Journalbd24.com

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • রোনালদোর জোড়া গোলে জয় পেল জুভেন্টাস
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০ ১২:২১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০ ১২:২১

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    রোনালদোর জোড়া গোলে জয় পেল জুভেন্টাস

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০ ১২:২১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ জানুয়ারী, ২০২০ ১২:২১

    রোনালদোর জোড়া গোলে জয় পেল জুভেন্টাস

    ক্রিস্টিয়ানো রোনালদোর জোড়া গোলে জয় পেয়েছে জুভেন্টাস। গতকাল রবিবার ইতালিয়ান লিগের ম্যাচে ঘরের মাঠে পার্মাকে ২-১ গোলে ব্যবধানে পরাজিত করেছে মাউরিসিও সারির শিষ্যরা।

    এদিন ম্যাচের ২৫তম মিনিটে কর্নারের বিনিময়ে পিয়ানিচের শট রুখে দেন সফরকারী পার্মার গোলরক্ষক। সেই কর্নার কিকে নেওয়া রোনালদোর হেড পোস্টের ওপর দিয়ে যায়।

    অবশ্য ৪৩তম মিনিটে শেষ হয় অপেক্ষার পালা। ক্ষিপ্র গতিতে বল নিয়ে ডি-বক্সে রোনালদোকে বাড়ান মাতুইদি। পর্তুগিজ ফরোয়ার্ডের ডান পায়ের কোনাকুনি শট প্রতিপক্ষ খেলোয়াড়ের গায়ে লেগে জালে জড়ায়। ফলে ১-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় জুভেন্টাস।

    দ্বিতীয়ার্ধের শুরুতেই ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল মাউরিসিও সারির শিষ্যরা। কিন্তু শেষ পর্যন্ত ভাগ্য সহায়ক না হলে যা হয়। ৫১তম মিনিটে দানিলোর জোরালো নিচু শট গোলরক্ষক লুইস সেপের হাতে লেগে পোস্টে বাধা পায়।

    এদিকে ৫৫ মিনিটে দলকে সমতায় ফেরান পার্মার আন্দ্রেয়াস। হেডে প্রতিপক্ষের জাল খুঁজে নেন তিনি।

    তাদের এই স্বস্তি বেশিক্ষণ স্থায়ী হতে দেননি রোনালদো। ৫৮তম মিনিটে দিবালার বাড়ানো বল পেয়ে নিচু শটে আবারও দলকে এগিয়ে নেন পাঁচবারের বর্ষসেরা ফুটবলার।

    এই নিয়ে টানা আট ম্যাচে জালের দেখা পেলেন রোনালদো। আসরে এটি তার ১৬তম গোল। সব প্রতিযোগিতা মিলে মৌসুমে ক্লাবের হয়ে গোল হলো ১৮টি।

    শেষ দিকে চাপ বাড়ায় পার্মা। তবে স্বাগতিক গোলরক্ষক ভয়চেখ চেজনির দৃঢ়তায় ব্যবধান ধরে রেখে জয় নিয়ে মাঠ ছাড়ে জুভেন্টাস।

    এ জয়ের পর ২০ ম্যাচে ১৬ জয় ও তিন ড্রয়ে ৫১ পয়েন্ট জুভেন্টাসের। সমান ম্যাচে ৪৭ পয়েন্ট নিয়ে দুইয়ে ইন্টার।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬