Journalbd24.com

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • টেস্ট র‌্যাঙ্কিংয়ে মুশফিক-লিটনের উন্নতি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০১৯ ১৫:২৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০১৯ ১৫:২৪

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    টেস্ট র‌্যাঙ্কিংয়ে মুশফিক-লিটনের উন্নতি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০১৯ ১৫:২৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ নভেম্বর, ২০১৯ ১৫:২৪

    টেস্ট র‌্যাঙ্কিংয়ে মুশফিক-লিটনের উন্নতি

    সদ্যই শেষ হলো ভারতের বিপক্ষে বাংলাদেশের দুই ম্যাচের টেস্ট সিরিজ। দুই ম্যাচে লড়াইয়ের ছিটেফোঁটাও দেখাতে পারেনি বাংলাদেশ। দু’টিতেই ইনিংস ব্যবধানে হারতে হয় তাদের। বেশি হতাশার ছিল দিবা-রাত্রির টেস্টের পারফরমেন্স। মাত্র ২ দিন ৪৭ মিনিটে নিজেদের প্রথম গোলাপি বলের টেস্টে হার মানে টাইগাররা। তবে দলের এমন ব্যর্থতার মাঝেও ব্যাট হাতে উজ্জ্বল ছিলেন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিকুর রহিম। দুই ম্যাচে চার ইনিংস ব্যাট করে দু’টি হাফ-সেঞ্চুরি করেন মুশি।

    ইন্দোরে প্রথম টেস্টে ৪৩ ও ৬৪ রান করেন মুশফিক। আর কলকাতার ইডেনে গোলাপি বলের টেস্টে শূন্য ও ৭৪ রান করেন তিনি। ফলে দুই ম্যাচের সিরিজে ১৮১ রান আসে মুশফিকের ব্যাট থেকে। সিরিজে দ্বিতীয় সর্বোচ্চ রান সংগ্রাহকও ছিলেন তিনি।

    মুশফিকের ব্যাট হাতে নৈপুণ্য প্রভাব পড়েছে আইসিসি টেস্ট র‌্যাঙ্কিংয়ে ব্যাটসম্যানদের তালিকায়। ব্যাটসম্যানদের তালিকায় চার ধাপ এগিয়েছেন এই ডান-হাতি ব্যাটসম্যান। ৬১৪ রেটিং নিয়ে বর্তমানে ২৬তম স্থানে রয়েছেন মুশি। বাংলাদেশের মধ্যে সবার উপরেই আছেন মুশফিক। তারপরই আছেন ড্যাশিং ওপেনার তামিম ইকবাল। ৬১৩ রেটিং নিয়ে ২৭তম স্থানে রয়েছেন তামিম। ৫৩৬ রেটিং নিয়ে ৪৪তম স্থানে মাহমুদুল্লাহ রিয়াদ।

    মুশফিকের মত র‌্যাঙ্কিংয়ে উন্নতি হয়েছে উইকেটরক্ষক লিটন দাসেরও। ৮ ধাপ এগিয়ে ৭৮তম স্থানে উঠে এসেছেন তিনি। তার রেটিং ৪১৭। ভারতের বিপক্ষে ৩ ইনিংসে ৮০ রান করেছেন লিটন।

    এদিকে, ব্যাটসম্যানদের তালিকায় বড় উন্নতি হয়েছে নিউজিল্যান্ডের মিচেল স্যান্টনারের। মাউন্ট মঙ্গানুইয়ে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের প্রথম টেস্টে ১২৬ রান করেন তিনি। ফলে ২৬ ধাপ এগিয়ে ৭২তম স্থানে জায়গা করে নিয়েছেন স্যান্টনার।

    এছাড়া বড় উন্নতি হয়েছে নিউজিল্যান্ডের বিজে ওয়াটলিং ও অস্ট্রেলিয়ার মার্নাস লাবুশানের। ইংল্যান্ডের বিপক্ষে ২০৫ রানের ইনিংস খেলে ১২ ধাপ এগিয়ে ১২তম স্থানে উঠেছেন ওয়াটলিং।

    ব্রিসবেনে পাকিস্তানের বিপক্ষে ব্যাট হাতে ১৮৫ রান করায় র‌্যাঙ্কিংয়ে ২১ ধাপ এগিয়ে ১৪তম স্থানে উঠে এসেছেন লাবুশানে।

    ব্যাটসম্যানদের তালিকায় শীর্ষ তিন’এ আছে যথাক্রমে অস্ট্রেলিয়ার স্টিভেন স্মিথ, ভারতের বিরাট কোহলি ও নিউজিল্যান্ডের কেন উইলিয়ামসন।

    সর্বশেষ সংবাদ
    1. ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
    2. শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন
    3. ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি
    4. ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়
    5. আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক
    6. আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪
    7. দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু
    সর্বশেষ সংবাদ
    ঈদ উৎসবে  আদমদীঘির  বিনোদনকেন্দ্রগুলিতে  দর্শনার্থীদের  উপচে পড়া ভিড়

    ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি

    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি

     ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের 
টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়

    ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়

    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪

    আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪

    দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ     ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু

    দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬