Journalbd24.com

বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • বাংলাদেশের কাউকে খাটো করে দেখছি না: কোহলি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৯ ১৬:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৯ ১৬:০৫

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    বাংলাদেশের কাউকে খাটো করে দেখছি না: কোহলি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৯ ১৬:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ নভেম্বর, ২০১৯ ১৬:০৫

    বাংলাদেশের কাউকে খাটো করে দেখছি না: কোহলি

    বাংলাদেশ-ভারত দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি শুরু হচ্ছে বৃহস্পতিবার থেকে। ইন্দোরের এই ম্যাচটি টেস্টের স্বাভাবিক নিয়মে হলেও ২২ নভেম্বর কলকাতায় শুরু হতে যাওয়া ম্যাচটি হবে দিন-রাতের। অর্থাৎ প্রথমবারের মতো গোলাপি বলে খেলতে হবে দল দুটিকে। সিরিজ শুরুর আগে ভারত অধিনায়ক জানিয়ে দিয়েছেন প্রতিপক্ষের জন্য যথেষ্ট সম্মানও রয়েছে তার।

    টি-টোয়েন্টি সিরিজে ছুটিতে ছিলেন কোহলি। সাদা পোশাকে দলের হাল ধরতে প্রস্তুত। সম্প্রতি ব্যাট হাতে অনুশীলনেও ব্যস্ত সময় পাড় করতে দেখা গেছে তাকে। তাও আবার গোলাপি বলে।

    বুধবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ভারত দলপতি বলেন, ‘আমরা গোলাপি বলে খেলতে মুখিয়ে রয়েছি। গতকাল আমি গোলাপি বলে খেলেছি। তুলনামূলক বেশি সুইং করে এটি।’

    ২০০০ সালে প্রথমবারের মতো টেস্ট ক্রিকেটে অংশ নিয়েছিল বাংলাদেশ। প্রতিপক্ষ ছিল ভারত। এর পর দুই দল মোট ৯ বার মুখোমুখি হয়েছে। ৭টিতে জয় পেয়েছে ভারত। দুটি ম্যাচ ড্র হলেও এর কৃতিত্ব ছিল বৃষ্টির।

    ২০১৭ সালের পর আবারও মুখোমুখি হচ্ছে দুই দল। তার আগে বিরাট কোহলি জানাচ্ছেন টাইগারদের নিয়ে সতর্ক তার দল।

    ‘তারা আমাদের মতো একই রকম কন্ডিশনে খেলে আসছে। তারা নিজেদের গেম প্ল্যান জানে। কি করতে হবে সেটাও জানে। আমাদের ভালো খেলা ছাড়া কোনও উপায় নেই। আমরা কাউকে ছোট করে দেখছি না। বাংলাদেশের কোনও ব্যাটসম্যান বা বোলারকে খাটো করে দেখছি না। তারা অনেক কৌশলী। ভালো ক্রিকেট উপহার দেয়ার মতো ক্ষমতা তাদের রয়েছে। তাদের প্রতি আমার সম্মান রয়েছে। তবে এর থেকে বড় জিনিসটি হচ্ছে দলের প্রতি আমার পূর্ণ আস্থা।’

    হলকার স্টেডিয়ামে বৃহস্পতিবার বাংলাদেশ সময় সকাল ১০টায় শুরু হবে প্রথম টেস্ট। এই ম্যাচে বাংলাদেশ দলের অধিনায়ক হিসেবে দায়িত্ব পালন করবেন মুমিনুল হক।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত
    2. বগুড়ায় ব্র্যাকের এমসিপি নেটওয়ার্কিং ওয়ার্কশপ অনুষ্ঠিত
    3. খেলা করতে গিয়ে প্রাণ গেল চার শিশুর
    4. আদমদীঘি ঐতিহাসিক রক্তদহ বিল পরিদর্শনে সংসদ সদস্য মহিত তালুকদার
    5. আদমদীঘিতে পৌর শ্রমিক দলের আংশিক কমিটি গঠন
    6. আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ চারজন গ্রেপ্তার
    7. পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইনস্টিটিউটের
উদ্যোগে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

    বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইনস্টিটিউটের উদ্যোগে আন্তর্জাতিক নার্সেস দিবস পালিত

    বগুড়ায় ব্র্যাকের এমসিপি 
নেটওয়ার্কিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

    বগুড়ায় ব্র্যাকের এমসিপি নেটওয়ার্কিং ওয়ার্কশপ অনুষ্ঠিত

    খেলা করতে গিয়ে প্রাণ গেল চার শিশুর

    খেলা করতে গিয়ে প্রাণ গেল চার শিশুর

    আদমদীঘি ঐতিহাসিক রক্তদহ বিল পরিদর্শনে সংসদ সদস্য মহিত তালুকদার

    আদমদীঘি ঐতিহাসিক রক্তদহ বিল পরিদর্শনে সংসদ সদস্য মহিত তালুকদার

    আদমদীঘিতে পৌর শ্রমিক দলের আংশিক কমিটি গঠন

    আদমদীঘিতে পৌর শ্রমিক দলের আংশিক কমিটি গঠন

    আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ চারজন গ্রেপ্তার

    আদমদীঘিতে বিভিন্ন মামলায় নারীসহ চারজন গ্রেপ্তার

    পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা

    পার্বতীপুরে সাংবাদিকদের সাথে ভূমিহীনদের অধিকার প্রতিষ্ঠার দাবিতে মতবিনিময় সভা

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬