Journalbd24.com

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • দ্বিতীয় সেশনে ব্যাট করছে বাংলাদেশ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ নভেম্বর, ২০১৯ ১৭:০৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ নভেম্বর, ২০১৯ ১৭:০৮

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    দ্বিতীয় সেশনে ব্যাট করছে বাংলাদেশ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ নভেম্বর, ২০১৯ ১৭:০৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ নভেম্বর, ২০১৯ ১৭:০৮

    দ্বিতীয় সেশনে ব্যাট করছে বাংলাদেশ

    ফ্লাডলাইটের কৃত্রিম আলো আর গোলাপি বলের চ্যালেঞ্জে নাম লেখালো বাংলাদেশ। দুই ম্যাচ সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশের দলপতি মুমিনুল হক। ব্যাটিংয়ে নেমে সফরকারী বাংলাদেশ প্রথম সেশনেই হারিয়েছে টপঅর্ডারের ৬ উইকেট।

    আজ শুক্রবার ইডেন গার্ডেনসে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় শুরু হয় সিরিজের দ্বিতীয় টেস্ট। ইনিংসের সপ্তম ওভারে ইশান্ত শর্মার বলে এলবির ফাঁদে পড়েন ইমরুল। প্রথম বলে রিভিউ নিয়ে বেঁচে গেলেও তৃতীয় বলে রিভিউ নিয়ে বাঁচতে পারেননি। দলীয় ১৫ রানের মাথায় বিদায় নেন ইমরুল। তার আগে ১৫ বলে করেন মাত্র ৪ রান। ইন্দোর টেস্টে করেছিলেন ৬, ৬।

    এরপর তিন নম্বরে নামা মুমিনুল হককে (৭ বলে ০) বিদায় করেন উমেস যাদব। দলীয় ১৭ রানের মাথায় স্লিপে দাঁড়ানো রোহিত শর্মা দুর্দান্ত এক ক্যাচ নেন। এক বল পরে মোহাম্মদ মিঠুনকে বোল্ড করেন উমেস যাদব। দলীয় ২৬ রানের মাথায় বিদায় নেন মুশফিকুর রহিম। মোহাম্মদ শামির বলে বোল্ড হওয়ার আগে কোনো রান পাননি মুশফিক। দলীয় ২৬ রানের মাথায় বাংলাদেশ তাদের চতুর্থ উইকেট হারায়। দলীয় ৩৮ রানের মাথায় বিদায় নেন ওপেনার সাদমান ইসলাম (২৯)। উমেস যাদবের তৃতীয় শিকারে ফেরেন ৫২ বলে ৫ বাউন্ডারিতে ইনিংস সাজানো সাদমান।

    পাঁচ উইকেট হারানো বিপাকে পড়া দলকে ভরসা দিচ্ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ এবং লিটন দাস। এই জুটিতে এসেছে ২২ রান। দলীয় ৬০ আর ব্যক্তিগত ৬ রানে ইশান্ত শর্মার বলে উইকেটের পেছনে ধরা পরেন মাহমুদউল্লাহ রিয়াদ। দ্বিতীয় সেশনে ব্যাট হাতে নামেননি লিটন দাস। ইশান্ত শর্মার তৃতীয় শিকারে ফেরেন ৭ রান করে বোল্ড হওয়া এবাদত হোসেন। বাংলাদেশ দলীয় ৮২ রানের মাথায় সপ্তম উইকেট হারায়।

    মাথায় বলের আঘাত লাগায় আম্পায়ারের অনুমতি নিয়ে ক্রিজ ছাড়েন লিটন দাস। টেস্টের নতুন নিয়ম অনুযায়ী লিটন ব্যাট করতে না পারলে কনকাশন রিপ্লেসমেন্ট (বদলি খেলোয়াড়) হিসেবে অন্য কেউ নামতে পারবেন। রিটায়ার্ড হার্ট হওয়ার আগে তিনি করেন ২৪ রান। কনকাশন রিপ্লেসমেন্ট হিসেবে তার জায়গায় আসেন মেহেদি হাসান মিরাজ। তবে, বেশিক্ষণ টিকতে পারেননি মিরাজ। দলীয় ৯৮ রানের মাথায় ইশান্ত শর্মার চতুর্থ শিকারে ফেরেন ১৩ বলে ৮ রান করা মিরাজ। নবম ব্যাটসম্যান হিসেবে বিদায় নেন নাঈম হাসান। ইশান্ত শর্মার পঞ্চম শিকারে ফেরার আগে তিনি ২৮ বলে করেন ১৯ রান।

    বাংলাদেশের টেস্ট অভিষেকটা হয়েছিল ঘরের মাঠে ভারতের বিপক্ষে। এবার আরেকটি অভিষেক হলো বাংলাদেশের। প্রথমবারের মতো দিবারাত্রির টেস্টে, গোলাপি বলে। এবারও প্রতিপক্ষ ভারত। তবে, ভেন্যু এবার কলকাতার ইডেন গার্ডেনস। ভারতও প্রথমবারের মতো দিবারাত্রির টেস্টে নেমেছে।

    দুই পরিবর্তন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। মেহেদি হাসান মিরাজের বদলে নাঈম হাসান। আর স্পিনার তাইজুল ইসলামের বদলে এসেছেন পেসার আল আমিন হোসেন। ভারতের একাদশে কোনো পরিবর্তন নেই। ইন্দোর টেস্টের একাদশটিই রেখে দিয়েছে তারা।

    বাংলাদেশের একাদশ:
    সাদমান ইসলাম, ইমরুল কায়েস, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, লিটন দাস (উইকেটরক্ষক), মাহমুদউল্লাহ, নাঈম হাসান, আবু জায়েদ, আল আমিন হোসেন, এবাদত হোসেন।

    ভারতের একাদশ:
    রোহিত শর্মা, মায়াঙ্ক আগারওয়াল, বিরাট কোহলি (অধিনায়ক), চেতশ্বর পূজারা, আজিঙ্কা রাহানে, রবীন্দ্র জাদেজা, রিদ্ধিমান শাহা (উইকেটরক্ষক), রবীচন্দ্রন অশ্বিন, ইশান্ত শর্মা, মোহাম্মদ শামি, উমেস যাদব।

    সর্বশেষ সংবাদ
    1. ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
    2. শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন
    3. ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি
    4. ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়
    5. আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক
    6. আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪
    7. দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু
    সর্বশেষ সংবাদ
    ঈদ উৎসবে  আদমদীঘির  বিনোদনকেন্দ্রগুলিতে  দর্শনার্থীদের  উপচে পড়া ভিড়

    ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি

    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি

     ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের 
টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়

    ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়

    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪

    আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪

    দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ     ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু

    দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬