Journalbd24.com

বৃহস্পতিবার, ১৪ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • বিপিএলের জন্য প্রস্তুত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৯ ১১:৩৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৯ ১১:৩৫

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    বিপিএলের জন্য প্রস্তুত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৯ ১১:৩৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ ডিসেম্বর, ২০১৯ ১১:৩৫

    বিপিএলের জন্য প্রস্তুত সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়াম

    জমে উঠেছে বঙ্গবন্ধু বিপিএল। ঢাকায় শেষ হলো বিপিএলের প্রথম পর্ব। বিপিএল হাওয়া ছড়িয়ে পড়েছে সিলেটেও। বিভাগীয় নগরী সিলেটে ক্রিকেট মানেই উন্মাদনা। টিকিট নিয়ে কাড়াকাড়ি, দর্শক ঠাসা স্টেডিয়াম। উত্তেজনার পারদ ছড়িয়ে পড়ে পুরো নগরজুড়ে। এবছর বঙ্গবন্ধু বিপিএলের ছয়টি খেলা অনুষ্ঠিত হবে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এ কারণে সিলেটের মাঠ আবারও মাতাবে ক্রিকেট প্রিয় দর্শকরা, বিপিএলের ঢাকার দর্শক খরা কাটবে এখানেই- এমনটা মনে করছেন সংশ্লিষ্টরা।

    মাঠ সংস্কার কাজ চলমান থাকায় এবছর বঙ্গবন্ধু বিপিএল শুরুর দিকে সিলেটে ম্যাচ আয়োজন নিয়ে শঙ্কা ছিল, সেই শঙ্কা আর নেই। নির্ধারিত সময়েই আগেই মাঠের কাজ সম্পন্ন হয়েছে। সবুজ ঘাসে ছেয়ে গেছে পুরো আউটফিল্ডও। সবমিলিয়ে মাঠ এখন খেলার পুরোপুরি উপযোগী। সবশেষ শনিবার বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে একটি প্রতিনিধি দল মাঠের প্রস্তুতি পরিদর্শন করেও যান বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।

    সবুজ পাহাড়টিলা আর নয়নাভিরাম চা বাগানের মনোরম পরিবেশে একমাত্র গ্রিন গ্যালারির সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে সাড়ে ১৮ হাজার দর্শক একসাথে বসে খেলা উপভোগ করতে পারেন। ২০০৭ সালে স্টেডিয়ামটি নির্মিত হলেও ২০১৪ সালে টি-২০ বিশ্বকাপের বাছাইপর্বের খেলার মধ্য দিয়ে আন্তর্জাতিক ভেন্যু হিসেবে অভিষিক্ত হয় মাঠটি।

    এরপর ২০১৬ সালের অনুর্ধ্ব ১৯ বিশ্বকাপ, ২০১৭ এবং ২০১৮ সালের বিপিএলের কয়েকটি খেলা, বাংলাদেশ-শ্রীলংকার একটি ওয়ানডে এবং বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট ও টি-২০ ম্যাচও এ মাঠে অনুষ্ঠিত হয়েছে। এ পর্যন্ত অনুষ্ঠিত হওয়া সবকটি খেলায়ই দর্শকরা স্টেডিয়ামের গ্যালারি মাতিয়েছেন।

    এবছরের এপ্রিল থেকে মাঠের আউটফিল্ডের সংস্কার কাজ শুরু হয়। উন্নত করা হয় ড্রেনেজ ব্যবস্থাও। ভারতীয় কিউরেটর সঞ্জয় ও বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের প্রকৌশলীর সমন্বয়ে চার সদস্যের বিশেষজ্ঞের প্যানেলের অধীনে চলে আউটফিল্ডে উন্নয়ন কাজ। গত সেপ্টেম্বরে মাঠের পুরনো দুর্বা ঘাস উঠিয়ে নতুন করে বপন করা হয় ঘাসের বীজ। এজন্য আমেরিকা থেকে উড়িয়ে আনা হয়েছিল বীজ।

    এ বীজ থেকেই গজিয়েছে ঘাস। আর সবুজে ছেয়েছে পুরো মাঠ। রোববার পড়ন্ত বিকেলে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের গ্রাউন্ড ঘুরে এমনটাই দেখা গেছে। এসময় কয়েকজন গ্রাউন্সম্যানকে মাঠে পানি ছিটাতে দেখা গেছে। তবে, মাঠ সবুজ ঘাসে ভরে গেলেও গ্রিন গ্যালারিতে সবুজের দেখা মেলেনি। সেখানে এখনও ধুসর মাটি। এ গ্যালারির সবুজ ফিরিয়ে আনতে কাজ চলমান আছে।

    বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক শফিউল আলম চৌধুরী নাদেল বলেন, ‘বিসিবির প্রধান নির্বাহী নিজাম উদ্দিন চৌধুরীর নেতৃত্বে প্রতিনিধি দল মাঠের প্রস্তুতি পরিদর্শন করে গেছেন। তারা সার্বিক বিষয়ে সন্তোষ প্রকাশ করেছেন।’

    তিনি আরও বলেন, ‘নির্ধারিত সময়ের আগেই আউটফিল্ডসহ সব কাজই শতভাগ সম্পন্ন হয়েছে। বিপিএল আয়োজনে পুরোপুরি প্রস্তুতিও রয়েছে। এখানে যে কোন দিন খেলা আয়োজন সম্ভব বলেও মন্তব্য করেন তিনি। এ মাঠের খেলার টিকিটের মূল্য পরবর্তীতে নির্ধারণ করা হবে বলেও জানান তিনি।’ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে নতুন বছরের ২ থেকে ৪ জানুয়ারি তিন দিন খেলা হবে। প্রতিদিন দুটি করে তিনদিনে ছয়টি ম্যাচ হবে এ স্টেডিয়ামে।

    সর্বশেষ সংবাদ
    1. পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ
    2. বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি
    3. পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ
    4. প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
    5. আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন
    6. বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন
    7. রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ

    পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ

     বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় 
 কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে
                              -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি

    বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি

    পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ

    পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ

    প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

    আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

    বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার

    রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬