Journalbd24.com

সোমবার, ২৯ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • কোহলিকে ‘সতর্কবার্তা’ দিয়ে রাখলেন রোহিত
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ নভেম্বর, ২০১৯ ১৩:১৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ নভেম্বর, ২০১৯ ১৩:১৯

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    কোহলিকে ‘সতর্কবার্তা’ দিয়ে রাখলেন রোহিত

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ নভেম্বর, ২০১৯ ১৩:১৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ নভেম্বর, ২০১৯ ১৩:১৯

     কোহলিকে ‘সতর্কবার্তা’ দিয়ে রাখলেন রোহিত

    টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে যখনই সুযোগ পেয়েছেন দেখিয়েছেন নিজের সামর্থ্য, সাফল্য এনে দিয়েছেন দলকে। নিয়মিত অধিনায়ক বিরাট কোহলির বিশ্রাম তথা অনুপস্থিতিজনিত কারণে রোহিত শর্মা এখনও সফল ভারতের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে।

    শুধু সফল বললে কমই বলা হবে। অধিনায়ক হিসেবে টি-টোয়েন্টি ইতিহাসের তৃতীয় সেরা জয়-পরাজয়ের অনুপাত (৩.৫:১) এখন রোহিতের। তার অধীনে এখনও পর্যন্ত ১৮টি কুড়ি ওভারের ম্যাচ খেলে ১৪টিতেই জিতেছে ভারত। বাংলাদেশের বিপক্ষে সবশেষ সিরিজটিতেই যেমন, প্রথম ম্যাচ হেরেও রোহিতের দারুণ ক্যাপ্টেন্সিতে ঘুরে দাঁড়িয়েছে ভারত।

    এ সিরিজের আগে থেকেই ভারতের ক্রিকেট অঙ্গনে শুরু হয়ে গিয়েছিল আগামী বছর অস্ট্রেলিয়াতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের ব্যাপারে আলোচনা।২০ ওভারের ক্রিকেটের বিশ্ব মঞ্চে ভালো করার জন্য এখন থেকেই নিজেদের গোছাতে শুরু করেছে ভারতীয় ক্রিকেট দল।

    আর সে লক্ষ্যে কাজটা মোটেও সহজ হবে না বলে মনে করছেন ভারতের আপাতকালীন অধিনায়ক রোহিত। বিশেষ করে বাংলাদেশের বিপক্ষে খেলোয়াড়দের এমন দুর্দান্ত প্রদর্শনীর পর দল গোছাতে নিয়মিত অধিনায়ক বিরাট কোহলি ও টিম ম্যানেজম্যান্টের যে বেশ কাঠখড় পোড়াতে হবে- সেই সতর্কবার্তাই দিয়ে রাখলেন রোহিত।

    ম্যাচ শেষে পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রসঙ্গ এলে রোহিত বলেন, ‘বিশ্বকাপ আসার আগেই আমাদের ভারসাম্যপূর্ণ দল গুছিয়ে ফেলতে হবে। এই দলের কয়েকজন নেই, তারা ফিরে আসবে। সবকিছু বিবেচনায় রেখে বললে, (বিশ্বকাপ খেলতে) অস্ট্রেলিয়ার বিমানে ওঠার আগে আমরা আরও কিছু ম্যাচ পাবো। যদি আজকের ম্যাচের ধারাবাহিকতা সামনের দিনগুলোতেও ধরে রাখতে পারি, তাহলে দল সাজানোর কাজটা বেশ কঠিনই হতে যাচ্ছে কোহলি এবং নির্বাচকদের জন্য।’

    এসময় স্বাভাবিকভাবেই কথা হয় ম্যাচে পাওয়া অসাধারণ জয়ের ব্যাপারে। যেখানে ৩০ রানের জয়ের পুরো কৃতিত্ব বোলারদের দেন ভারতীয় অধিনায়ক। তিনি বলেন, ‘বোলাররাই আমাদের ম্যাচ জিতিয়েছে। শিশিরের কারণে বোলিং করা কতটা কঠিন ছিলো তা বেশ ভালোই বুঝেছি আমি। একটা সময় ওদের ৮ ওভারে ৭০ রানের মতো দরকার ছিলো। পরিস্থিতি কঠিন ছিলো আমাদের জন্য। বোলাররা দায়িত্ব নিয়ে ম্যাচটা ভালোভাবে শেষ করেই ফিরেছে।’

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬