Journalbd24.com

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • উইজডেনের দশক সেরা ক্রিকেটারদের তালিকায় সাকিব
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০১৯ ১৬:১৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০১৯ ১৬:১৯

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    উইজডেনের দশক সেরা ক্রিকেটারদের তালিকায় সাকিব

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০১৯ ১৬:১৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ ডিসেম্বর, ২০১৯ ১৬:১৯

    উইজডেনের দশক সেরা ক্রিকেটারদের তালিকায় সাকিব

    উইজডেন ক্রিকেট সাময়িকী গত এক দশকের (১০ বছর) ওয়ানডে সেরা একাদশ ঘোষণা করেছে। ক্রিকেটের বাইবেল খ্যাত এই উইজডেনের প্রকাশিত একাদশটিতে নাম আছে সাকিব আল হাসানের।

    উইজডেনের সব ক্রিকেট লেখক ও প্রতিনিধিদের রায়ে এবং গত ১০ বছরের পারফরম্যান্সের বিচারে তাদের দৃষ্টিতে বাংলাদেশের তথা বিশ্বের সেরা অলরাউন্ডার সাকিবকে ওয়ানডের দশক সেরা ক্রিকেটার নির্বাচিত করেছে।

    সাকিব ছাড়াও বিরাট কোহলি, এবি ডি ভিলিয়ার্সদের মতো সেরা ক্রিকেটারদের নাম আছে এই একাদশে। একমাত্র স্পিনার হিসেবে জায়গা করে নিয়েছেন সাকিব।

    গত ১০ বছরে সাকিব খেলেছেন ১৩১ ওয়ানডে। যেখানে ব্যাট হাতে করেছেন ৪২৭৬ রান। ব্যাটিং গড় ৩৮.৮৭ আর ইনিংস সর্বোচ্চ অপরাজিত ১২৪ রান। বল হাতে গত এক দশকে সাকিব নিয়েছেন ১৭৭ উইকেট। যেখানে সাকিবের বোলিং গড় ৩০.১৫ আর বেস্ট বোলিং ফিগার ২৯ রানে ৫ উইকেট।

    সবমিলিয়ে সাকিব ওয়ানডে খেলেছেন ২০৬টি। যেখানে ব্যাট হাতে করেছেন ৬৩২৩ রান, ব্যাটিং গড় ৩৭.৮৬। ৯টি সেঞ্চুরির পাশাপাশি তার নামের পাশে আছে ৪৭টি ফিফটি। ইনিংস সর্বোচ্চ অপরাজিত ১৩৪ রান। আর বল হাতে ওয়ানডে ক্যারিয়ারে নিয়েছেন ২৬০ উইকেট।চার উইকেট নিয়েছেন আটবার আর পাঁচ উইকেট নিয়েছেন দুইবার।

    এ বছর ওয়ানডে বিশ্বকাপে দুর্দান্ত পারফর্ম করা বাংলাদেশের ক্রিকেটের বড় বিজ্ঞাপন সাকিব কদিন আগে নিষিদ্ধ হয়েছেন। তার আগে ইংল্যান্ড বিশ্বকাপের পর সাকিব জায়গা করে নেন ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আইসিসি ঘোষিত বিশ্বকাপের সেরা একাদশে। সেমি ফাইনালে না খেললেও সাকিবকে এই একাদশের বাইরে রাখা যায়নি। তাহলে হয়তো পূর্ণতাই পেতো না বিশ্বসেরা একাদশ। ব্যাট হাতে আট ইনিংসের সাতটিতেই ফিফটি প্লাস ইনিংস খেলেছেন।

    দ্বাদশ বিশ্বকাপ সাকিবকে দিয়েছে দুহাত ভরে। ৮৬.৫৭ গড়ে ৮ ইনিংসে সর্বোচ্চ ৬০৬ রান করেছেন সাকিব, বাঁহাতি স্পিনে নিয়েছেন ১১টি উইকেট। এক আসরে ১০ উইকেট আর ৬০০ প্লাস রান দেখেনি অন্য কোনো বিশ্বকাপ। এই বিশ্বকাপে সাকিবের নামের পাশে যোগ হয়েছে দুটি সেঞ্চুরি আর পাঁচটি ফিফটির ইনিংস। বিশ্বকাপের এক আসরে সাতটি ফিফটি প্লাস ইনিংস খেলে নাম লিখিয়েছেন শচীন টেন্ডুলকারের গড়া কীর্তিতে। টানা চতুর্থ বিশ্বকাপের শেষ তিনটিতেই অলরাউন্ডার র‌্যাংকিংয়ের শীর্ষে থেকে খেলার অনন্য এক বিরল রেকর্ডও গড়েছেন সাকিব।

    বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব এরই মধ্যে ঢুকে গেছেন বিশ্বকাপে সর্বোচ্চ রান করা কিংবদন্তিদের তালিকায়। এই তালিকায় শীর্ষে সর্বকালের সেরা ব্যাটসম্যান, ওয়ানডের সর্বোচ্চ সেঞ্চুরি আর সর্বোচ্চ রান সংগ্রাহক শচীন টেন্ডুলকার। আর গ্রেটদের কাতারে ঢুকে সাকিব উঠে গেছেন বিশ্বকাপে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় ৯ নম্বরে।

    উইজডেনের দশক সেরা ওয়ানডে একাদশ: রোহিত শর্মা, ডেভিড ওয়ার্নার, বিরাট কোহলি, এবিডি ভিলিয়ার্স, জস বাটলার, মহেন্দ্র সিং ধোনি, সাকিব আল হাসান, লাসিথ মালিঙ্গা, মিচেল স্টার্ক, ট্রেন্ট বোল্ট এবং ডেল স্টেইন।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬