Journalbd24.com

শুক্রবার, ১৫ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • লিটনের ব্যাটে চট্টগ্রামকে হারিয়ে শীর্ষে রাজশাহী
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২০ ১৬:৫৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২০ ১৬:৫৮

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    লিটনের ব্যাটে চট্টগ্রামকে হারিয়ে শীর্ষে রাজশাহী

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২০ ১৬:৫৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ জানুয়ারী, ২০২০ ১৬:৫৮

    লিটনের ব্যাটে চট্টগ্রামকে হারিয়ে শীর্ষে রাজশাহী

    লিটন দাসের ঝড়ো হাফ সেঞ্চুরিতে দারুণ জয় পেল রাজশাহী রয়্যালস। বঙ্গবন্ধু বিপিএলে আজ শনিবার লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ৮ উইকেটে হারিয়েছে তারা। ৪৮ বলে ১১টি চার ও একটি ছক্কার সাহায্যে ৭৫ রান করেন রাজশাহীর ওপেনার লিটন। এই জয়ের ফলে পয়েন্ট টেবিলে শীর্ষে উঠে গেছে রাজশাহী। ১২ ম্যাচ খেলে তাদের পয়েন্ট ১৬। অন্যদিকে, লিগ পর্বে চট্টগ্রামেরও এটি শেষ ম্যাচ ছিল। ১৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে রয়েছে তারা। দুই দলই প্লে-অফে খেলবে। আজ সন্ধ্যায় খুলনা টাইগার্স ও ঢাকা প্লাটুনের ম্যাচের পর জানা যাবে প্লে-অফে কোন দল কার বিপক্ষে খেলবে।

    এদিন মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচটি চট্টগ্রামের দেয়া ১৫৬ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে ১৭.৪ ওভারে ২ উইকেট হারিয়ে জয় তুলে নেয় রাজশাহী। লিটন ছাড়াও ভালো খেলেন আফিফ হোসেন ও শোয়েব মালিক। ৩২ করে আউট হন আফিফ। আর ২৫ বলে ৪৩ করে অপরাজিত থাকেন মালিক। রাজশাহী ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত সূচনা করে। ওপেনিংয়ে ৮৮ রানের জুটি গড়েন লিটন ও আফিফ। ১১তম ওভারে আফিফ আউট হয়ে গেলে লিটনের সঙ্গে জুটি বাঁধেন শোয়েব মালিক। দুজনে ৫০ রানের জুটি গড়েন। দলীয় ১৩৮ রানে জিয়াউরের বলে লিটন এলবিডব্লিউ হন।  

    এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেটে ১৫৫ রান সংগ্রহ করে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। চট্টগ্রাম ব্যাটিংয়ে নেমে শুরুটা ভালো করতে পারেনি। পাওয়ারপ্লেতে বিনা উইকেটে তারা ৩৮ রান তোলে। সপ্তম ওভারে ভাঙে চট্টগ্রামের ওপেনিং জুটি। ফিরে যান জুনায়েদ সিদ্দিক। তার সংগ্রহ ২৩ রান।

    গত ম্যাচের মতো এই ম্যাচেও অল্পতেই ফিরে যান ক্রিস গেইল। ২১ বলে ২৩ করে তিনি রাসেলের হাতে ক্যাচ হন। দলীয় ৬৯ রানে বিদায় নেন ইমরুল। চতুর্থ উইকেট জুটিতে ২৪ রানের পার্টনারশিপ করেন রিয়াদ ও ‍ওয়ালটন। দলীয় ৯৩ রানে রাহির শিকার হন ওয়ালটন।

    তারপর রিয়াদ ও সোহানের ব্যাটে এগিয়ে যেতে থাকে চট্টগ্রাম। ১৬ বলে ৩০ করে ইরফানের বলে বোপারার হাতে ধরা পড়েন সোহান। পরে রিয়াদ ও জিয়াউর রহমান ইনিংস শেষ করে আসেন। ৩৩ বলে ৪৮ করে অপরাজিত থাকেন অধিনায়ক রিয়াদ। রাজশাহীর বোলারদের মধ্যে মোহাম্মদ ইরফান ১টি, আবু জায়েদ ১টি, শোয়েব মালিক ১টি, আফিফ হোসেন ১টি ও তাইজুল ইসলাম ১টি করে উইকেট নেন।

    সংক্ষিপ্ত স্কোর

    ফল: ৮ উইকেটে জয়ী রাজশাহী রয়্যালস।

    চট্টগ্রাম চ্যালেঞ্জার্স ইনিংস: ১৫৫/৫ (২০ ওভার)

    (গেইল ২৩, জুনায়েদ সিদ্দিক ২৩, ইমরুল ১৯, মাহমুদউল্লাহ ৪৮, ওয়ালটন ৪, সোহান ৩০, জিয়াউর রহমান ৭*; মোহাম্মদ ইরফান ১/২৪, আবু জায়েদ ১/১২, কামরুল ইসলাম ০/৩৭, শোয়েব মালিক ১/১১, আফিফ হোসেন ১/১৮, তাইজুল ১/২০, অলক কাপালি ০/১৬, ফরহাদ রেজা ০/১৭)।

    রাজশাহী রয়্যালস ইনিংস: ১৫৬/২ (১৭.৪ ওভার) (লিটন ৭৫, আফিফ ৩২, শোয়েব মালিক ৪৩*, আন্দ্রে রাসেল ২*; রুবেল ০/২৭, প্লানকেট ০/৩১, নাসুম ১/৩৩, মাহমুদউল্লাহ ০/২৮, রায়াদ এমরিত ০/২০, জিয়াউর রহমান ১/১৭)।

    ম্যাচ সেরা

    সর্বশেষ সংবাদ
    1. পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ
    2. বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি
    3. পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ
    4. প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
    5. আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন
    6. বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন
    7. রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ

    পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ

     বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় 
 কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে
                              -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি

    বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি

    পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ

    পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ

    প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

    আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

    বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার

    রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬