Journalbd24.com

শুক্রবার, ১৫ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • এবার পাকিস্তানকে নতুন প্রস্তাব বিসিবির
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২০ ১৬:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২০ ১৬:০৫

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    এবার পাকিস্তানকে নতুন প্রস্তাব বিসিবির

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২০ ১৬:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১০ জানুয়ারী, ২০২০ ১৬:০৫

     এবার পাকিস্তানকে নতুন প্রস্তাব বিসিবির

    টি-টোয়েন্টি সিরিজ পরে, আপাতত দুই ম্যাচের আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ- বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এটাই সর্বশেষ প্রস্তাব পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। কেউ কেউ ভেবে বসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বুঝি তা মেনে নিয়েই পাকিস্তান যাওয়ার চিন্তা ভাবনা করছে। গত পরশু (বুধবার) বিসিবি বিগ বস নাজমুল হাসান পাপনের কথায় ছিল অমন আভাস। তিনি বৃহস্পতিবারের ভেতরে পাকিস্তান সফর নিয়ে সিদ্ধান্ত চূড়ান্ত করার কথা বলেছিলেন। কিন্তু বৃহস্পতিবার কিছুই চূড়ান্ত হয়নি। বিসিবি থেকে কোনো আনুষ্ঠানিক ঘোষণা আসেনি। এমনকি পাকিস্তান সফর নিয়ে কোনো আলাপ-আলোচনাও হয়নি।

    ধারণা করা হচ্ছে, আগামী ১২ জানুয়ারি (রোববার) যে বোর্ড পরিচালক পর্ষদের সভা আছে, তাতেই আসলে নির্ধারিত হবে টাইগারদের পাকিস্তান সফরের ভাগ্য। এদিকে যতই সময় গড়াচ্ছে বাতাস ততই বদলাচ্ছে। জানা গেছে, পিসিবির প্রস্তাবের পর এবার বিসিবি থেকে নতুন এক প্রস্তাব পাঠানো হয়েছে। বোর্ডের দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, পিসিবির দুই টেস্ট সিরিজ অনুষ্ঠানের প্রস্তাব পাওয়ার পর বিসিবি একাধিক বিকল্প প্রস্তাব দিয়েছে।

    যার মধ্যে শেষ প্রস্তাবটি হলো, বাংলাদেশ ক্রিকেট বোর্ড নীতিগতভাবে একসঙ্গে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে পাকিস্তান যেতে আগ্রহী নয়? দুই টেস্ট খেলা মানে অন্তত ১৫ দিন পাকিস্তান থাকা। বিসিবি ততদিন পাকিস্তানে অবস্থান করতে নারাজ। কোচিং স্টাফ, ক্রিকেটার কেউই পাকিস্তানে দুই সপ্তাহের বেশি থাকতে রাজি না। সবার মত হলো, যত দ্রুত ও কম সময়ে পাকিস্তান সফর শেষ করা যায়।

    এ কারণেই বিসিবিও শেষ মুহূর্তে কম সময়ে পাকিস্তান সফর শেষ করে আসার প্রস্তাব পাঠিয়েছে। পিসিবির কাছে একটি ছোট ‘প্যাকেজ’ প্রস্তাব আকারে পাঠানো হয়েছে বলে এক দায়িত্বশীল সূত্রে জানা গেছে। সূত্র জানিয়েছে, বিসিবি থেকে সর্বশেষ পিসিবির কাছে ১ টেস্ট আর ১ টি-টোয়েন্টি খেলার প্রস্তাব দেয়া হয়েছে। তাতে করে ৭-৮ দিনে পাকিস্তান সফর শেষ করে আসা সম্ভব হবে। ওদিকে পিসিবি এখনো অনড় দুই টেস্টের প্রস্তাবে।

    পাকিস্তান ক্রিকেট বোর্ডের ভাবটা এমন, বাংলাদেশকে পাকিস্তান আসতে হলে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতেই আসতে হবে। আর বিসিবির কথা, দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলতে যাওয়া সম্ভব নয়। সেটা খেলতে গেলে দুই সপ্তাহের বেশি সময় থাকতে হবে। তার চেয়ে বরং ১টি করে টেস্ট ও টি-টোয়েন্টি খেলা যেতে পারে। তা হলে এক সপ্তাহের আশপাশে সফর শেষ করে দেশে ফেরা সম্ভব হবে।

    এখন পিসিবি যদি ওই প্রস্তাবে রাজি হয়ে এক টেস্টের পাশাপাশি এক টি-টোয়েন্টি ম্যাচ খেলতে রাজি হয়, তাহলেই দু'পক্ষের মধ্যে একটা রফা হয়ে যাবে। আর পিসিবি যদি দুই টেস্ট সিরিজ অনুষ্ঠানের ইচ্ছে থেকে সরে না এসে আগের অবস্থানেই থাকে অর্থাৎ দুই ম্যাচের টেস্ট সিরিজ ছাড়া খেলতে না চায়, তাহলে আর দুই বোর্ডের মধ্যে কোনোরকম আপোষ মীমাংসার সম্ভাবনা খুব কম, প্রায় শূন্যের কোঠায়। তখন হয়তো শেষপর্যন্ত টাইগারদের পাকিস্তান সফর বাতিল হয়ে যাবে। বোর্ডের উচ্চ পর্যায়ের এক অতি দায়িত্বশীল সূত্র এমনটাই জানিয়েছে।

    সর্বশেষ সংবাদ
    1. পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ
    2. বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি
    3. পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ
    4. প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
    5. আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন
    6. বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন
    7. রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ

    পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ

     বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় 
 কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে
                              -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি

    বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি

    পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ

    পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ

    প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

    আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

    বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার

    রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬