Journalbd24.com

শুক্রবার, ১৫ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • অধিনায়ক মাশরাফির 'বিদায়ী' ম্যাচে সম্ভাব্য বাংলাদেশ একাদশ
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ মার্চ, ২০২০ ১৩:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ মার্চ, ২০২০ ১৩:১২

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    অধিনায়ক মাশরাফির 'বিদায়ী' ম্যাচে সম্ভাব্য বাংলাদেশ একাদশ

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ মার্চ, ২০২০ ১৩:১২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৬ মার্চ, ২০২০ ১৩:১২

    অধিনায়ক মাশরাফির 'বিদায়ী' ম্যাচে সম্ভাব্য বাংলাদেশ একাদশ

    জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে শুক্রবার বেলা ২টায়। সেখান থেকে সেটি সরাসরি সম্প্রচার করবে বিটিভি, গাজী টিভি ও স্টার স্পোর্টস সিলেক্ট ওয়ান।

    এ ম্যাচ দিয়ে অধিনায়ক হিসেবে বাংলাদেশের হয়ে শেষ ম্যাচ খেলছেন মাশরাফি। এর আগে দারুণ এক রেকর্ড গড়ার হাতছানি বিদায়ী নেতার সামনে। এটি জিতলেই দেশের প্রথম অধিনায়ক হিসেবে ৫০তম ওয়ানডে জয় করবেন তিনি।

    ওডিআই ক্রিকেটের ৪৯ বছরের ইতিহাসে এ নজির গড়েছেন ২৪ ক্যাপ্টেন। এ ম্যাচ জিতলে ২৫তম দলনায়ক হিসেবে রেকর্ডের পাতায় নাম উঠবে চিত্রাপারের ম্যাশের।

    মাশরাফির নেতৃত্বে এখন পর্যন্ত বাংলাদেশ ৮৭ ওয়ানডে খেলে জিতেছে ৪৯ ম্যাচ। ফলে বিদায়ী ম্যাচে অনন্য মাইলফলকের সামনে দাঁড়িয়ে তিনি। তবে তা নিয়ে রোমাঞ্চিত নন নড়াইল এক্সপ্রেস।

    কাপ্তান মাশরাফির শেষ ম্যাচে বাংলাদেশ একাদশে আসতে পারে বেশ কিছু পরিবর্তন। শেষ ওয়ানডের স্কোয়াডে অন্তর্ভুক্ত করা হয়েছে সৌম্য সরকারকে। ম্যাচের আগে চোটে পড়েছেন নাজমুল হোসেন শান্ত। তার স্থলাভিষিক্ত হতে পারেন তিনি।

    এ ম্যাচে খেলছেন না মুশফিকুর রহিম। কারণ পাকিস্তান সফরে যাচ্ছেন না তিনি। তার স্থানে সুযোগ পেতে পারেন দেশটিতে যেতে ইচ্ছুক নাঈম শেখ। বাজে ফর্মের কারণে বাদ পড়ছেন আল-আমিন হোসেন। ডানহাতি পেসারের জায়গায় ঢুকতে পারেন আফিফ হোসেন ধ্রুব। এমনটি হলে অভিষেক ঘটবে নাঈম-আফিফের।

    দ্বিতীয় ম্যাচে বিশ্রাম দেয়া হয় কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ও মোহাম্মদ সাইফউদ্দিনকে। এ ম্যাচে ফিরতে পারেন তারা। পারফরম্যান্স খারাপ করায় ছিটকে পড়তে পারেন শফিউল ইসলাম।

    এ ম্যাচটি জিতলেই জিম্বাবুয়েকে টানা চতুর্থবার হোয়াইটওয়াশ করবে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ জিতে এরই মধ্যে সিরিজ নিশ্চিত করেছে তারা। মাশরাফির নেতৃত্ব ছাড়ার ঘোষণার পর তৃতীয় ম্যাচটির গুরুত্ব বেড়ে গেছে। স্বাভাবিকভাবেই টাইগারদের সবচেয়ে সফল অধিনায়কের বিদায়কে স্মরণীয় জয় দিয়ে রাঙাতে চান সতীর্থরা। এ ক্ষেত্রে শতভাগ উজাড় করে দিতে প্রস্তুত তামিম-মাহমুদউল্লাহরা।

    বাংলাদেশ একাদশ (সম্ভাব্য)

    তামিম ইকবাল, লিটন কুমার দাস (উইকেটরক্ষক), সৌম্য সরকার, নাঈম শেখ/আফিফ হোসেন, মাহমুদউল্লাহ রিয়াদ, মোহাম্মদ মিঠুন, মোহাম্মদ সাইফউদ্দিন, মেহেদী হাসান মিরাজ, মাশরাফি বিন মুর্তজা, তাইজুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।

    জিম্বাবুয়ে একাদশ (সম্ভাব্য)

    শন উইলিয়ামস (অধিনায়ক), তিনাশে কামুনহুকামুই, ব্রেন্ডন টেইলর (উইকেটরক্ষক), সিকান্দার রাজা, রিচমন্ড মুতুম্বামি/ক্রেইগ আরভিন, রেজিস চাকাভা, ওয়েসলে মাধেভের, চার্লটন টিসুমা, তিনোতেন্দা মুতোমবোদজি, ডোনাল্ড তিরিপানো ও চার্ল মুম্বা।

    সর্বশেষ সংবাদ
    1. পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ
    2. বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি
    3. পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ
    4. প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
    5. আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন
    6. বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন
    7. রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ

    পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ

     বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় 
 কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে
                              -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি

    বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি

    পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ

    পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ

    প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

    আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

    বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার

    রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬