Journalbd24.com

বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • ইডেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থাকবেন অমিত শাহও
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৯ ১১:৩১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৯ ১১:৩১

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    ইডেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থাকবেন অমিত শাহও

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৯ ১১:৩১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৯ ১১:৩১

     ইডেনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে থাকবেন অমিত শাহও

    নিজেদের ইতিহাসের প্রথম দিবারাত্রির টেস্ট ম্যাচটিকে স্মরণীয় করে রাখতে সম্ভাব্য সব চেষ্টাই করে যাচ্ছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গল (সিএবি)। ২২ নভেম্বর কলকাতার ইডেন গার্ডেনসে হতে যাওয়ার সে ম্যাচে উপস্থিত থাকার কথা নিশ্চিত করেছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়।

    আমন্ত্রণ জানানো হয়েছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকেও। এরই মাঝে খবর এলো ২২ নভেম্বরের সেই ম্যাচে শেখ হাসিনা ও মমতা বন্দোপাধ্যায়ের সঙ্গে উপস্থিত থাকবেন ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহও। নরেন্দ্র মোদিকে দেয়া আমন্ত্রণের ব্যাপারে এখনও সবুজ সংকেত পায়নি সিএবি। তবে শেখ হাসিনা ও মমতা বন্দোপাধ্যায়ের পর অমিত শাহের উপস্থিতির ব্যাপারে নিশ্চিত হতে পেরেছে তারা।

    ২২ নভেম্বর থেকে শুরু এই টেস্টটি ঘণ্টা বাজিয়ে উদ্বোধন করবেন শেখ হাসিনা এবং মমতা বন্দ্যোপাধ্যায়। ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের (সিএবি) সচিব অভিষেক ডালমিয়া এই খবরটি নিশ্চিত করেছেন। ঘণ্টা বাজিয়ে খেলার উদ্বোধন করা ইডেন গার্ডেনসের ক্রিকেট ঐতিহ্য। শুধু এই আয়োজনই নয়, ইডেনে বাংলাদেশ ও ভারতের মধ্যকার ঐতিহাসিক টেস্টটিকে স্মরণীয় করে রাখতে নানা আয়োজনের প্রস্তুতি নিয়ে রেখেছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।

    এর ম্যাচের জন্য আমন্ত্রিত বিশেষ অতিথিদের মধ্যে আছেন ভারতের কিংবদন্তি দাবাড়ু বিশ্বনাথ আনন্দ, টেনিস তারকা সানিয়া মির্জা, ব্যাডমিন্টনের বিশ্বচ্যাম্পিয়ন পি ভি সিন্ধু, ছয়বারের বিশ্বচ্যাম্পিয়ন মুষ্টিযোদ্ধা মেরি কম এবং ভারতের একমাত্র অলিম্পিক সোনাজয়ী অভিনব বিন্দ্রা। কিংবদন্তি ক্রিকেটার ও এক সময়ের সতীর্থ শচীন টেন্ডুলকারকেও এই টেস্টে রাখার চেষ্টা করছেন সৌরভ।

    এছাড়া দিবারাত্রির সে ম্যাচের আয়োজনকে আরও বর্ণাঢ্য ও স্মরণীয় করে রাখতে ইডেন টেস্টের প্রথমদিন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য রাজকীয় মধ্যাহ্নভোজ আয়োজন করতে যাচ্ছে সিএবি। ম্যাচের প্রথমদিন টসের আগে থেকে শুরু করে কয়েক ঘণ্টা ইডেনে উপস্থিত থাকার কথা রয়েছে শেখ হাসিনার। আর এ সময়ের মাঝেই প্রায় ৫০ পদের রাজকীয় মধ্যাহ্নভোজের ব্যবস্থা করা হবে তার জন্য।

    কী থাকবে সেই মধ্যাহ্নভোজে? ভারতীয় দৈনিক এই সময়ের প্রতিবেদন মতে, গঙ্গার ইলিশ, পাবদা সর্ষে, ভেটকি পাতুরি, ডাব চিংড়ি- মাছের এই পদগুলো ছাড়াও দুই বাংলার প্রথামাফিক সবরকম জনপ্রিয় পদই থাকবে অতিথি আপ্যায়নে। যার মধ্যে থাকছে শুক্তো, আলু পোস্ত, ফুলকপির রোস্ট, ছানার ডালনাসহ অন্তত ৫০'র বেশি পদ।

    এছাড়া ভাত, রুটি, পোলাও, পায়েস, চাটনির মতো পদগুলি তো থাকছেই। যেসব অতিথির মাছ পছন্দ নয়, তাদের জন্য থাকবে মুরগি ও খাসির হরেকরকম পদ। মঙ্গলবার সিএবি কর্তাদের সঙ্গে এ নিয়ে প্রাথমিক আলোচনা হয়েছে শহরের এক পাঁচ তারকা হোটেলের। মধ্যাহ্নভোজের চূড়ান্ত মেন্যু অবশ্য ঠিক করবেন বিসিসিআইয়ের নতুন সভাপতি ও সিএবির সাবেক প্রধান সৌরভ গাঙ্গুলি।

    শুধু মধ্যাহ্নভোজ দিয়েই থামছে না শেখ হাসিনাকে আপ্যায়নের আয়োজন। বাংলাদেশের প্রধানমন্ত্রীকে উপহার দেয়ার জন্য আন্তর্জাতিক মানের বিশেষ পোশাক প্রস্তুতকারককে দিয়ে ডিজাইনার শাড়ি ও শাল বানাচ্ছে সিএবি। এছাড়া বাংলার ঐতিহ্য মেনে রাজ্য সরকারের পক্ষ থেকেও দেওয়া হবে বিশ্ব বাংলার নানা উপহার।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত
    2. বগুড়ায় ব্র্যাকের এমসিপি নেটওয়ার্কিং ওয়ার্কশপ অনুষ্ঠিত
    3. খেলা করতে গিয়ে প্রাণ গেল চার শিশুর
    4. আদমদীঘি ঐতিহাসিক রক্তদহ বিল পরিদর্শনে সংসদ সদস্য মহিত তালুকদার
    5. আদমদীঘিতে পৌর শ্রমিক দলের আংশিক কমিটি গঠন
    6. আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ চারজন গ্রেপ্তার
    7. পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইনস্টিটিউটের
উদ্যোগে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

    বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

    বগুড়ায় ব্র্যাকের এমসিপি 
নেটওয়ার্কিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

    বগুড়ায় ব্র্যাকের এমসিপি নেটওয়ার্কিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

    খেলা করতে গিয়ে প্রাণ গেল চার শিশুর

    খেলা করতে গিয়ে প্রাণ গেল চার শিশুর

    আদমদীঘি ঐতিহাসিক রক্তদহ বিল পরিদর্শনে সংসদ সদস্য মহিত তালুকদার

    আদমদীঘি ঐতিহাসিক রক্তদহ বিল পরিদর্শনে সংসদ সদস্য মহিত তালুকদার

    আদমদীঘিতে পৌর শ্রমিক দলের আংশিক কমিটি গঠন

    আদমদীঘিতে পৌর শ্রমিক দলের আংশিক কমিটি গঠন

    আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ চারজন গ্রেপ্তার

    আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ চারজন গ্রেপ্তার

    পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা

    পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬