Journalbd24.com

সোমবার, ৯ ফেব্রুয়ারী, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • নির্বাচনের পর কী করবেন প্রধান উপদেষ্টা   বগুড়ার ধনুটের নিমগাছিতে ধানের শীষের প্রচারণায় বিএনপির গণসংযোগ   দিনাজপুর সাংবাদিকদের নির্বাচনকালীন বিষয়ক প্রশিক্ষণ ও সনদপত্র বিতরণ   দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ   বলিউড অভিনেতা কামাল রশিদ খান গ্রেফতার   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   কী আছে ব্যাটারি মনস্টার খ্যাত রিয়েলমির এই স্মার্টফোনে ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • দঃ আফ্রিকাকে উড়িয়ে যুব বিশ্বকাপের সেমিতে বাংলাদেশ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২০ ১২:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২০ ১২:১২

    আরো খবর

    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের
    দুই জয়েও কাটেনি ঝুঁকি, বাংলাদেশ এখন তাকিয়ে শ্রীলঙ্কার দিকে

    দঃ আফ্রিকাকে উড়িয়ে যুব বিশ্বকাপের সেমিতে বাংলাদেশ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২০ ১২:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩১ জানুয়ারী, ২০২০ ১২:১২

    দঃ আফ্রিকাকে উড়িয়ে যুব বিশ্বকাপের সেমিতে বাংলাদেশ

    অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে স্বাগতিক দক্ষিণ আফ্রিকাকে রীতিমতো উড়িয়ে দিয়েছে বাংলাদেশের যুবারা। আকবর আলীর দল ১০৪ রানের বিশাল জয় পেয়েছে। এই জয়ে যুব বিশ্বকাপের সেমিফাইনালে উঠে গেল বাংলাদেশ। ৬ ফেব্রুয়ারি সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড। বাংলাদেশের ২৬১ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা ৪২.৩ ওভারে ১৫৭ রানেই গুটিয়ে গিয়েছে।

    রান তাড়া করতে নেমে ৭৭ রানে ৪ উইকেট হারিয়ে চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। এখান থেকে প্রোটিয়াদের উদ্ধার করার চেষ্টা করেন লুক বেফোর্ট ও জ্যাক লিস। দলীয় ১১৩ রানে ধীরে ধীরে জমে ওঠা জুটি ভেঙে দেন শরিফুল ইসলাম। ১৯ রানে আউট হন জ্যাক লিস। তখনো একপ্রান্তে ধরে খেলছিলেন বেফোর্ট। কিন্তু অন্যপ্রান্তে বাংলাদেশের বোলারদের সামনে এক প্রকার অসহায় আত্মসমর্পণ করে প্রোটিয়া ব্যাটসম্যানরা।

    বেফোর্টের কিছুই করার ছিল না। তবুও তিনি টিকে ছিলেন দীর্ঘক্ষণ। নয় নম্বর ব্যাটসম্যান হিসেবে আউট হওয়ার আগে খেলেন ৬০ রানের ইনিংস। ৯১ বলে ছয় চারের সৌজন্যে বেফোর্ট এই রান করেন। মাত্র ১৯ রান দিয়ে ৫ উইকেট শিকার করে ম্যাচ সেরা হয়েছেন রাকিবুল হাসান। ৪১ রানে ২ উইকেট নিয়েছেন তানজিম হাসান সাকিব।

    বৃহস্পতিবার পচেফস্ট্রুমে কোয়ার্টার ফাইনালে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় দক্ষিণ আফ্রিকা। ব্যাট করতে নেমে বাংলাদেশকে দারুন শুরু এনে দেন দুই ওপেনার পারভেজ হোসেন ইমন ও তানজিদ হাসান। দুজনে মিলে উদ্বোধনী জুটিতে তুলে ফেলেন ৬০ রান। ১২.১ ওভারে ফেকো মোলেৎসানের বলে এলবিডব্লু হন পারভেজ হোসেন। আউট হওয়ার আগে তাঁর ব্যাট থেকে আসে ৪০ বলে ১৭ রান। দলীয় ৭৩ রানের মাথায় খুমালোর দারুণ এক সরাসরি থ্রোতে রান আউটের ফাঁদে পড়েন মাহমুদুল হাসান। তিনি ফিরেছেন ৩ রানে।

    তবে এক প্রান্ত আগলে রেখে ফিফটি তুলে নেন তানজীদ হাসান। তার দুর্দান্ত ইনিংসটি অবশ্য শেষ হয়েছে ৮০ রানে। ৮৪ বলের ইনিংসে ১২টি চার ছিল তাঁর। এরপর তৌহিদ হৃদয়কে নিয়ে আরও একটি জুটি গড়েন শাহাদত হোসেন। দু’জনেই তুলে নেন ফিফটি। তাদের ব্যাটে চড়েই লড়াকু পুঁজি পায় বাংলাদেশ দল। তৌহিদ ৫১ রান করে বিদায় নিলেও ৭৪ রানে অপরাজিত থাকেন শাহাদাত। আরেক প্রান্তে ১১ বলে ১৬ রানে অপরাজিত অধিনায়ক আকবর আলী। দক্ষিণ আফ্রিকার হয়ে সর্বেোচ্চ ২টি উইকেট নেন ফেকো মোলেৎসান। একটি উইকেট নিয়েছেন তিয়ান ভ্যান ভুরেন।

    গ্রুপপর্বে বাংলাদেশ খেলেছে জিম্বাবুয়ে, স্কটল্যান্ড ও পাকিস্তানের বিপক্ষে। জিম্বাবুয়ে ও স্কটল্যান্ডের বিপক্ষে জিতলেও পাকিস্তানের বিপক্ষে ম্যাচটি বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়েছে। তবে গ্রুপসেরা হয়েছে বাংলাদেশই।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ার ধনুটের নিমগাছিতে ধানের শীষের প্রচারণায় বিএনপির গণসংযোগ
    2. বগুড়া গাবতলী জয়ভোগায় বিএনপির উঠান বৈঠকে জনতার ভীড়
    3. নার্সিং পেশা সম্মানের ও মানবিকতার- বগুড়া সিভিল সার্জন
    4. বগুড়ায় টেক গুরুসে মোবাইল সার্ভিসিং কোর্সে সনদ পেলেন অর্ধশতাধিক তরুণ
    5. প্রাণবন্ত আয়োজনে বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইন্সটিটিউটে পিঠা উৎসব অনুষ্ঠিত
    6. বগুড়া ধুনটে ধানের শীষে ভোট চেয়ে যুবদল সম্পাদক হাসানের গণসংযোগ
    7. বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবারে পবিত্র শবে বরাত পালিত
    সর্বশেষ সংবাদ
    বগুড়ার ধনুটের নিমগাছিতে ধানের
শীষের প্রচারণায় বিএনপির গণসংযোগ

    বগুড়ার ধনুটের নিমগাছিতে ধানের শীষের প্রচারণায় বিএনপির গণসংযোগ

    বগুড়া গাবতলী জয়ভোগায় বিএনপির 
উঠান বৈঠকে জনতার ভীড়

    বগুড়া গাবতলী জয়ভোগায় বিএনপির উঠান বৈঠকে জনতার ভীড়

    নার্সিং পেশা সম্মানের ও 
মানবিকতার- বগুড়া সিভিল সার্জন

    নার্সিং পেশা সম্মানের ও মানবিকতার- বগুড়া সিভিল সার্জন

    বগুড়ায় টেক গুরুসে মোবাইল সার্ভিসিং 
কোর্সে সনদ পেলেন অর্ধশতাধিক তরুণ

    বগুড়ায় টেক গুরুসে মোবাইল সার্ভিসিং কোর্সে সনদ পেলেন অর্ধশতাধিক তরুণ

    প্রাণবন্ত আয়োজনে বগুড়ায় কম্বাইন্ড 
নার্সিং ইন্সটিটিউটে পিঠা উৎসব অনুষ্ঠিত

    প্রাণবন্ত আয়োজনে বগুড়ায় কম্বাইন্ড নার্সিং ইন্সটিটিউটে পিঠা উৎসব অনুষ্ঠিত

    বগুড়া ধুনটে ধানের শীষে ভোট চেয়ে 
যুবদল সম্পাদক হাসানের গণসংযোগ

    বগুড়া ধুনটে ধানের শীষে ভোট চেয়ে যুবদল সম্পাদক হাসানের গণসংযোগ

    বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া 
দরবারে পবিত্র শবে বরাত পালিত

    বগুড়ায় হক্বের দাওয়াত সিদ্দীক্বিয়া দরবারে পবিত্র শবে বরাত পালিত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬