Journalbd24.com

বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • জিম্বাবুয়ে টেস্টে মাহমুদউল্লাহ বাদ, নতুন মুখ হাসান-ইয়াসির
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:৫৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:৫৭

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    জিম্বাবুয়ে টেস্টে মাহমুদউল্লাহ বাদ, নতুন মুখ হাসান-ইয়াসির

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:৫৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৬ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:৫৭

    জিম্বাবুয়ে টেস্টে মাহমুদউল্লাহ বাদ, নতুন মুখ হাসান-ইয়াসির

    জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচের জন্য রবিবার ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এই দলে জায়গা পাননি অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদ। তবে, পাকিস্তান সফরে না যাওয়া মুশফিকুর রহিম এই দলে ফিরেছেন।

    পাকিস্তান সফরে টেস্ট সিরিজে দলে এমন ক্রিকেটারদের মধ্যে রিয়াদ ছাড়াও বাদ পড়েছেন সৌম্য সরকার, রুবেল হোসেন ও আল-আমিন হোসেন। আর মুশফিকুর রহিম ছাড়াও দলে ফিরেছেন তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ ও মোস্তাফিজুর রহমান। আর প্রথমবারের মতো টেস্ট দলে সুযোগ পেয়েছেন পেসার হাসান মাহমুদ ও অফস্পিনার ইয়াসির আলী।

    বাদ পড়াদের নিয়ে বিসিবির প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘আমরা মনে করেছি লাল বলের ক্রিকেট থেকে রিয়াদের একটু বিশ্রাম দরকার। আল-আমিনের ইনজুরি আছে। সে ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজের আগে যেন পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারে সেজন্য তাকে টেস্টে রাখা হয়নি। সীমিত ওভারের সিরিজে তার থাকাটা গুরুত্বপূর্ণ। এই মুহূর্তে রুবেল টেস্টে আমাদের পরিকল্পনাতে নেই। আর সৌম্য ছুটিতে রয়েছে। এই কারণে সে টেস্ট সিরিজে নেই।’

    তিনি আরো বলেন, ‘আমি মনে করি, সবকিছু বিবেচনা করে আমরা সেরা স্কোয়াডই গঠন করেছি। অভিজ্ঞ ও সম্ভাবনাময়ীদের ভালো মিশেল হয়েছে। এটা দুর্ভাগ্যজনক যে, কয়েকজন খেলোয়াড় বাদ পড়েছে। কিন্তু স্কোয়াডে আমরা ভারসাম্য রাখার প্রতি গুরুত্ব দিয়েছি।’

    নতুন মুখ হাসান মাহমুদ ও ইয়াসির আলীর সম্পর্কে প্রধান নির্বাচক বলেছেন, ‘হাসান ও ইয়াসির দুজনই খুবই সম্ভাবনাময়ী খেলোয়াড়। তারা আমাদের ভবিষ্যৎ পরিকল্পনার মধ্যে আছে। ইয়াসিরকে এইচপি স্কোয়াড থেকে নিয়েছি। বিসিএলেও সে ভালো করেছে। আমরা তাকে গড়ে তুলতে চাই।’

    তাসকিনকে দলে ফেরানো নিয়ে মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘আমাদের একজন গতির বোলার প্রয়োজন ছিল। তার ইনজুরির যে সমস্যা ছিল তা এখন নেই।’

    টাইগারদের বিপক্ষে সিরিজ খেলতে জিম্বাবুয়ে দল ইতোমধ্যে ঢাকায় চলে এসেছে। এই সিরিজে একটি টেস্ট, তিনটি ওয়ানডে ও দুইটি টি-টোয়েন্টি ম্যাচ অনুষ্ঠিত হবে। মিরপুরে সিরিজের একমাত্র টেস্ট ম্যাচটি শুরু হবে আগামী ২২ ফেব্রুয়ারি। মূল সিরিজ শুরুর আগে বিকেএসপিতে বিসিবি একাদশ ও জিম্বাবুয়ে দলের মধ্যে ১৮-১৯ ফেব্রুয়ারি দুইদিনের একটি প্রস্তুতি ম্যাচ অনুষ্ঠিত হবে।

    জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে বাংলাদেশ স্কোয়াড

    মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিথুন, লিটন দাস, তাইজুল ইসলাম, আবু জায়েদ, নাঈম হাসান, ইবাদত হোসেন, তাসকিন আহমেদ, মেহেদী হাসান মিরাজ, মোস্তাফিজুর রহমান, হাসান মাহমুদ, ইয়াসির আলী।

    সর্বশেষ সংবাদ
    1. স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি
    2. ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক
    3. নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ
    4. আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু
    5. আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
    6. বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
    7. সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত
    সর্বশেষ সংবাদ
    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ
অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬