Journalbd24.com

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • খেলতে নয়, শেখার জন্যই দলে নেয়া হয়েছে মোস্তাফিজকে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:৫৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:৫৫

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    খেলতে নয়, শেখার জন্যই দলে নেয়া হয়েছে মোস্তাফিজকে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:৫৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:৫৫

     খেলতে নয়, শেখার জন্যই দলে নেয়া হয়েছে মোস্তাফিজকে

    জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াডে ছয়টি পরিবর্তন এনেছে বাংলাদেশ ক্রিকেট দল। পাকিস্তানের মাটিতে সবশেষ টেস্টের স্কোয়াড ছিলো ১৪ জনের, ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টের স্কোয়াডে রাখা হয়েছে ১৬ জন ক্রিকেটারকে।

    পাকিস্তান সফরের টেস্ট স্কোয়াড থেকে বাদ পড়েছেন সৌম্য সরকার, আলআমিন হোসেন, রুবেল হোসেন এবং মাহমুদউল্লাহ রিয়াদ। বিপরীতে দলে নেয়া হয়েছে ইয়াসির আলি রাব্বি, হাসান মাহমুদ, তাসকিন আহমেদ, মেহেদি হাসান মিরাজ, মুশফিকুর রহীম এবং মোস্তাফিজুর রহমানকে।

    এদের মধ্যে প্রথমবারের মতো স্কোয়াডে সুযোগ পেয়েছেন ইয়াসির আলি রাব্বি, হাসান মাহমুদ। প্রক্রিয়া মেনেই বাদ পড়ার পর আবার দলে ফিরেছেন তাসকিন ও মিরাজ। তবে মুশফিক ফিরেছেন এক ম্যাচ পর, নিরাপত্তার কারণ দেখিয়ে তিনি যাননি পাকিস্তান সফরে। এবার টেস্ট দেশের মাটিতে হওয়ায় স্বাভাবিকভাবেই দলে ফেরানো হয়েছে তাকে।

    চারজনকে বাদ দেয়া এবং এ পাঁচজনকে নেয়ার ব্যাপারে খুব একটা প্রশ্ন তোলার সুযোগ নেই। কিন্তু স্কোয়াডে ঠিক কী কারণে জায়গা পেলেন মোস্তাফিজ- সে ব্যাপারে শুরু থেকেই ছিলো সংশয়। পাকিস্তানের বিপক্ষে টেস্ট ম্যাচের স্কোয়াড থেকে বাদ দেয়ার সময় বলা হয়েছিল, তিনি টেস্ট খেলার জন্য ফিট নন।

    কিন্তু সপ্তাহদুয়েকের মধ্যেই আবার জিম্বাবুয়ের বিপক্ষে রাখা হলো স্কোয়াডে। যা সৃষ্টি করেছিল ধোঁয়াশার। প্রশ্নবিদ্ধ করে দিচ্ছিল নির্বাচকদের সিদ্ধান্ত। আজ শুক্রবার ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে সেসব সংশয়, সন্দেহ দূর করে দিলেন টাইগারদের হেড কোচ রাসেল ডোমিঙ্গো।

    তিনি সাফ জানিয়েছেন, এ টেস্টে খেলবেন না মোস্তাফিজ। বরং নতুন বোলিং কোচের সঙ্গে টেকনিক্যাল বিষয় শেখার জন্য রাখা হয়েছে স্কোয়াডে। আর মোস্তাফিজকে দলে নেয়ার বিষয়ে যে একটা ভুল বোঝাবুঝি হয়েছে সবার, সেটিও মনে করিয়ে দিলেন ডোমিঙ্গো। তার ভাষ্যে, ‘আমি জানি মোস্তাফিজের বিষয়টিকে ঘিরে কিছু ভুল বোঝাবুঝি হয়েছে সবার।’

    ডোমিঙ্গো আরও বলেন, ‘আমি মনে করি না মোস্তাফিজ টেস্ট খেলার জন্য প্রস্তুত আছে। এখনও কিছু টেকনিক্যাল কাজ করতে হবে তার। যাতে করে ডানহাতি ব্যাটসম্যানের জন্য ভেতরের দিকে বল ঢোকাতে পারে সে। স্কোয়াডে সুযোগ পাওয়াটা আসলে এই প্রক্রিয়ারই একটা অংশ। যাতে করে আমাদের নতুন বোলিং কোচের সঙ্গে সে কাজ করতে পারে।’

    যদি টেস্টে না-ই রাখা হয় তাহলে স্কোয়াডে ডাকা হলো কেন। যেখানে মোস্তাফিজ ছাড়াও রয়েছেন আরও চার পেসার! এই প্রশ্নেরও অবসান ঘটিয়েছেন ডোমিঙ্গো। মূলত আগামী পাঁচদিন যেনো বোলিং কোচের সঙ্গে নিবিড়ে কাজ করতে পারেন, এ কারণেই নেয়া হয়েছে মোস্তাফিজকে। আর তা করতে পারলে সাদা পোশাকের ক্রিকেটেও ফায়দা হবে বলে মনে করে টাইগারদের প্রোটিয়া কোচ।

    তিনি বলেন, ‘আমার মতে, তাকে খেলানোর জন্য স্কোয়াডে ডাকা হয়নি। তাকে নেয়ার মূল উদ্দেশ্য অনুশীলন করানো এবং নিজের সেরা ছন্দে ফিরিয়ে আনা। মোস্তাফিজ এই টেস্ট খেলছে না। আমি আপনাদের বলে দিলাম, সে এই ম্যাচ খেলছে না। আগামী পাঁচদিন সে শুধু বোলিং করে যাবে এবং নিশ্চিত করবে যেনো নিজের সেরা ফর্মটা ফিরে পায়। যা তাকে টেস্ট ক্রিকেট, এমনকি সাদা বলের ক্রিকেটেও সহায়তা করবে। এ মুহূর্তে তাকে টেস্টে খেলার মতো দেখছি না আমি। এটা তাকেও বলেছি আমি এবং পরামর্শ দিয়েছি যেনো টেকনিক্যাল বিষয় নিয়ে কাজ করে।’

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
    2. সাপাহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
    3. মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়া ওয়াইএমসিএ'র আলোচনা সভা অনুষ্ঠিত
    4. পোরশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
    5. পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
    6. কাহালুতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
    7. ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

    বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

    সাপাহারে  মহান স্বাধীনতা ও জাতীয়  দিবস উদযাপন

    সাপাহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়া ওয়াইএমসিএ'র আলোচনা সভা অনুষ্ঠিত

    মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়া ওয়াইএমসিএ'র আলোচনা সভা অনুষ্ঠিত

    পোরশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    পোরশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    কাহালুতে যথাযথ মর্যাদায় মহান
স্বাধীনতা ও জাতীয় দিবস  পালিত

    কাহালুতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

    ঈদ উৎসবে  আদমদীঘির  বিনোদনকেন্দ্রগুলিতে  দর্শনার্থীদের  উপচে পড়া ভিড়

    ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬