Journalbd24.com

সোমবার, ২৯ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • আইপিএলের নিলামে উঠছেন মুশফিক
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০১৯ ১১:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০১৯ ১১:০৬

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    আইপিএলের নিলামে উঠছেন মুশফিক

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০১৯ ১১:০৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১২ ডিসেম্বর, ২০১৯ ১১:০৬

    আইপিএলের নিলামে উঠছেন মুশফিক

    ২০২০ আইপিএলের নিলামে উঠতে যাচ্ছেন মুশফিকুর রহিম। আইপিএলে খেলতে ভারতীয় ও বিদেশি মিলিয়ে নাম নিবন্ধন করেছিলেন ৯৭১ জন ক্রিকেটার। আগেই জানানো হয়েছিল, এই তালিকা থেকে নিজেদের পছন্দের ক্রিকেটারদের একটি সংক্ষিপ্ত তালিকা ফ্র্যাঞ্চাইজিগুলো ৯ ডিসেম্বরের মধ্যে দেবে আইপিএল কর্তৃপক্ষকে। সেখান থেকেই চূড়ান্ত হবে নিলামের তালিকা।

    নিলামে উঠতে যাওয়া ক্রিকেটারদের সেই চূড়ান্ত তালিকা বুধবার আট ফ্র্যাঞ্চাইজির কাছে পাঠিয়ে দিয়েছে আইপিএল কর্তৃপক্ষ। নাম নিবন্ধন করা ৯৭১ জন থেকে চূড়ান্ত তালিকায় জায়গা পেয়েছেন ৩৩২ জন ক্রিকেটার। এছাড়া ফ্র্যাঞ্চাইজিদের অনুরোধে চূড়ান্ত তালিকায় ২৪ জন নতুন ক্রিকেটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে।   

    এই দুই ডজন ক্রিকেটারের একজন বাংলাদেশের সাবেক অধিনায়ক মুশফিক। ওয়েস্ট ইন্ডিজের পেসার কেশরিক উইলিয়ামস, অস্ট্রেলিয়ার পেসার ড্যান ক্রিস্টিয়ান, লেগ স্পিনার অ্যাডাম জাম্পা, সারের ব্যাটসম্যান উইল জ্যাকসকেও নতুনভাবে অন্তর্ভুক্ত করা হয়েছে।

    আইপিএলে খেলতে বাংলাদেশ থেকে নাম নিবন্ধন করেছিলেন ৬ জন- মুস্তাফিজুর রহমান, তামিম ইকবাল, মেহেদী হাসান মিরাজ, মাহমুদউল্লাহ, তাসকিন আহমেদ ও সৌম্য সরকার। চূড়ান্ত তালিকায় তাদের কেউ আছেন কি না, সেটা বলা যাচ্ছে না। কারণ, আইপিএল কর্তৃপক্ষ নিলামের জন্য চূড়ান্ত তালিকার সব ক্রিকেটারের নাম প্রকাশ করেনি।

    গ্লেন ম্যাক্সওয়েল, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, ডেল স্টেইনসহ বিদেশি ক্রিকেটারদের মধ্যে সর্বোচ্চ ক্যাটাগরিতে আছেন সাতজন। যাদের সবার ভিত্তিমূল্য ২ কোটি রূপি। ভারতীয়দের মধ্যে দেড় কোটি রূপির সর্বোচ্চ ক্যাটাগরিতে আছেন শুধু রবিন উথাপ্পা।

    আগামী ১৯ ডিসেম্বর কলকাতায় হবে আইপিএলের নিলাম। নিলাম থেকে আট ফ্র্যাঞ্চাইজি নিতে পারবে সর্বোচ্চ ৭৩ জন ক্রিকেটারকে। তাদের মধ্যে বিদেশি সর্বোচ্চ ২৯ জন। নিলামে আগে উঠবে ব্যাটসম্যানদের নাম। এরপর পর্যায়ক্রমে ডাকা হবে অলরাউন্ডার, কিপার-ব্যাটসম্যান, ফাস্ট বোলার ও স্পিনারদের।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬