Journalbd24.com

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • ফিফটি করে ফিরলেন মুশফিক
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২০ ১৫:১০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২০ ১৫:১০

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    ফিফটি করে ফিরলেন মুশফিক

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২০ ১৫:১০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ মার্চ, ২০২০ ১৫:১০

    ফিফটি করে ফিরলেন মুশফিক

    সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে দ্বিতীয় ওয়ানডেতে মুখোমুখি হয়েছে বাংলাদেশ জিম্বাবুয়ে। টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। 

    সংক্ষিপ্ত স্কোর 

    বাংলাদেশ : ১৭৬/৩ (২৯ ওভারে)।

    ব্যাটিং : তামিম ৯৩* ও মাহমুদউল্লাহ ৯*।

    আউট : লিটন কুমার দাস (৯), নাজমুল হোসেন শান্ত (৬), মুশফিকুর রহিম (৫৫)।

    ফিফটি করে ফিরলেন মুশফিক

    তামিম ইকবালের সঙ্গে ৮৭ রানের ‍জুটি গড়ে ফিরেছেন মুশফিকুর রহিম। ৫০ বল খেলে ৬ চারে ৫৫ রান করে গেছেন তিনি। এটি তার ওয়ানডে ক্যারিয়ারের ৩৮তম ফিফটি। দলীয় ১৫২ রানের মাথায় ওয়েসলি মাধভেরেকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারির কাছে মুতুমবোজির হাতে ধরা পড়েন মিস্টার ডিপেন্ডাবল।

    তামিম-মুশফিকের জুটি ৫০ ছাড়িয়ে

    শান্ত ফেরার পর তামিম ইকবালের সঙ্গে এসে জুটি বাঁধেন মুশফিকুর রহিম। এই জুটি ইতিমধ্যে ৫০ পেরিয়েছে। ১১.৫ ওভারে তুলেছে ৬৫ রান। যেখানে মুশফিক করেছেন ৪২, তামিম ২১। 

     

    তামিমের ৪৮তম ফিফটি

    লিটন ও শান্ত দুর্ভাগ্যজনক রান আউট হয়ে ফিরলেও তামিম ইকবাল আছেন মারমুখী মুডে। ৪২ বল খেলে ১০টি চারের সাহায্যে তুলে নিয়েছেন ওয়ানডে ক্যারিয়ারের ৪৮তম ফিফটি। ৭ ইনিংস পর পেলেন হাফ সেঞ্চুরির দেখা। ১ বছর ৭ মাস আগে করেছিলেন ওয়ানডেতে সবশেষ সেঞ্চুরি। আজ সেই অপেক্ষার পালা ঘুচবে কি?

    এবার রান আউটের শিকার শান্ত

    লিটন কুমার দুর্ভাগ্যজনক আউট হওয়ার পর এবার রান আউটে কাটা পড়েছেন নাজমুল হোসেন শান্ত। একাদশতম ওভারে ওয়েসলি মাধভেরের করা দ্বিতীয় বলটি শান্তর প্যাডে লেগে শর্ট ফাইন লেগে চলে যায়। শান্ত রান নিতে চাননি। তামিম দৌড়ে চলে যান স্ট্রাইকিং প্রান্তে। অনিচ্ছা সত্বেও শান্তকে বেরিয়ে আসতে হয়। টেলরের হাত ঘুরে বল যায় মাধভেরের হাতে। তিনি উচ্ছ্বাস নিয়ে ট্যাম্প ভাঙেন। শান্ত মাত্র ৬ রান করে ফেরেন।  

    ৮ ওভারে ৫০

    লিটন কুমার দাস দুর্ভাগ্যজনক রান আউটের শিকার হয়ে বিদায় নিলেও ছন্দেই আছে বাংলাদেশ। নাজমুল হোসেন শান্তকে সঙ্গে নিয়ে মারকুটে ব্যাটিং করে যাচ্ছেন তামিম ইকবাল। তাতে ৮ ওভারেই বাংলাদেশের দলীয় সংগ্রহ ৫০ পেরিয়েছে। 

    দুর্ভাগ্যজনক রান আউটের শিকার লিটন

    কার্ল মুম্বার করা সপ্তাম ওভারের তৃতীয় বলটি সোজা ব্যাটে খেলেন তামিম। তামিমের ব্যাট ছুঁয়ে আসা বল মুম্বার হাত ছুঁয়ে নন স্ট্রাইক প্রান্তের স্ট্যাম্প এলোমেলো করে দেয়। বল যখন স্ট্যাম্পে লাগে তখন পপিং ক্রিজের বাইরে ছিল লিটনের ব্যাট। চেষ্টা করেও তিনি লাইনের ভেতরে ব্যাট নিয়ে যেতে পারেননি। দুর্ভাগ্যজনকভাবে আগের ম্যাচের সেঞ্চুরিয়ান রান আউট হয়ে ফিরে যান মাত্র ৯ রান করে।

    পরিবর্তন

    বাংলাদেশ দলে আজ দুটি পরিবর্তন আনা হয়েছে। মোহাম্মদ সাইফউদ্দিন ও মুস্তাফিজুর রহমানকে বিশ্রাম দেওয়া হয়েছে। একাদশে সুযোগ পেয়েছেন শফিউল ইসলাম ও আল-আমিন হোসেন। 

    জিম্বাবুয়ে দলেও দুটি পরিবর্তন এসেছে। প্রথম ম্যাচে জিম্বাবুয়েকে নেতৃত্ব দেওয়া চামু চিবাবা ইনজুরির কারণে দলে নেই। তবে দলে ফিরেছেন নিয়মিত অধিনায়ক শন উইলিয়ামস। অসুস্থতার কারণে একাদশে নেই ক্রেইগ আরভিন। তার পরিবর্তে সুযোগ দেওয়া হয়েছে চার্লটন টিসুমাকে।

    একাদশ 

    বাংলাদেশের একাদশ

    লিটন কুমার দাস (উইকেটরক্ষক), তামিম ইকবাল, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিথুন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম ও আল-আমিন হোসেন।

    জিম্বাবুয়ের একাদশ

    তিনাশে কামুনহুকামউয়ি, রেগিস চাকাবা, ব্রেন্ডন টেলর, শন উইলিয়ামস, সিকান্দার রাজা, ওয়েসলি মাদভেরে, রিচমন্ড মুতুম্বামি, তিনোতেন্দা মুতুমবোজি, ডোনাল্ড টিরিপানো, কার্ল মুম্বা ও চার্লটন টিসুমা।

    টস

    জিম্বাবুয়ের বিপক্ষে দ্বিতীয় ওয়ানডেতে টস জিতেছেন মাশরাফি বিন মুর্তজা। তিনি অবশ্য ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছেন।

    প্রথম ওয়ানডেতে জিম্বাবুয়েকে ১৬৯ রানের বড় ব্যবধানে হারিয়েছিল বাংলাদেশ। আজ জিতলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতে নিবে মাশরাফি বাহিনী।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬