Journalbd24.com

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০ ১৫:৩০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০ ১৫:৩০

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০ ১৫:৩০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ জানুয়ারী, ২০২০ ১৫:৩০

    টেস্ট সিরিজের জন্য প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ

    প্রথম দফায় টি-২০ সিরিজ শেষে দ্বিতীয় দফায় পাকিস্তান সফরে একটি টেস্ট খেলবে বাংলাদেশ। রাওয়ালপিন্ডিতে যা শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। ঐ ম্যাচকে সামনে রেখে বাংলাদেশ জাতীয় দলের ব্যাটিং পরামর্শক নিল ম্যাকেঞ্জির অধিনে টেস্ট প্রস্তুতি শুরু করেছে এই ফরম্যাটের বিশেষজ্ঞ খেলোয়াড়রা।

    এবার তিন দফায় পাকিস্তান সফর করবে বাংলাদেশ। প্রথম দফায় হচ্ছে চলমান টি-২০ সিরিজ। এরপর দ্বিতীয় দফায় একমাত্র টেস্ট খেলবে পাকিস্তান। আর তৃতীয় ও শেষ দফায় দ্বিতীয় টেস্ট এবং একমাত্র ওয়ানডে খেলবে টাইগাররা। ওয়ানডে হবে ৩ এপ্রিল। করাচিতে দ্বিতীয় ও শেষ টেস্ট শুরু হবে ৫ এপ্রিল। দুই ম্যাচের টেস্ট সিরিজ বিশ্ব চ্যাম্পিয়নশীপের অন্তর্ভুক্ত।

    তাই প্রথম টেস্ট সামনে রেখে মিরপুরে অনুশীলন করছে টেস্ট বিশেষজ্ঞ খেলোয়াড়রা। সুইং ও বাউন্সারের ব্যাপারে পরামর্শ দিচ্ছেন ম্যাকেঞ্জি। ব্যাটসম্যানদের সাথে সুইং ও বাউন্সার নিয়েই কাজ করছেন তিনি, ‘আমি টেস্ট খেলোয়াড়দের সাথে সময় ব্যয় করছি, যারা টি-২০ দলে নেই। কিছু নতুন খেলোয়াড় সর্ম্পকে জানতে পারাটা সত্যিই ভালো হয়েছে এবং তাদের দক্ষতা বাড়াতে চেষ্টা করছি।’

    তিনি আরও বলেন, ‘অবশ্যই তারা গেল কয়েক মাসে ভালো ফলাফল করতে পারেনি এবং তবে এটি কাউকে খারাপ খেলোয়াড় করেনি। এটি খেলোয়াড়কে দক্ষতা বাড়াতে ও আরও সর্তক হতে সহায়তা করেছে।’

    টানা সাত টেস্ট হারের বৃত্তে ঘুরপাক খাচ্ছে বাংলাদেশ। ২০১৮ সালে সর্বশেষ টেস্ট জিতেছিলো টাইগাররা। সেটি জিম্বাবুয়ের বিপক্ষে। ম্যাকেঞ্জি বলেন, ‘আমি মনে করি, টেস্টে বাউন্সার বলের বিষয়ে এবং যদিও আমরা উপমহাদেশে খেলবো এবং আমরা জানি পাকিস্তানে ভালো উইকেট হবে ও দ্রুতগতির উইকেট হবে।’

    বিশ্ব ক্রিকেটে রিভার্স সুইংএর জন্য পাকিস্তানের বোলারদের সুনাম বেশি। প্রতিপক্ষের ব্যাটসম্যানদের সমস্যায় ফেলতে বেশ পটু তারা। তাই রিভার্স সুইং নিয়েই বেশি কাজ করছেন বলে জানান ম্যাকেঞ্জি, ‘আমরা রিভার্স সুইং নিয়ে নিজেদের প্রস্তুতি নিচ্ছি।

    বেশ কিছু ভালো বাঁ-হাতি বোলারদের দিয়ে ম্যাচের অনুশীলন হচ্ছে। সৌভাগ্যক্রমে, আমরা ভালো বাঁ-হাতি বোলার পেয়েছি এবং আমরা শুধু তাদের অ্যাঙ্গেল নিয়েই কথা বলছি। আমরা এটি দিয়ে প্রভাব তৈরির চেষ্টা করবো।’

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬