Journalbd24.com

সোমবার, ২৯ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • জিতেই চলেছে লিভারপুল ফের হোঁচট ম্যান সিটির
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ ডিসেম্বর, ২০১৯ ১২:২১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ ডিসেম্বর, ২০১৯ ১২:২১

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    জিতেই চলেছে লিভারপুল ফের হোঁচট ম্যান সিটির

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ ডিসেম্বর, ২০১৯ ১২:২১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ ডিসেম্বর, ২০১৯ ১২:২১

     জিতেই চলেছে লিভারপুল ফের হোঁচট ম্যান সিটির

    ইংলিশ প্রিমিয়ার লিগের গত মৌসুমে দারুণ শুরুর পরেও শেষদিকে গিয়ে ম্যানচেস্টার সিটির কাছে অল্পের জন্য শিরোপা খুইয়েছিল লিভারপুল। সে ভুল থেকে শিক্ষা নিয়ে চলতি মৌসুমে আরও দাপুটে ফুটবল খেলছে অলরেডরা। অন্যদিকে একের পর এক হোঁচট খাচ্ছে প্রতিদ্বন্দ্বী ম্যান সিটি।

    শনিবার সন্ধ্যায় নিউক্যাসল ইউনাইটেডের মাঠে খেলতে গিয়ে ২-২ গোলের ড্র করে বসেছে ম্যান সিটি। যার ফলে খোয়া গেছে মূল্যবান ২টি পয়েন্ট। অন্যদিকে ঘরের মাঠে ব্রাইটনকে ২-১ গোলে নিজের জয়ের ধারা অব্যাহত রেখেছে লিভারপুল। এ নিয়ে লিগে টানা ৩১ ম্যাচ ধরে অপরাজিত তারা।

    নিজেদের ঘরের মাঠে খেললেও ঠিক লিভারপুলসুলভ খেলা খেলতে পারেনি ইয়ুর্গেন ক্লপের শিষ্যরা। তাদের জয়ের দুইটি গোলই করেছেন নেদারল্যান্ডসের ডিফেন্ডার ভার্জিল ফন ডাইক। লাল কার্ড দেখে মাঠ ছাড়তে হয়েছে গোলরক্ষক অ্যালিসন বেকারকে।

    ম্যাচের ১৮ মিনিটের মাথায় ট্রেন্ট অ্যালেকজান্ডার-আর্নল্ডের ফ্রি কিকে মাথা ছুঁইয়ে প্রথম গোলটি করেন ফন ডাইক। মিনিট ছয়েক পর দ্বিতীয় গোল করেন তিনি। এবার তিনি হেড করেন আর্নল্ডের কর্নার কিক থেকে।

    আর কোনো গোল করতে পারেনি লিভারপুল। দুই গোলের জয় যখন চোখের সামনে তখনই দেখা দেয় বিপদ। ম্যাচের ৭৬ মিনিটের মাথায় ব্রাইটনের আক্রমণ ঠেকাতে গিয়ে ডি-বক্সের বাইরে হাত দিয়ে বল ধরেন অ্যালিসন। সঙ্গে সঙ্গে লাল কার্ড দেখানো হয় তাকে। এই হ্যান্ডবল পাওয়া ফ্রি কিকেই এক গোল শোধ করে ব্রাইটন।

    লিভারপুলের ম্যাচ শুরুর আগেই নিউক্যাসলের মাঠে খেলতে গিয়েছিল ম্যান সিটি। কিন্তু ফিরতে পারেনি জয় নিয়ে। জোড়ায় জোড়ায় দুই দল মিলে গোল করে ম্যাচ শেষ করেছে ২-২ ব্যবধানে।

    প্রথম গোল করেছিল অবশ্য পেপ গার্দিওলার শিষ্যরাই। ২২ মিনিটের মাথায় দলকে এগিয়ে দেন রহীম স্টার্লিং। তিন মিনিট পর নিউক্যাসলকে সমতায় ফেরান জেত্রো উইলিয়ামস। দ্বিতীয়ার্ধে ম্যাচের ৮২ মিনিটের মাথায় ফের ম্যান সিটিকে এগিয়ে দেন কেভিন ডি ব্রুইন। এবার ৬ মিনিট পর আবার গোল শোধ করে নিউক্যাসল। গোলটি করেন জঞ্জো শেলভি।

    লিগের ১৪ রাউন্ড শেষে ১৩ জয় ও ১ ড্রতে ৪০ পয়েন্ট নিয়ে সবার ওপরেই রয়েছে লিভারপুল। সমান ম্যাচে ৯ জয়, ২ ড্র ও ৩ পরাজয়ে ২৯ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে ম্যান সিটি।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬