Journalbd24.com

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • আর্সেনালের ফুটবলাররা কোয়ারেন্টিনে
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ মার্চ, ২০২০ ১২:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ মার্চ, ২০২০ ১২:০৫

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    আর্সেনালের ফুটবলাররা কোয়ারেন্টিনে

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ মার্চ, ২০২০ ১২:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১১ মার্চ, ২০২০ ১২:০৫

    আর্সেনালের ফুটবলাররা কোয়ারেন্টিনে

    আর্সেনালের বেশ কয়েকজন ফুটবলার কোয়ারেন্টিনে আছেন। খোদ ক্লাবটি তা নিশ্চিত করেছে। গ্রিসের ফুটবল ক্লাব অলিম্পিয়াকোসের মালিক এভানগেলোস মারিনাকিস করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এটি নিশ্চিত হওয়ার পরই দ্য গানার ফুটবলারদের আলাদা করা হয়েছে।

    এ কারণে ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ম্যানচেস্টার সিটির বিপক্ষে একটি ম্যাচ স্থগিত করা হয়েছে। দুই সপ্তাহ আগে অলিম্পিয়াকোসের বিপক্ষে একটি খেলায় মারিনাকিসের সংস্পর্শে আসেন আর্সেনালের ফুটবলাররা।

    মারিনাকিস নটিংহ্যাম ফরেস্টেরও মালিক। মঙ্গলবার পরীক্ষায় তার কোভিড-১৯ ধরা পড়ে। এক বিবৃতিতে আর্সেনাল জানিয়েছে, ক্লাবটির কিছু খেলোয়াড় কোয়ারেন্টিনে আছেন। তবে তাদের নাম বা পরিচয় এখন দেয়া হবে না। খেলা শেষ হওয়া মাত্রই অলিম্পিয়াকোসের মালিকের সঙ্গে দেখা করেন তারা।

    গানার কর্তৃপক্ষ জানিয়েছে, এখন পর্যন্ত যে পরামর্শ চিকিৎসকরা দিচ্ছেন, তাতে করে আর্সেনালের ফুটবলারদের করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার সম্ভাবনা খুবই কম। আমরা সরকারি নীতিমালা খুব গুরুত্বের সঙ্গে মেনে চলছি। যেখানে বলা হয়েছে, করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তির সঙ্গে কোনো সংস্পর্শে এলে নিজেকে ১৪ দিন আলাদা করে রাখতে হবে।

    খেলোয়াড় ছাড়া আর্সেনালের চার স্টাফ মারিনাকিসের কাছে বসেছিলেন। তাদেরও ১৪ দিন ঘরে রাখা হচ্ছে। এ সময় শেষ হবে শুক্রবার। ব্রাইটনের সঙ্গে ১৪ মার্চ তারা মাঠে নামতে পারবেন বলে জানিয়েছে ক্লাবটি।

    ক্রীড়াঙ্গনে করোনাভাইরাসের প্রভাব

    ফ্রান্সের সংবাদমাধ্যম এল ইকুইপ বলছে, কিলিয়ান এমবাপ্পেকে করোনাভাইরাসের জন্য পরীক্ষা করা হচ্ছে। স্প্যানিশ ফুটবল লিগের সব খেলা আগামী দুই সপ্তাহের জন্য দর্শক ছাড়া হবে বলে মঙ্গলবার জানা গেছে।

    ২০২০ সালের ইউরোর প্লে অফের টিকিট বিক্রি বন্ধ হয়ে গেছে। প্রাণঘাতী এ ভাইরাসের কারণে আগামী ৩ এপ্রিল পর্যন্ত সব ধরনের ক্রীড়া ইভেন্ট স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে ইতালি। দেশটির সরকার আগেই ঘোষণা দিয়েছিল, শীর্ষ ফুটবল প্রতিযোগিতাসহ সব ধরনের ক্রীড়া ইভেন্ট অনুষ্ঠিত হবে ফাঁকা মাঠে।

    এদিকে করোনা সংক্রমণ যাতে না হয়, সেই ব্যবস্থা নিতে বাংলাদেশে হতে যাওয়া শুটিং ও আরচারির বেশ কয়েকটি আয়োজন আপাতত স্থগিত করা হয়েছে। আরচারির সলিডারিটি গেমস আয়োজন অন্তত বছরের শেষ পর্যন্ত পেছানো হয়েছে বলে জানিয়েছেন আরচারি ফেডারেশনের সাধারণ সম্পাদক রাজিবউদ্দিন চৌধুরী চপল।

    ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও এএফসির নির্দেশনা মেনে বাংলাদেশসহ এশিয়ার বেশ কয়েকটি দেশ এরই মধ্যে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ স্থগিতের ঘোষণা দিয়েছে। উয়েফা চ্যাম্পিয়নস লিগে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) ও বরুশিয়া ডর্টমুন্ডের মধ্যকার আজ রাতের ম্যাচে দর্শক প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে।

    তথ্যসূত্র: বিবিসি।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬