Journalbd24.com

শুক্রবার, ১৫ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • র‍্যাংকিংয়ে বড় লাফ নাঈম-রাহীর, উন্নতি মুশফিক-মুমিনুলের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:৪৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:৪৬

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    র‍্যাংকিংয়ে বড় লাফ নাঈম-রাহীর, উন্নতি মুশফিক-মুমিনুলের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:৪৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ ফেব্রুয়ারী, ২০২০ ১৫:৪৬

     র‍্যাংকিংয়ে বড় লাফ নাঈম-রাহীর, উন্নতি মুশফিক-মুমিনুলের

    জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্টে ইনিংস ও ১০৬ রানের বড় ব্যবধানে জিতেছে বাংলাদেশ। দলের এ উজ্জ্বল পারফরম্যান্সে ব্যাট হাতে সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহীম (২০৩*) ও মুমিনুল হক (১৩২)। বল হাতে সফল ছিলেন নাঈম হাসান (ম্যাচে ৯ উইকেট), আবু জায়েদ রাহীরা (প্রথম ইনিংসে ৪ উইকেট)।

    যার পুরস্কারও তারা পেলেন হাতেনাতে। মঙ্গলবার টেস্ট শেষ হওয়ার পর আজ বুধবার প্রকাশিত র‍্যাংকিংয়ে বড়সড় লাফ দিয়েছেন দুই বোলার নাঈম ও রাহী। এছাড়া ব্যাটিং র‍্যাংকিংয়ে উন্নতি ঘটেছে মুশফিক, মুমিনুল, নাজমুল শান্তদের।

    সবশেষ হালনাগাদকৃত টেস্ট ব্যাটিং র‍্যাংকিংয়ে ৫ ধাপ করে এগিয়েছেন মুশফিক ও মুমিনুল। ক্যারিয়ারের তৃতীয় ডাবল সেঞ্চুরি হাঁকানো মুশফিক ২৫ নম্বর স্থান থেকে উঠে এসেছেন ২০ নম্বরে, তার রেটিং ৬৫৫। ক্যারিয়ার সর্বোচ্চ ৬৫৮ রেটিং থেকে মাত্র ৩ পয়েন্ট দূরে রয়েছেন তিনি।

    অন্যদিকে ৪৪তম স্থান থেকে মুমিনুল উঠে এসেছেন ৩৯ নম্বরে, তার রেটিং পয়েন্ট ৫৫৬। এছাড়া টেস্ট ক্যারিয়ারের প্রথম হাফসেঞ্চুরি হাঁকিয়ে ৭১ রান করা নাজমুল হোসেন শান্তও এগিয়েছেন ১১ ধাপ। ক্যারিয়ার সর্বোচ্চ ২৮৮ রেটিং নিয়ে তার বর্তমান অবস্থান ১০৪তম।

    বোলিং র‍্যাংকিংয়ে বড় লাফ দিয়েছেন নাঈম। ম্যাচের প্রথম ইনিংসে ৪ ও পরের ইনিংসে ৫ উইকেট নিয়ে তিনি এগিয়েছেন ২৯ ধাপ। ক্যারিয়ার সর্বোচ্চ ৪১০ রেটিং পয়েন্ট নিয়ে অবস্থান করছেন ৩৮ নম্বরে। ডানহাতি পেসার আবু জায়েদ রাহী এগিয়েছেন ১১ ধাপ। তিনিও পেয়েছেন ক্যারিয়ার সর্বোচ্চ রেটিং, ৩৩১ পয়েন্ট নিয়ে অবস্থান করছেন ৪৬ নম্বরে।

    এছাড়া বাংলাদেশের অন্যান্য খেলোয়াড়দের মধ্যে ব্যাটিং র‍্যাংকিংয়ে তামিম ইকবাল ২৭তম (৫৯৮ রেটিং), মাহমুদউল্লাহ রিয়াদ ৪৯তম (৫১৪), লিটন দাস ৭০ নম্বরে (৪৫০ রেটিং পয়েন্ট) এবং ইমরুল কায়েস অবস্থান করছেন ৯৫ নম্বরে (৩৩৪ রেটিং)।

    টেস্ট বোলিং র‍্যাংকিংয়ে নাঈম-রাহীর চেয়েও এগিয়ে রয়েছেন দুই স্পিনার মেহেদি হাসান মিরাজ ও তাইজুল ইসলাম। বাঁহাতি তাইজুল ৫৮৫ রেটিং নিয়ে ২৪তম এবং ডানহাতি অফস্পিনার মিরাজ ৫৭০ রেটিং অবস্থান করছেন ২৫ নম্বরে। এছাড়া মোস্তাফিজুর রহমান ৫৮ নম্বরে (২৮২ রেটিং), মাহমুদউল্লাহ রিয়াদ ৬৮তম (২১৭ রেটিং), রুবেল হোসেন ৮৫তম (১২৯ রেটিং) এবং আলআমিন হোসেন ৮১ রেটিং নিয়ে অবস্থান করছেন ৯৮ নম্বরে।

    উল্লেখ্য, আইসিসি কর্তৃক এক বছরের জন্য নিষিদ্ধ থাকায় তিন ফরম্যাটের সব র‍্যাংকিং থেকেই মুছে ফেলা হয়েছে সাকিব আল হাসানের নাম।

    সর্বশেষ সংবাদ
    1. পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ
    2. বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি
    3. পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ
    4. প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
    5. আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন
    6. বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন
    7. রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ

    পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ

     বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় 
 কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে
                              -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি

    বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি

    পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ

    পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ

    প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

    আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

    বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার

    রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬