Journalbd24.com

বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • ইডেনের ইনডোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ নভেম্বর, ২০১৯ ১১:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ নভেম্বর, ২০১৯ ১১:১২

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    ইডেনের ইনডোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ নভেম্বর, ২০১৯ ১১:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ নভেম্বর, ২০১৯ ১১:১২

     ইডেনের ইনডোর উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

    ইডেন গার্ডেন্স টেস্টকে স্মরণীয় করে রাখতে আর কি কি আয়োজনের বাকি রাখবেন বিসিসিআইয়ের নতুন সভাপতি সৌরভ গাঙ্গুলি! ইডেন গার্ডেন্স টেস্টকে ঘণ্টা বাজিয়ে উদ্বোধন করার জন্য ইতোমধ্যেই তিনি আমন্ত্রণ জানিয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে। তার সঙ্গে থাকবেন পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যয়।

    প্রধানমন্ত্রীর জন্য কি কি উপহার থাকছে- ইতোমধ্যেই বেশ কয়েকটি নিউজে সেটা জানানো হয়েছে পাঠকদের। শুধু তাই নয়, ৫০ পদের রাজকীয় ভোজেরও আয়োজন করা হচ্ছে বাংলাদেশের প্রধানমন্ত্রীর জন্য।

    তবে আরও একটি বিশেষ সম্মানে ভূষিত হবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার হাত দিয়েই উদ্বোধন হবে ইডেন গার্ডেন্সের নতুন ইনডোর স্টেডিয়াম। যাকে তুলনা করা হচ্ছে লর্ডস-মেলবোর্নের চেয়েও আধুনিক ইনডোর হিসেবে। কলকাতার এই সময় পত্রিকা তো বলেই দিয়েছে, ‘ইডেনের নয়া ইনডোর। যেন আলাদিনের সেই দৈত্য জাদু নিয়ে হাজির ইডেন উদ্যানে।’

    ইডেন গার্ডেন্সের ইনডোরে কি থাকছে যে এটা এত আধুনিক? এই সময় তাদের রিপোর্টে বলে দিয়েছে সেগুলো, ‘পাশাপাশি চারটি নেটে করা যাবে ব্যাট। থাকবে ভুল-ত্রুটি দেখে নেওয়ার জন্য স্মার্ট লেন। প্রত্যেক নেটের সঙ্গে থাকবে কম্পিউটার স্ক্রিন। যেখানে একজন বোলার বা ব্যাটসম্যান একটা শট বা ডেলিভারি করেই এসে দেখে নিতে পারবেন, কোথায় কী ভুল-ঠিক হল। আর আধুনিক ম্যাটের উইকেট তো আছেই। আর আছে একাধিক বোলিং মেশিন। সেটাও অত্যন্ত আধুনিক। যা চলে এসেছে। শুধু প্যাকেট খোলা হয়নি।’

    এই হলো ইডেন গার্ডেন্সের আধুনিক ইনডোরের সংক্ষিপ্ত বর্ণনা। এই ইনডোর স্টেডিয়ামটিই ২২ নভেম্বর উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এরপরই তিনি ইডেন গার্ডেন্সের ভিভিআইপি লাউঞ্জে যাবেন বাংলাদেশ-ভারত দিবা-রাত্রির টেস্ট উদ্বোধনের জন্য।

    এই সময় তাদের রিপোর্টে জানিয়েছে, ‘সোমবার সন্ধ্যায় সেখানেই (ইনডোরে) পা রেখে একের পর এক চমকে দেওয়ার মতো রসদ পাওয়া গেল। ইনডোরে ঢোকার আগে ঠিক পাশেই তৈরি হচ্ছে বিশান কনফারেন্স রুম। যার আয়তন প্রায় চার হাজার স্কয়ার ফিট। এখন থেকে ক্রিকেটারদের মিটিং হোক বা বড় কোনও মিডিয়া কনফারেন্স, সবই হবে এখানে।’

    সৌরভ গাঙ্গুলি সিএবি প্রেসিডেন্ট থাকাকালে বছর দেড়েক আগে এই উদ্যোগ নিয়েছিলেন তিনি। তার পরামর্শে লর্ডসের ধাঁচে গড়ে তোলা হয় ইডেনের এই আধুনিক ইনডোর; তবে তা সেটা হচ্ছে লর্ডসের চেয়েও আধুনিক।

    সিঁড়ি দিয়ে ওঠার পথেই পড়বে সুইমিং পুল। যা আকারে বড় করা হয়েছে। উপরে এসেই পা পড়বে তিন হাজার স্কয়ার ফুটের জিমে। বিরাট কোহলিদের জন্য সব ধরনের আধুনিক মেশিনে সাজানো থাকবে জিমে। সংলগ্ন দুটো ঘরে সাওনা বাথ, আধুনিক স্পা, জাকুজি। তার তলাতেই ড্রেসিং রুম।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত
    2. বগুড়ায় ব্র্যাকের এমসিপি নেটওয়ার্কিং ওয়ার্কশপ অনুষ্ঠিত
    3. খেলা করতে গিয়ে প্রাণ গেল চার শিশুর
    4. আদমদীঘি ঐতিহাসিক রক্তদহ বিল পরিদর্শনে সংসদ সদস্য মহিত তালুকদার
    5. আদমদীঘিতে পৌর শ্রমিক দলের আংশিক কমিটি গঠন
    6. আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ চারজন গ্রেপ্তার
    7. পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইনস্টিটিউটের
উদ্যোগে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

    বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

    বগুড়ায় ব্র্যাকের এমসিপি 
নেটওয়ার্কিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

    বগুড়ায় ব্র্যাকের এমসিপি নেটওয়ার্কিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

    খেলা করতে গিয়ে প্রাণ গেল চার শিশুর

    খেলা করতে গিয়ে প্রাণ গেল চার শিশুর

    আদমদীঘি ঐতিহাসিক রক্তদহ বিল পরিদর্শনে সংসদ সদস্য মহিত তালুকদার

    আদমদীঘি ঐতিহাসিক রক্তদহ বিল পরিদর্শনে সংসদ সদস্য মহিত তালুকদার

    আদমদীঘিতে পৌর শ্রমিক দলের আংশিক কমিটি গঠন

    আদমদীঘিতে পৌর শ্রমিক দলের আংশিক কমিটি গঠন

    আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ চারজন গ্রেপ্তার

    আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ চারজন গ্রেপ্তার

    পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা

    পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬