Journalbd24.com

শুক্রবার, ১৫ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • মুজিববর্ষ টি-টোয়েন্টি সিরিজ, এশিয়া একাদশ স্কোয়াড চূড়ান্ত
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ মার্চ, ২০২০ ১৩:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ মার্চ, ২০২০ ১৩:২৩

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    মুজিববর্ষ টি-টোয়েন্টি সিরিজ, এশিয়া একাদশ স্কোয়াড চূড়ান্ত

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ মার্চ, ২০২০ ১৩:২৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ মার্চ, ২০২০ ১৩:২৩

    মুজিববর্ষ টি-টোয়েন্টি সিরিজ, এশিয়া একাদশ স্কোয়াড চূড়ান্ত

    জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজ আয়োজন করছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এতে এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের হয়ে খেলবেন একঝাঁক তারকা ক্রিকেটার। ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে ২১ ও ২২ মার্চ।

    ইতিমধ্যে এশিয়া একাদশের স্কোয়াড চূড়ান্ত হয়ে গেছে বলে জানিয়েছেন বিসিবি প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। তবে ভারতের ব্যাটিং মায়েস্ত্রো বিরাট কোহলি খেলবেন কিনা, তা এখনও নিশ্চিত হয়নি। তিনি বলেন, এশিয়া একাদশ চূড়ান্ত হয়ে গেছে। এরই মধ্যে একটি তালিকা পেয়ে গেছি আমরা। আর এখন পর্যন্ত বিশ্ব একাদশের জন্য ১১ জনের লিস্ট পেয়েছি। আরও ৩-৪টি নাম ঢোকাতে হবে সেখানে।

    বোর্ড সভাপতি বলেন, এখন অস্ট্রেলিয়ার খেলোয়াড়দের জন্য অপেক্ষা করছি। অন্যান্য দেশ থেকে ক্রিকেটার আসা মোটামুটি চূড়ান্ত। এদিকে পিএসএল চলছে। আশা করছি, ২-১ দিনের মধ্যেই তা চূড়ান্ত করতে পারব। লোকেশ রাহুল এক ম্যাচ খেলবে, ২২ তারিখ। ভারতের বাকি ক্রিকেটাররা দুই ম্যাচই খেলবেন। কথা হচ্ছে কোহলিকে নিয়ে, সে কোনো ম্যাচে খেলতে পারবে কিনা? তা নিয়ে অনিশ্চয়তা ও সংশয় আছে।

    চূড়ান্ত এশিয়া একাদশের স্কোয়াডে রয়েছেন বাংলাদেশের পাঁচ ক্রিকেটার। তারা হলেন– তামিম ইকবাল, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ রিয়াদ, মোস্তাফিজুর রহমান ও লিটন দাস। বিদেশি হিসেবে আছেন থিসারা পেরেরা ও লাসিথ মালিঙ্গা (শ্রীলংকা), রশিদ খান ও মুজিব-উর রহমান (আফগানিস্তান)। পাশাপাশি এশিয়ার হয়ে মাঠ মাতাবেন লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, রিশভ পন্থ, মোহাম্মদ শামি ও কুলদীপ যাদব (ভারত)। এ ছাড়া নেপালের ঘূর্ণি জাদুকর সন্দ্বীপ লামিচানেও থাকছেন।

    এ সিরিজ ঘিরে বেশ জমকালো আয়োজন করছে বিসিবি। এটি শুরুর আগে বর্ণাঢ্য কনসার্ট করতে যাচ্ছেন তারা। আগামী ১৮ মার্চ অর্থাৎ জাতির জনকের জন্মদিনের পরের দিনই কনসার্টটি হবে। তাতে মঞ্চ মাতাবেন ভারতের তথা উপমহাদেশের কিংবদন্তি সুরকার, সংগীত পরিচালক ও গায়ক এআর রহমান।

    এশিয়া একাদশ স্কোয়াড: লোকেশ রাহুল, শিখর ধাওয়ান, তামিম ইকবাল, লিটন দাস, রিশভ পন্থ, মুশফিকুর রহিম, থিসারা পেরেরা, রশিদ খান, মোস্তাফিজুর রহমান, সন্দ্বীপ লামিচানে, লাসিথ মালিঙ্গা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, মাহমুদউল্লাহ রিয়াদ ও মুজিব-উর রহমান।

    সর্বশেষ সংবাদ
    1. পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ
    2. বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি
    3. পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ
    4. প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
    5. আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন
    6. বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন
    7. রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ

    পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ

     বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় 
 কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে
                              -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি

    বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি

    পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ

    পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ

    প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

    আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

    বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার

    রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬