Journalbd24.com

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • মেসির গোলে শীর্ষে বার্সেলোনা
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ মার্চ, ২০২০ ১২:২৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ মার্চ, ২০২০ ১২:২৬

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    মেসির গোলে শীর্ষে বার্সেলোনা

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ মার্চ, ২০২০ ১২:২৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৮ মার্চ, ২০২০ ১২:২৬

    মেসির গোলে শীর্ষে বার্সেলোনা

    রিয়াল সোসিয়েদাদকে হারিয়ে লা লিগায় জয়ে ফিরেছে বার্সেলোনা। শুধু তাই নয়, পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে এসেছে দলটি।

    আর এসবই হয়েছে দলের অধিনায়ক লিওনেল মেসির একমাত্র গোলে।

    শনিবার রাতে ঘরের মাঠে মেসির একমাত্র গোলে রিয়াল সোসিয়েদাদকে হারায় বার্সা। প্রায় পুরো ম্যাচজুড়েই গোলের দেখা পায়নি কোনো দল।

    ক্যাম্প ন্যুতে যেন বল জালে জড়ানোটাই বেশ কষ্টসাধ্য বিষয় হয়ে দাঁড়িয়েছিল।

    আগের ম্যাচে বার্সেলোনার হতাশ করা পারফরম্যান্সকে মনে করিয়ে দিচ্ছিলেন সমর্থকরা। সেদিন চিরপ্রতিদ্বিন্দ্বী রিয়াল মাদ্রিদের মাঠে ২-০ গোলে হেরেছিল কাতালান ক্লাবটি।

    যদিও নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকে বলদখলের লড়াইয়ে আধিপত্য দেখিয়ে যাচ্ছিলেন মেসিরাই। কিন্তু কাঙ্ক্ষিত গোলের দেখা পাচ্ছিলেন না তারা। প্রথমার্ধের খেলা শেষে স্কোরবোর্ডে শূন্যই ঝুলছিল।

    দ্বিতীয়ার্ধে নেমেও ওই একই চিত্রের পুনরাবৃত্তি দেখছিলেন গ্যালারিভরা দর্শক। কোনো আক্রমণই লক্ষ্যভেদ করতে পারছিলেন না তারা।

    তবে শেষ দিকে পাল্টা আক্রমণে ভীতি ছড়াচ্ছিল সোসিয়েদাদ। কিন্তু নিজেদের কারণেই গোল হজম করতে হয় দলটি।

    ডি-বক্সে অতিথি দলটির ফরাসি সেন্টার-ব্যাক রবিন লে নরম্যান্ডের হ্যান্ডবল হলে ভিএআর দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। সুযোগ কাজে লাগান বার্সা তারকা মেসি। স্পট কিক থেকে নেয়া তার দ্রুত গতির পেনাল্টিতে হার মানতে হয় সোসিয়েদাদ গোলরক্ষকের।

    ১-০ এ এগিয়ে যান কাতালানরা। তবে তা ২-০ হতে পারত। ম্যাচের যোগ করা সময়ে আরও একবার প্রতিপক্ষের জালে বল জড়িয়েছিল বার্সেলোনা।

    কিন্তু ভিএআরে দেখা যায়, অল্পের জন্য অফসাইড পজিশনে ছিলেন বার্সেলোর তরুণ উইঙ্গার অনসু ফাতি। রেফারি গোলটি বাদ করে দেন।

    তবে ১-০ তে সন্তুষ্ট হয়ে পুরো তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়ে স্বাগতিক দল।

    এই জয়ে ২৭ ম্যাচে গত দুই আসরের চ্যাম্পিয়ন বার্সেলোনার পয়েন্ট দাঁড়িয়েছে ৫৮। এক ম্যাচ কম খেলা রিয়াল দুই পয়েন্ট কম নিয়ে আছে দ্বিতীয় স্থানে।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন
    2. সাপাহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
    3. মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়া ওয়াইএমসিএ'র আলোচনা সভা অনুষ্ঠিত
    4. পোরশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
    5. পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
    6. কাহালুতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
    7. ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
    সর্বশেষ সংবাদ
    বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

    বগুড়া বিয়াম মডেল স্কুল ও কলেজের যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা দিবস উদযাপন

    সাপাহারে  মহান স্বাধীনতা ও জাতীয়  দিবস উদযাপন

    সাপাহারে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়া ওয়াইএমসিএ'র আলোচনা সভা অনুষ্ঠিত

    মহান স্বাধীনতা দিবস উপলক্ষে বগুড়া ওয়াইএমসিএ'র আলোচনা সভা অনুষ্ঠিত

    পোরশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    পোরশায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    পার্বতীপুরে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন

    কাহালুতে যথাযথ মর্যাদায় মহান
স্বাধীনতা ও জাতীয় দিবস  পালিত

    কাহালুতে যথাযথ মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

    ঈদ উৎসবে  আদমদীঘির  বিনোদনকেন্দ্রগুলিতে  দর্শনার্থীদের  উপচে পড়া ভিড়

    ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬