Journalbd24.com

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব মেসি, পুরস্কৃত টেন্ডুলকারও
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:১৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:১৭

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব মেসি, পুরস্কৃত টেন্ডুলকারও

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:১৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:১৭

    বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব মেসি, পুরস্কৃত টেন্ডুলকারও

    প্রথম ফুটবলার হিসেবে লরিয়াস বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে পুরস্কৃত হয়েছেন লিওনেল মেসি। তবে পুরস্কারটা তাকে ভাগ করে নিতে হয়েছে ফর্মুলা ওয়ানের কিংবদন্তি লুইস হ্যামিল্টনের সঙ্গে। একই রাতে জনতার ভোটে পুরস্কৃত হয়েছেন ভারতের কিংবদন্তি ক্রিকেটার শচীন টেন্ডুলকারও।

    জার্মানির বার্লিনে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে এবারের লরিয়াস বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্ব হিসেবে পুরস্কৃত হন মেসি ও হ্যামিল্টন। দুজনেই সমান ভোট পেয়ে এই স্বীকৃতি অর্জন করেছেন। পুরস্কারের ইতিহাসে এই প্রথম বর্ষসেরা ক্রীড়া ব্যক্তিত্বের পুরস্কার ভাগাভাগি করে নেওয়ার ঘটনা ঘটল।

    এর আগে আরও পাঁচবার মনোনয়ন পেলেও ২০তম আসরে এসে সাফল্য ধরা দিল মেসির হাতে। এই পুরস্কার বিজয়ের পথে তিনি পেছনে ফেলেছেন রাফায়েল নাদাল, মার্ক মার্কুইজ, গলফার টাইগার উডসের মতো ক্রীড়া তারকাদের। গত বছর এই পুরস্কার ঘরে তুলেছিলেন টেনিস তারকা নোভাক জোকোভিচ।

    ২০১৯ সালের প্রায় সব সেরা পুরস্কার হাতে তুলেছেন মেসি। গোল্ডেন শু, ষষ্ঠ ব্যালন ডি’অর, ফিফার বর্ষসেরাসহ অসংখ্য পুরস্কারের ঝুলিতে শেষ সংযোজন লরিয়াসের এই পুরস্কার। ক্রীড়া গ্রেটদের ভোটেই সেরা ক্রীড়া ব্যক্তিত্ব নির্বাচিত করা হয়।

    বর্ষসেরা নারী ক্রীড়াবিদ হয়েছেন মার্কিন জিমন্যাস্ট সিমোনা বাইলস। আর লিভারপুল এবং মার্কিন নারী ফুটবল দলকে হারিয়ে বিশ্বসেরা দল নির্বাচিত হয়েছে দক্ষিণ আফ্রিকা রাগবি দল।

    এদিকে একই রাতে ইতিহাস গড়েছেন শচীনও। যদিও ক্রিকেট থেকে অবসর নিয়েছেন আগেই, তবু তার প্রতি ক্রিকেটভক্তদের ভালোবাসায় যে এতটুকু কমেনি তার উদাহরণ এবারের লরিয়াস পুরস্কার। বিশ বছরের সেরা ক্রীড়া মুহূর্তের পুরস্কার গেছে এই কিংবদন্তির দখলে। 

    সব ক্যাটাগরির মাঝে একটি পুরস্কারই কেবল সাধারণ মানুষের ভোটে নির্ধারিত হয়েছে। আর সেই পুরস্কার জিতেছে ২০১১ সালে বিশ্বকাপে জেতার পর টেন্ডুলকারকে ঘাড়ে তুলে ভারতীয় দলের উদযাপন। এই মুহূর্তের কথা আজও ভারতীয় সমর্থকদের মনে গেঁথে আছে, তার একটা বড় উদাহরণ এই পুরস্কার পাওয়ার ঘটনা। ইতিহাসের সাক্ষী হতে পুরস্কার গ্রহণ করতে বার্লিনে উড়াল দিয়েছিলেন টেন্ডুলকার। তার হাতে পুরস্কার তুলে দেন বিশ্বকাপজয়ী অজি অধিনায়ক স্টিভ ওয়াহ। 

    তবে ছুটিতে থাকায় পুরস্কারের মঞ্চে হাজির হতে পারেননি মেসি। তবে ভিডিও বার্তার মাধ্যমে ‘দলীয় খেলা থেকে প্রথম’ লরিয়াস বর্ষসেরার পুরস্কার জেতার আনন্দ সবার সঙ্গে ভাগ করে নিয়েছেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬