Journalbd24.com

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • লিটনের সেঞ্চুরিতে বড় স্কোরের পথে বাংলাদেশ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ মার্চ, ২০২০ ১৫:৩৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ মার্চ, ২০২০ ১৫:৩৪

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    লিটনের সেঞ্চুরিতে বড় স্কোরের পথে বাংলাদেশ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ মার্চ, ২০২০ ১৫:৩৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১ মার্চ, ২০২০ ১৫:৩৪

    লিটনের সেঞ্চুরিতে বড় স্কোরের পথে বাংলাদেশ

    ওপেনিংয়ে নেমে দারুণ খেলছেন লিটন দাস। ৪৫ বলে তুলে নিয়েছিলেন ব্যক্তিগত অর্ধশত। পরের ৫০ রান করতে তিনি খেললেন ৫০ বল। অর্থাৎ, ৯৫ বলে ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি পূর্ণ করলেন বাংলাদেশের এই প্রতিভাবান ব্যাটসম্যান। এর আগে ২০১৮ সালের ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে ভারতের বিপক্ষে ওয়ানডে তথা আন্তর্জাতিক ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি করেছিলেন লিটন।

    জিম্বাবুয়ের বিপক্ষে রবিবার তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা পর্যন্ত টাইগারদের সংগ্রহ ৩৫ ওভারে ৩ উইকেটে ১৯৩ রান। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে দুপুর একটায়।

    লিটন ভালো করলেও ভালো করতে পারেননি অপর ওপেনার তামিম ইকবাল। ৪৩ বল খেলে ২৪ রান করে তিনি ফিরে গেছেন সাজঘরে। ব্যক্তিগত স্কোর ভালো না হলেও ওপেনিং জুটিতে লিটন দাসের সঙ্গে তিনি ৬০ রানের জুটি গড়েছেন। ১৩তম ওভারে মাধিভিরের বলে এলবিডব্লিউ হয়েছেন তামিম।

    ওয়ানডাউনে নেমে লিটনের সঙ্গে ৮০ রানের জুটি গড়ে বিদায় নিয়েছেন নাজমুল হোসেন শান্ত। ২৬তম ওভারে মুতোমবোদজির বলে এলবিডব্লিউ হয়েছেন তিনি। ৩৮ বলে শান্তর সংগ্রহ ২৯ রান।

    কয়েকদিন আগে জিম্বাবুয়ের বিপক্ষে মিরপুর টেস্টে ডাবল সেঞ্চুরি করেছিলেন মুশফিকুর রহিম। কিন্তু তিনি এই ম্যাচে সুবিধা করতে পারেননি। ২৬ বলে ১৯ রান করে প্যাভিলিয়নের পথ ধরেন তিনি। দলীয় ১৮২ রানে তিরিপানোর বলে উইকেটরক্ষকের হাতে ক্যাচ হয়েছেন এই টাইগার ব্যাটসম্যান।

    গত বছর বিশ্বকাপে অংশ নেয়ার পর এই প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছেন অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা। বিশ্বকাপের পর বাংলাদেশ দলের শ্রীলঙ্কা সফরে ইনজুরির কারণে ছিলেন না মাশরাফি।

    এছাড়া পেস অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিনও গত বছর বিশ্বকাপে অংশ নেয়ার পর এই প্রথম ওয়ানডে ম্যাচ খেলতে নেমেছেন। আর ২০১৮ সালে সর্বশেষ ওয়ানডে খেলা নাজমুল হোসেন শান্তও আছেন এই ম্যাচের একাদশে।

    অন্যদিকে, এই ম্যাচের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে জিম্বাবুয়ের অলরাউন্ডার ওয়েসলি মাধিভেরের।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
    2. সাপাহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
    3. মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়া ওয়াইএমসিএ'র আলোচনা সভা অনুষ্ঠিত
    4. পোরশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
    5. পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
    6. কাহালুতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
    7. ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

    বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

    সাপাহারে  মহান স্বাধীনতা ও জাতীয়  দিবস উদযাপন

    সাপাহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়া ওয়াইএমসিএ'র আলোচনা সভা অনুষ্ঠিত

    মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়া ওয়াইএমসিএ'র আলোচনা সভা অনুষ্ঠিত

    পোরশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    পোরশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    কাহালুতে যথাযথ মর্যাদায় মহান
স্বাধীনতা ও জাতীয় দিবস  পালিত

    কাহালুতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

    ঈদ উৎসবে  আদমদীঘির  বিনোদনকেন্দ্রগুলিতে  দর্শনার্থীদের  উপচে পড়া ভিড়

    ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬