Journalbd24.com

শুক্রবার, ১৫ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • শান্ত-মুমিনুলে ১৫০ রান পেরিয়ে বাংলাদেশ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:১১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:১১

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    শান্ত-মুমিনুলে ১৫০ রান পেরিয়ে বাংলাদেশ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:১১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:১১

    শান্ত-মুমিনুলে ১৫০ রান পেরিয়ে বাংলাদেশ

    মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে একমাত্র টেস্টে লড়ছে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে জিম্বাবুয়ের করা ২৬৫ রানের জবাবে বাংলাদেশ ব্যাট করছে।

    সংক্ষিপ্ত স্কোর :

    জিম্বাবুয়ে : ২৬৫/১০ (১০৬.৩ ওভারে)।

    বাংলাদেশ : ১৬০/২ (৪৬ ওভারে)।

    পিছিয়ে : ১০৫ রানে।

    মুমিনুল-শান্তর ৫০ রানের জুটি

    তৃতীয় উইকেট জুটিতে ইতিমধ্যে মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্ত ৬৬ রান সংগ্রহ করেছেন। তাদের ব্যাটে ভর করে বাংলাদেশ পেরিয়েছে ১৫০ রান। শান্ত ৬৬ ও মুমিনুল ৩৯ রান নিয়ে ব্যাট করছেন। 

    শান্ত-মুমিনুল টানছেন বাংলাদেশকে

    তামিম ইকবাল ফেরার পর দলের হাল ধরেছেন নাজমুল হোসেন শান্ত ও অধিনায়ক মুমিনুল হক। এই জুটি ইতিমধ্যে ৩২ রান সংগ্রহ করেছে ১০.৩ ওভারে। শান্ত ৫৭ ও মুমিনুল ১৮ রান নিয়ে ব্যাট করছেন।  

    চা বিরতি পর্যন্ত বাংলাদেশ ১২০/২

    প্রথম সেশনে ১ উইকেট হারানোর পর দ্বিতীয় সেশনে আরো একটি উইকেট হারায় বাংলাদেশ। ফিরেন তামিম ইকবাল (৪১)। তবে তরুণ ব্যাটসম্যান নাজমুল হোসেন শান্ত তুলে নিয়েছেন ক্যারিয়ারের প্রথম হাফ সেঞ্চুরি। ৫৫* রান নিয়ে তিনি চা বিরতিতে গেছেন। তার সঙ্গে ১২ রান নিয়ে অপরাজিত আছেন মুমিনুল হক। 

    শান্তর প্রথম ফিফটি

    ক্যারিয়ারের চতুর্থ টেস্টে এসে ফিফটির দেখা পেয়েছেন তরুণ তুর্কি নাজমুল হোসেন শান্ত। আজ জিম্বাবুয়ের বিপক্ষে ১০৮ বল খেলে ৬টি চারের সাহায্যে প্রথম ফিফটি স্পর্শ করেন। টেস্টে এর আগে তার সর্বোচ্চ ব্যক্তিগত সংগ্রহ ছিল ৪৪ রান। রাওয়ালপিন্ডি টেস্টে পাকিস্তানের বিপক্ষে এই রান করেছিলেন তিনি। ফিফটিকে সেঞ্চুরিতে রূপ দিতে পারেন কিনা দেখার বিষয়।

    ফিরলেন তামিম

    নাজমুল হোসেন শান্তর সঙ্গে দ্বিতীয় উইকেটে ৭৮ রানের জুটি গড়ে সাজঘরে ফিরেছেন তামিম ইকবাল। ৭ চারে ৪১ রান করে যান তিনি। দলীয় ৯৬ রানের মাথায় ডোনাল্ড ত্রিপানোর বল তার ব্যাট ছুঁয়ে উইকেটরক্ষক রেগিস চাকাবার গ্লাভস বন্দি হয়। তাতে ভাঙে তামিম-শান্তর ৭৮ রানের জুটি। 

    তামিম-শান্তর ব্যাটে ফিফটি পেরিয়ে বাংলাদেশ

    ১৮ রানের মাথায় সাইফ হাসানের উইকেট হারানোর পর বাংলাদেশের হাল ধরেছেন তামিম ইকবাল ও নাজমুল হোসেন শান্ত। তাদের দুজনের ব্যাটে ভর করে ইতিমধ্যে ৫০ রান পেরিয়েছে বাংলাদেশ। তামিম ৩৪ ও শান্ত ২৭ রান নিয়ে ব্যাট করছেন। এই জুটির সংগ্রহ ৫৪ রান।

    শুরুতেই ফিরলেন সাইফ

    দলীয় ১৮ রানের মাথায় প্রথম উইকেট হারিয়েছে বাংলাদেশ। ফিরেছেন সাইফ হাসান। ভিক্টর নাইআউচির বলে রেগিস চাকাবার হাতে ক্যাচ দিয়ে ফেরেন পাকিস্তানের বিপক্ষে অভিষেক হওয়া সাইফ। অথচ শুরুটা কী আত্মপ্রত্যয়ীভাবে করেছিলেন। কিন্তু টিকতে পারলেন না। ২ চারে ৮ রান করে ফিরেছেন সাজঘরে। তামিমের সঙ্গে জুটি বেঁধেছেন নাজমুল হোসেন শান্ত। 

    ২৬৫ রানে অলআউট জিম্বাবুয়ে

    গতকাল শনিবার টস জিতে জিম্বাবুয়ে ব্যাট করতে নেমে ৬ উইকেট হারিয়ে ২২৮ রান তুলে দিন শেষ করে। আজ সেখান থেকে দ্বিতীয় দিনে আবার ব্যাট করতে নামে শেভরনরা। দলীয় সংগ্রহে ৩৭ রান যোগ করতেই বাকি ৪টি উইকেট হারিয়েছে তারা।

    আজ দ্বিতীয় দিন সকালে জিম্বাবুয়ে বাকি চারটি উইকেট ভাগাভাগি করে নিয়েছেন আবু জায়েদ রাহী ও তাইজুল ইসলাম। নাঈম হাসান ৪টি, আবু জায়েদ রাহী ৪টি ও তাইজুল ইসলাম ২টি উইকেট নিয়েছেন। ব্যাট হাতে জিম্বাবুয়ের ক্রেইগ আরভিন ১০৭, প্রিন্স মাসভাউরি ৬৪, রেগিস চাকাবা ৩০ রান করেন। 

    তাইজুলের প্রথম শিকারে ৯ উইকেট নেই জিম্বাবুয়ের

    অবশেষে উইকেটের দেখা পেলেন তাইজুল ইসলাম। নিজের ২৭তম ওভারে এসে তিনি পেয়েছেন উইকেট। দলীয় ২৪৫ রানের মাথায় তাইজুলের বলে এলবিডব্লিউ হয়ে ফিরেছেন চার্লটন টিসুমা। ৪ বল খেলে কোনো রানের দেখা পাননি তিনি। 

    রাহীর চতুর্থ শিকার এনডোলভু

    ৯৭তম ওভারে ডোনাল্ড তিরিপানোকে ফিরিয়ে দ্বিতীয় দিনে শুভ সূচনা করেন আবু জায়েদ রাহী। এক ওভার পর ফিরে এসে আইন্সলে এনডোলভুকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে আউট করেন। এটা তার চতুর্থ উইকেট। ২৪৫ রানে ৮ উইকেট হারিয়ে কাঁপছে জিম্বাবুয়ে। দেখার বিষয় বাকি দুই উইকেট নিয়ে কতদূর যেতে পারে।

    রাহীর তৃতীয় শিকার ত্রিপানো

    দ্বিতীয় দিন ব্যাট করতে নেমে রাহীর তোপের মুখে পড়েছে জিম্বাবুয়ে। ৯৭.২ ওভারের মাথায় রাহীর বলে উইকেটের পেছনে লিটন কুমার দাসের হাতে ক্যাচ দিয়ে ফেরেন ডোনাল্ড তিরিপানো। ৩১ বল খেলে ২ চারে ৮ রান করে যান তিনি। এটা রাহীর তৃতীয় উইকেট। এর আগে গতকাল কেভিন কাসুজা ও তিমিসেন মারুমাকে ফিরিয়েছিলেন।

    ব্যাট হাতে জিম্বাবুয়ের হয়ে সেঞ্চুরি করেছেন অধিনায়ক ক্রেইগ আরভিন। ২২৭ বল খেলে ১৩ চারে ধৈর্যে্যর দারুণ পরীক্ষা দিয়ে তুলে নেন ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি। আরভিনের দিনে বাংলাদেশের হয়ে জ্বলেছেন তরুণ স্পিনার নাঈম হাসান। তিনি ৪ উইকেট ‍তুলে নেন। শেষ বিকেলে সেঞ্চুরিয়ান আরভিনকে ফিরিয়ে বাংলাদেশকে এগিয়ে রাখেন খানিকটা। আজ যত দ্রুত সম্ভব জিম্বাবুয়েকে অলআউট করার লক্ষ্য নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ।

    সর্বশেষ সংবাদ
    1. পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ
    2. বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি
    3. পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ
    4. প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
    5. আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন
    6. বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন
    7. রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ

    পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ

     বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় 
 কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে
                              -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি

    বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি

    পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ

    পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ

    প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

    আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

    বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার

    রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬