Journalbd24.com

শুক্রবার, ১৫ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • মাশরাফির বিদায় ম্যাচে হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ মার্চ, ২০২০ ১১:৪৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ মার্চ, ২০২০ ১১:৪৫

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    মাশরাফির বিদায় ম্যাচে হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ মার্চ, ২০২০ ১১:৪৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৭ মার্চ, ২০২০ ১১:৪৫

    মাশরাফির বিদায় ম্যাচে হোয়াইটওয়াশ জিম্বাবুয়ে

    জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডে দিয়ে অধিনায়কত্বের ইতি টানলেন মাশরাফি বিন মর্তুজা। বাংলাদেশ ক্রিকেট দলের লক্ষ্য ছিল নেতৃত্বের শেষটায় মাশরাফি বিন মর্তুজাকে জয় উপহার দেওয়া। শুধু জয়ে নয়, লিটন দাস এবং তামিম ইকবাল উড়ন্ত ব্যাটিং করে রেকর্ড রাঙা জয়ের পথ রচনা করে দেন। 

    শুধু ব্যাটিং তাণ্ডবে নয়, বোলিংয়েও রীতিমতো তাণ্ডব চালিয়েছে টাইগার বাহিনী। বৃষ্টি বিঘ্নিত তৃতীয় ও শেষ ওয়ানডেতে ১২৩ রানে হারিয়ে জিম্বাবুয়েকে হোয়াইটওয়াশ করে বাংলাদেশ। একই সঙ্গে অধিনায়ক হিসেবে পঞ্চাশতম ওয়ানডে ম্যাচ জিতে মাইলফলক স্পর্শ করেন মাশরাফি।

    শুক্রবার সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ওয়ানডে সিরিজের তৃতীয় ম্যাচে মুখোমুখি হয় বাংলাদেশ। এ ম্যাচ দিয়ে অধিনায়কত্বের ইতি টানেন মাশরাফি। তবে নেতৃত্ব দানের শেষ ম্যাচে টসে হারেন তিনি। অবশ্য টসে জিতলেও বাংলাদেশকে ব্যাটিংয়ে পাঠায় জিম্বাবুয়ে।

    লিটন ছাড়াও দারুণ ব্যাটিং করেন আরেক ওপেনার তামিম। টানা দ্বিতীয় সেঞ্চুরি করে নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি। এর আগে দ্বিতীয় ওয়ানডেতে ১৫৮ রানের ইনিংস খেলেন তামিম। ২০১৫ সালে পাকিস্তানের বিপক্ষে টানা দুটি সেঞ্চুরি করেন তামিম। এবার আবারো একই কীর্তি গড়েন তিনি। তামিম এবং লিটনের জোড়া সেঞ্চুরিতে নির্ধারিত ৪৩ ওভারে ৩ উইকেটে ৩২২ রান সংগ্রহ করে বাংলাদেশ। তবে বৃষ্টি আইনে জিম্বাবুয়ের লক্ষ্য নির্ধারিত হয় ৩৪২ রান। 

    ৩৪২ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতে চাপে পড়ে জিম্বাবুয়ে। মাশরাফি বিন মর্তুজা ও মোহাম্মদ সাইফউদ্দীনের তোপে ২ উইকেট হারিয়ে বসে তারা। ওপেনার টিনাশে কামুনহুকামউইকে (৪) সাজঘরে ফেরান অধিনায়ক হিসেবে শেষ ম্যাচ খেলতে নামা ‘ম্যাশ’। সাইফউদ্দীন তুলে নেন ব্রেন্ডন টেইলরকে (১৪)।

    অবশ্য প্রতিরোধের চেষ্টা করেন ওপেনার রেগিস চাকাবা ও অধিনায়ক শন উইলিয়ামস। তবে তাদের এ জুটি ভাঙেন অভিষেক ওয়ানডে খেলতে নাম আফিফ হোসেন। উইলিয়ামস ফেরেন ব্যাক্তিগত ৩০ রানে। এরপর চাকাবাকে (৩৪) বোল্ড করেন তাইজুল ইসলাম। ওয়েসলি মেধেভেরেকে (৪২) নিজের দ্বিতীয় শিকার বানান সাইফউদ্দীন। রান আউট হয়ে ফেরেন উইকেটরক্ষক রিচমন্ড (০)। 

    শেষ দিকে সিকান্দার রাজার ৫০ বলে ৬১ রানের ইনিংস শুধু ব্যবধানই কমায়। তাকে তুলে নেন সাইফউদ্দীন। ডোনাল্ড ট্রিপানোকে ব্যক্তিগত ১৫ রানে বোল্ড করেন তাইজুল ইসলাম। আর চার্লটন শুমা শূন্য রানে বোল্ড হন সাইফউদ্দীনের বলে।

    বাংলাদেশের বোলারদের মধ্যে সর্বোচ্চ ৪টি উইকেট তুলে নেন সাইফ। দুই উইকেট পান তাইজুল। এছাড়া একটি করে উইকেট পান মাশরাফি, মিরাজ ও মোস্তাফিজ।

    সর্বশেষ সংবাদ
    1. পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ
    2. বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি
    3. পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ
    4. প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
    5. আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন
    6. বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন
    7. রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ

    পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ

     বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় 
 কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে
                              -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি

    বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি

    পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ

    পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ

    প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

    আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

    বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার

    রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬