Journalbd24.com

শুক্রবার, ১৫ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • বার্সাকে হারিয়ে শীর্ষে উঠল রিয়াল
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ মার্চ, ২০২০ ১১:৪৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ মার্চ, ২০২০ ১১:৪৮

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    বার্সাকে হারিয়ে শীর্ষে উঠল রিয়াল

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ মার্চ, ২০২০ ১১:৪৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ মার্চ, ২০২০ ১১:৪৮

    বার্সাকে হারিয়ে শীর্ষে উঠল রিয়াল

    ভিনিসিউস জুনিয়রের পর মারিয়ানো দিয়াসোর গোলে এল ক্লাসিকো ম্যাচে বার্সেলোনাকে হারিয়ে লা লিগার শীর্ষে ফিরল রিয়াল মাদ্রিদ।

    রবিবার রাতে সান্তিয়াগো বের্নাবেউয়ে ২-০ গোলে জিতেছে জিনেদিন জিদানের দল। সাত ম্যাচ পর চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার বিপক্ষে জিতল রিয়াল।

    লিগে টানা চার জয়ের পর হারল শিরোপাধারী বার্সেলোনা। দুই ম্যাচ পর জয়ের দেখা পেল স্পেনের সফলতম দলটি।

    আক্রমণ-পাল্টা আক্রমণে শুরু থেকেই জমে উঠা ম্যাচের সপ্তম মিনিটে ম্যাচে প্রথম সুযোগটা পায় রিয়াল। ডি বক্স থেকে শট লক্ষ্যে রাখতে পারেননি করিম বেনজেমা।

    ২১তম মিনিটে রিয়ালের প্রতি আক্রমণ থেকে বার্সেলোনার ত্রাতা জেরার্দ পিকে। পাল্টা আক্রমণে জর্দি আলবার নিচু ক্রস বিপজ্জনক জায়গায় পেয়েও শট লক্ষ্যে রাখতে পারেননি অঁতোয়ান গ্রিজমান।

    ৩০তম মিনিটে সুযোগ আসে লিওনেল মেসির সামনে। গ্রিজমানের কাছ থেকে বল পেয়ে বার্সেলোনা অধিনায়ক শট নেন গোলরক্ষক বরাবর। আর ৩৩তম মিনিটে দুইবার ডি বক্স থেকে হেড লক্ষ্যে রাখতে পারেননি করিম বেনজেমা।

    বিরতির পর শুরুটা ভালো করে বার্সেলোনা। বেশিরভাগ সময় পায়ে বল রেখে আক্রমণে যায় তবে ভাঙতে পারেনি রিয়ালের জমাট রক্ষণ। শুরুতে নিজেদের গুটিয়ে রাখা রিয়াল ধীরে ধীরে আক্রমণে যায়।

    ৫৫তম মিনিটে ইসকোর বাঁকানো শট ঝাঁপিয়ে পড়ে কোনোমতে কর্নারের বিনিময়ে রক্ষা করেন মার্ক-আন্ড্রে টের স্টেগেন। ম্যাচে এটাই ছিল বার্সেলোনা গোলরক্ষকের প্রথম বড় পরীক্ষা।

    অবশেষে ৭১তম মিনিটে এগিয়ে যায় রিয়াল। ক্রুসের কাছ থেকে বল পান ভিনিসিউস জুনিয়র। অরক্ষিত এই ফরোয়ার্ডের শট স্লাইড করা পিকের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ায়। কিছুই করার ছিল না বার্সেলোনা গোলরক্ষকের।

    ৭৫তম মিনিটে প্রতি আক্রমণ থেকে সমতা আনার সুযোগ আসে মেসির সামনে। মার্সেলো ও ভারানের যৌথ চেষ্টায় বেঁচে যায় রিয়াল। ৮৩তম মিনিটে মেসির ফ্রি-কিকে হেড লক্ষ্যে রাখতে পারেননি পিকে।

    শেষ দিকে দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করেন মারিয়ানো দিয়াসো। এতে এল ক্লাসিকো ম্যাচে বার্সেলোনাকে হারিয়ে লা লিগার শীর্ষে ফিরে রিয়াল মাদ্রিদ।

    সর্বশেষ সংবাদ
    1. পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ
    2. বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি
    3. পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ
    4. প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
    5. আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন
    6. বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন
    7. রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ

    পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ

     বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় 
 কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে
                              -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি

    বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি

    পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ

    পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ

    প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

    আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

    বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার

    রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬