Journalbd24.com

শুক্রবার, ১৫ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • করোনাভাইরাস নিয়ে আতঙ্কে অলিম্পিকের কর্তারা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:০৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:০৩

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    করোনাভাইরাস নিয়ে আতঙ্কে অলিম্পিকের কর্তারা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:০৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ ফেব্রুয়ারী, ২০২০ ১৬:০৩

    করোনাভাইরাস নিয়ে আতঙ্কে অলিম্পিকের কর্তারা

    চীনে করোনাভাইরাস যেভাবে দ্রুত ছড়িয়ে পড়ছে তাতে গভীরভাবে উৎকণ্ঠিত টোকিও অলিম্পিকের সংগঠকেরা। অলিম্পিক শুরু হবে মাস ছয়েক পরে। টোকিওতে তাই ভাইরাস নিয়ে আতঙ্ক সৃষ্টি হওয়ায় অস্বাভাবিকতা নেই।

    টোকিও অলিম্পিকের চীফ এক্সিকিউটিভ অফিসার তোশিরো মুতো প্যারালিম্পিক্স কমিটির বলেছেন, ‘চীনে সংক্রামক ভাইরাসের বিস্তারে আমি গভীরভাবে উদ্বিগ্ন। এই ভাইরাস গেমসের ছন্দপতন ঘটাতে পারে বলে আমাদের আশঙ্কা।’ তিনি যোগ করেন, ‘আশা করি যত দ্রুত সম্ভব এই ভাইরাসকে নির্মূল করা যাবে।’

    সভায় ছিলেন অলিম্পিক অ্যাথলেটিক্স ভিলেজের মেয়র সাবুরো কাওয়াবুচিও। গেমসের সময় সেখানে প্রায় ১১ হাজার অ্যাথলেটের ভিলেজে থাকার কথা। মেয়রের মন্তব্য, ‘এখন আমাদের একটাই প্রার্থনা। ভয়ঙ্কর এই ভাইরাসের বিরুদ্ধে মানুষ জয়ী হোক। একমাত্র সেটা হলেই প্যারালিম্পিক ও অলিম্পিক সুষ্ঠুভাবে আয়োজন করতে পারব।’ তাঁর আরও কথা, ‘ভাইরাস নির্মূল না হলে একটাই লক্ষ্য থাকবে। যেকোনও ভাবে গেমসের অংশগ্রহণকারীদের নিরাপদ রাখা। যাতে সবাই নিশ্চিন্তে গেমসে অংশ নিতে পারে।’

    গেমসের সংগঠকেরা অবশ্য বারবার বলছেন, কোনোভাবেই তাঁরা অলিম্পিক বাতিল করবেন না। কিন্তু মারণ-ভাইরাসের সৌজন্যে এখনই নানা সমস্যা সৃষ্টি হচ্ছে। অলিম্পিকের যোগ্যতা অর্জনের জন্য চিনে যে টুর্নামেন্ট হওয়ার কথা ছিল তার সবই প্রায় বাতিল হয়েছে। জাপানে অবশ্য এখনও কেউ করোনাভাইরাসে আক্রান্ত হয়নি।

    টোকিওর সংগঠক কমিটির ভাইস প্রেসিডেন্ট তোশিয়াকি এনদো বলেছেন, ‘এই মুহূর্তে জাপানে আমরা নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছি। তার মধ্যে করোনাভাইরাস নিয়ে উদ্বেগ যেমন আছে, তেমনই আছে সাইবার নিরাপত্তা ও পরিবহন ব্যবস্থা সংক্রান্ত জটিলতা। তবে অলিম্পিকের জন্য আমরা যেভাবে তৈরি হয়েছি তা দেখে সন্তুষ্ট আইওসি।’

    অংশগ্রহণকারী দেশগুলিকে আশ্বস্ত করতে প্যারালিম্পিক কমিটির মুখপাত্র ক্রেগ স্পেন্সের মন্তব্য, ‘আমরা নিশ্চিত যে, জাপানের স্থানীয় প্রশাসন ও ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন অ্যাথলেটদের নিরাপদ রাখার সব ব্যবস্থা করবে।’

    গত সোমবার জাপানের সংসদে দেশটির প্রধানমন্ত্রী শিনজো আবে অবশ্য করোনাভাইরাসের প্রভাব অলিম্পিকে পড়ার সব সম্ভাবনা কার্যত উড়িয়ে দিয়েছেন। তবে টোকিওর অন্যতম প্রশাসনিক কর্তা ইউরকি কোহেই মন্তব্য করেছেন, ‘আমাদের কঠোর হাতে পরিস্থিতির মোকাবেলা করতে হবে। না হলে কিন্তু আফসোস ছাড়া অন্য কিছু করার থাকবে না।’

    সর্বশেষ সংবাদ
    1. পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ
    2. বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি
    3. পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ
    4. প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
    5. আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন
    6. বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন
    7. রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ

    পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ

     বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় 
 কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে
                              -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি

    বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি

    পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ

    পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ

    প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

    আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

    বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার

    রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬