযোগ হাতছাড়া করার আক্ষেপ। কেননা শেষ ম্যাচটি জিতে সিরিজ নিজেদের করে নেয়ার সহজ সুযোগ হেলায় হারিয়েছে বাংলাদেশ। নাইম শেখের দুর্দান্ত ব্যাটিংয়ের পর আর কেউই দাঁড়াতে পারেননি, যার ফলে হারতে হয়েছে ৩০ রানের ব্যবধানে।

    ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে এসে সিরিজের প্রাপ্তি-অপ্রাপ্তি, নিয়ে কথা বলেছেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তার মতে তরুণ তুর্কি নাইম শেখ ও আমিনুল ইসলামদের পারফরম্যান্স বড় তৃপ্তির জায়গা। অন্যদিকে সিরিজ জিততে না পারাটাই অতৃপ্তির।

    মাহমুদউল্লাহ বলেন, ‘(সিরিজে) তৃপ্তির জায়গা বলতে আমার মনে হয়, নাঈম ও আমিনুলের পারফরম্যান্স। আমাদের বোলিং ইউনিটের পারফরম্যান্স খুব ভালো ছিল। মুশফিকের ম্যাচ জেতানো পারফরম্যান্স ছিল। এগুলো ছিল ইতিবাচক।’

    তিনি বলতে থাকেন, ‘আর অতৃপ্তি বলতে গেলে- আমরা প্রথম ম্যাচ জিতেছি। অবশ্যই ভালো একটা মোমেন্টাম পেয়েছিলাম। যেটা আমরা সব সময় ফিল করি- এটাই বাংলাদেশ দলের শক্তি। তারপর ওখান থেকে যখন সিরিজটা হারি, সেদিক থেকে কিছুটা হলেও হতাশাজনক।’

    এসময় নাইম শেখের ৪৮ বলে ৮১ রানের ইনিংসের প্রশংসা ঝরে টাইগার অধিনায়কের কণ্ঠে। চাপের মুখে যেভাবে খেলেছেন তরুণ নাইম, তাতে অধিনায়কের কাছ থেকে লেটার মার্কই পেয়েছেন তিনি। একই সঙ্গে নাইমের এমন ইনিংসের পর ম্যাচ জিততে না পারার হতাশাও শোনা যায় মাহমুদউল্লাহর কণ্ঠে।

    নাইমের ব্যাপারে জিজ্ঞেস করা হলে টাইগার অধিনায়কের জবাব, ‘এককথায় বললে, খুবই দৃষ্টিনন্দন ছিল ওর (নাইম শেখ) ইনিংসটা। আমার খারাপ লাগছে এত সুন্দর একটা ইনিংস খেলেছে, আমরা ফিনিশ করতে পারিনি। মিডল অর্ডারদের ব্যর্থতা ছিল। এই কারণে আমার হতাশাটা আরও বেশি। সুন্দর একটা ইনিংস খেলেছে, খুব ভালো ব্যাটিং করেছে। ওর জন্য হলেও আমরা যদি ভালো করে শেষ করতে পারতাম তাহলে ও অনেক ক্রেডিট পেত।’

    দীর্ঘদিন পর দলে ফিরে দারুণ বোলিং করেছেন ডানহাতি পেসার আলআমিন হোসেন। তিন ম্যাচেই করেছেন নিয়ন্ত্রিত বোলিং, রান খরচ করেছেন একদম হিসেব করে। মাহমুদউল্লাহর মতে দেশের অন্যতম সেরা টি-টোয়েন্টি বোলার হলেন আলআমিন।

    তিনি অলেন, ‘আলআমিন অসাধারণ খেলেছে। আমার মনে হয়, ও আমাদের দেশের অন্যতম সেরা টি-টোয়েন্টি বোলার। ব্যক্তিগতভাবে আমি এটা অনুভব করি। ওর আন্তর্জাতিক ও ঘরোয়া টি-টোয়েন্টি ক্যারিয়ার দেখলে দেখা যাবে, সব সময় ধারাবাহিক পারফর্ম করেছে। সেদিক থেকে বিশ্বাস ছিল আল আমিন হয়তোবা ভালো করতে পারে।’

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬