Journalbd24.com

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • সিলেটকে উড়িয়ে দিলো রাজশাহী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০১৯ ১৭:২৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০১৯ ১৭:২৫

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    সিলেটকে উড়িয়ে দিলো রাজশাহী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০১৯ ১৭:২৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৩ ডিসেম্বর, ২০১৯ ১৭:২৫

    সিলেটকে উড়িয়ে দিলো রাজশাহী

    আন্দ্রে রাসেলের কৌশলটা ভালোই কাজে দিলো রাজশাহীকে। আসরে নিজেদের প্রথম ম্যাচে ঢাকাকে হারানোর দিনে টস জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিলেন আন্দ্রে রাসেল। ওই ম্যাচে ৯ উইকেটের জয় পায় রাজশাহী রয়্যালস।

    আজ দ্বিতীয় ম্যাচেও টস জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেন রয়্যালস অধিনায়ক আন্দ্রে রাসেল। তাতে সুফলও পেয়েছে রাজশাহী।

    আগে ব্যাট করে সিলেট মাত্র ৯১ রানে অলআউট হয়ে যায়। ব্যাটিংয়ে নেমে সিলেটের ব্যাটাররা শুরু থেকেই উইকেট দিতে থাকে নিয়মিত বিরতিতে; যা অব্যাহত থাকে শেষ পর্যন্ত।

    দলের হয়ে সর্বোচ্চ রান করেন মোহাম্মদ মিঠুন ও মোসাদ্দেক হোসেন। দুজনই করেন সমান ২০ রান।

    এছাড়া ১৯ রান করেন রনি তালুকদার ও ১৬ রান করেন জনসন চার্লস। রাজশাহীর হয়ে ৩ উইকেট নেন অলোক কাপালি। এছাড়া সমান দুই উইকেট নেন রাবি বোপারা ও ফরহাদ রেজা। ১ উইকেট পান আন্দ্রে রাসেল।

    জবাবে ব্যাট করতে নেমে রাজশাহীর ওপেনার হজরতউল্ল্যাহ জাযাই শূন্য রানে সাজঘরে ফিরলেও আরেক ওপেনার লিটন কুমার দাস ও আফিফ হোসেন মিলে জুটি গড়েন ৬৬ রানের। তাতেই জয়ের পথ মসৃণ হয়ে যায় রাজশাহীর।

    আফিফ ২৫ বলে ৩ চার ও ২ ছয়ে ৩০ রান করে সাজঘরে ফেরেন নাবীন উল হকের বলে ক্যাচ দিয়ে। তবে লিটন অপরাজিত থেকে জয় তুলে নেন ৯ ওভার ১ বল হাতে রেখে ৮ উইকেটে। লিটনের ব্যাটে আসে ১৯ বলে ৩৯ রান।

    সিলেট নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়েলসের কাছে হেরেছিল পাঁচ উইকেটে। অন্যদিকে রাজশাহী রয়্যালস প্রথম ম্যাচে ঢাকাকে এবং আজ সিলেটকে হারিয়ে উঠে এলো পয়েন্ট তালিকায় এক নম্বরে।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬