Journalbd24.com

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • ৭৩ বছরের রেকর্ড ভাঙলেন স্মিথ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০১৯ ১২:৪৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০১৯ ১২:৪৫

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    ৭৩ বছরের রেকর্ড ভাঙলেন স্মিথ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০১৯ ১২:৪৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ নভেম্বর, ২০১৯ ১২:৪৫

    ৭৩ বছরের রেকর্ড ভাঙলেন স্মিথ

    মোহাম্মদ মুসার শর্ট বল। স্টিভেন স্মিথ বুক উচ্চতার বলটা পুল করে ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে পাঠিয়ে নিলেন এক রান। এই রানেই অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান গড়লেন রেকর্ড। টেস্ট ক্রিকেটে দ্রুততম ৭ হাজার রানের নতুন রেকর্ড গড়েছেন স্মিথ। তিনি ভেঙেছেন ইংলিশ কিংবদন্তি ওয়ালি হ্যামন্ডের ৭৩ বছরের রেকর্ড।

    ১৯৪৬ সালের আগস্টে ওভালে হ্যামন্ড ৭ হাজার রান পূর্ণ করেছিলেন তার ১৩১তম ইনিংসে। তার চেয়ে ৫ ইনিংস কম খেলেই রেকর্ডটা নিজের করে নিলেন স্মিথ। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের লাগল ১২৬ ইনিংস। ম্যাচের হিসাবেও রেকর্ডটা স্মিথের। আগের রেকর্ডধারী গ্যারি সোবার্গের লেগেছিল ৭৯ ম্যাচ। ক্যারিবীয় কিংবদন্তির চেয়ে নয় ম্যাচ কম লাগল স্মিথের।

    ৭ হাজারের মাইলফলক ছুঁতে অ্যাডিলেডে পাকিস্তানের বিপক্ষে দিবারাত্রির টেস্টে স্মিথের দরকার ছিল ২৩ রান। শনিবার টেস্টের দ্বিতীয় দিন মুসার বলে সিঙ্গেল নিয়ে মাইলফলক স্পর্শ করেন টেস্ট র‌্যাঙ্কিংয়ের এক নম্বর ব্যাটসম্যান।

    গত অ্যাশেজে ৭ ইনিংসে ৭৭৪ রান করা স্মিথ মাইলফলকটা ছুঁতে পারতেন ব্রিসবেনে প্রথম টেস্টেই। কিন্তু অবিশ্বাস্যভাবে আউট হয়ে গিয়েছিলেন ৪ রানেই। এই ব্যর্থতার জন্য নিজেকে তিনি ‘শাস্তি’ও দেন। গ্যাবা থেকে দলের বাকি সবাই যেখানে টিম বাসে চড়ে হোটেলে ফিরেছে, সেখানে স্মিথ টানা তিন কিলোমিটার দৌড়ে হোটেলে ফেরেন!

    লেগ স্পিনার হিসেবে ক্যারিয়ার শুরু করা স্মিথের প্রথম ১ হাজার রান করতে স্বাভাবিকভাবেই বেশি সময় লেগেছিল। ৩২ ইনিংসে পূর্ণ করেন হাজার রান, সময় লেগেছিল আড়াই বছর। ২ হাজারে পৌঁছাতে লাগে আর মাত্র ১৫ ইনিংস। পরের ১৬ ইনিংসে ছুঁয়ে ফেলেন ৩ হাজার। এরপর প্রতি হাজার রানে লেগেছে ২০-এর কম ইনিংস।

    আজ ৭ হাজার ছোঁয়ার আগে রানের দিক দিয়ে স্মিথ ছাড়িয়ে গেছেন স্যার ডন ব্র্যাডম্যানকেও। মজার ব্যাপার, আজকের এই দিনেই টেস্ট অভিষেক হয়েছিল ব্র্যাডম্যানের। ক্রিকেট ইতিহাসের সেরা ব্যাটসম্যান মনে করা হয় যাকে, সেই ব্র্যাডম্যান ৫২ টেস্টে করেছিলেন ৬৯৯৬ রান।

    টেস্টে দ্রুততম ৭ হাজার রান:

    স্টিভেন স্মিথ- ১২৬ ইনিংস

    ওয়ালি হ্যামন্ড- ১৩১ ইনিংস

    বীরেন্দর শেবাগ- ১৩৪ ইনিংস

    শচীন টেন্ডুলকার- ১৩৬ ইনিংস

    গ্যারি সোবার্স- ১৩৮ ইনিংস

    কুমার সাঙ্গাকারা- ১৩৮ ইনিংস

    বিরাট কোহলি- ১৩৮ ইনিংস

    সর্বশেষ সংবাদ
    1. ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
    2. শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন
    3. ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি
    4. ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়
    5. আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক
    6. আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪
    7. দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু
    সর্বশেষ সংবাদ
    ঈদ উৎসবে  আদমদীঘির  বিনোদনকেন্দ্রগুলিতে  দর্শনার্থীদের  উপচে পড়া ভিড়

    ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি

    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি

     ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের 
টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়

    ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়

    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪

    আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪

    দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ     ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু

    দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬