Journalbd24.com

শুক্রবার, ১৫ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • অস্ট্রেলিয়ার কাছে সালমাদের বড় হার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারী, ২০২০ ১৭:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারী, ২০২০ ১৭:৩৮

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    অস্ট্রেলিয়ার কাছে সালমাদের বড় হার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারী, ২০২০ ১৭:৩৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারী, ২০২০ ১৭:৩৮

    অস্ট্রেলিয়ার কাছে সালমাদের বড় হার

    আইসিসি নারী বিশ্বকাপে বৃহস্পতিবার গ্রুপ পর্বের ম্যাচে স্বাগতিক অস্ট্রেলিয়ার কাছে ৮৬ রানে হেরেছে বাংলাদেশ। দুই ম্যাচ খেলে দুইটিতেই হেরে বাংলাদেশ এখন ‘এ’ গ্রুপের পয়েন্ট তালিকায় সবার নিচে অবস্থান করছে। এর আগে ভারতের কাছে ১৮ রানে হেরেছিল সালমা খাতুনের দল। এই হারের কারণে বাংলাদেশের বিদায় বলতে গেলে নিশ্চিত।

    অন্যদিকে, তিন ম্যাচ খেলে অস্ট্রেলিয়ার এটি দ্বিতীয় জয়। উদ্বোধনী ম্যাচে ভারতের কাছে ১৭ রানে হেরে গেলেও পরে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে পরাজিত করে অজিরা। স্বাগতিকরা ৪ পয়েন্ট নিয়ে এখন পয়েন্ট টেবিলে দ্বিতীয় অবস্থানে রয়েছে। এই গ্রুপ থেকে ভারত ইতোমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে।

    এদিন ক্যানবেরার মানুকা ওভালে অনুষ্ঠিত ম্যাচটিতে অস্ট্রেলিয়ার দেয়া ১৯০ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১০৩ রান করতে সক্ষম হয় টাইগ্রিসরা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৬ রান করেন ফারজানা হক। অস্ট্রেলিয়ার বোলারদের মধ্যে স্কাট ৩টি, জনাসেন ২টি, ক্যারি ১টি ও সাদারল্যান্ড ১টি করে উইকেট নেন।

    বাংলাদেশ ব্যাটিংয়ে নেমে ইনিংসের চতুর্থ ওভারেই দুই ওপেনারকে হারায়। ষষ্ঠ ওভারে ফিরে যান ওয়ানডাউনে নামা সানজিদা। চতুর্থ উইকেট জুটিতে ৫০ রানের জুটি গড়েছিলেন ফারজানা হক ও নিগার সুলতানা।

    ১৪তম ওভারে নিগার সুলতানা বিদায় নিলে পরের ব্যাটসম্যানরা শুধু আসার যাওয়ার মধ্যে থাকেন। ২০তম ওভারে পরপর তিন বলে তিন উইকেট হারায় বাংলাদেশ। শেষমেশ ১০৩ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস।

    এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ১ উইকেটে ১৮৯ রান সংগ্রহ করে স্বাগতিক অস্ট্রেলিয়া। স্বাগতিকদের পক্ষে ৫৩ বলে ১০টি চার ও তিনটি ছক্কার সাহায্যে ৮৩ রান করেন ওপেনার আলিসা হিলি। অপর ওপেনার মুনি ৫৮ বলে ৮১ রান করে অপরাজিত থাকেন। ৯ বলে ২২ রান করে অপরাজিত থাকেন গার্ডনার। বাংলাদেশের বোলারদের মধ্যে অধিনায়ক সালমা খাতুন ১টি উইকেট নেন। ম্যাচসেরা হন অস্ট্রেলিয়ার আলিসা হিলি। আগামী ২৯ ফেব্রুয়ারি বাংলাদেশের প্রতিপক্ষ নিউজিল্যান্ড।

    সংক্ষিপ্ত স্কোর

    ফল: ৮৬ রানে জয়ী অস্ট্রেলিয়া নারী দল।

    অস্ট্রেলিয়া নারী দল: ১৮৯/১ (২০ ওভার)

    (হিলি ৮৩, মুনি ৮১*, গার্ডনার ২২*; জাহানারা ০/৪০, সালমা ১/৩৯, নাহিদা ০/২৬, খাদিজা ০/২৯, রুমানা ০/৩০, ফাহিমা ০/২৩)।

    বাংলাদেশ নারী দল: ১০৩/৯ (২০ ওভার)

    (শামীমা ১৩, মুর্শিদা ৮, সানজিদা ৩, নিগার সুলতানা ১৯, ফারজানা ৩৬, রুমানা ১৩, ফাহিমা ৫, জাহানারা ১, সালমা ০, খাদিজা ০, নাহিদা ০*; পেরি ০/১২, স্কাট ৩/২১, সাদারল্যান্ড ১/২১, ক্যারি ১/১৬, ওয়ারহেম ০/১৫, জনাসেন ২/১৭)।

    ম্যাচসেরা: আলিসা হিলি (অস্ট্রেলিয়া)

    সর্বশেষ সংবাদ
    1. পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ
    2. বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি
    3. পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ
    4. প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
    5. আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন
    6. বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন
    7. রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ

    পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ

     বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় 
 কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে
                              -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি

    বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি

    পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ

    পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ

    প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

    আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

    বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার

    রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬