Journalbd24.com

শুক্রবার, ২৭ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • কোহলিকে দলে চাননি ধোনি, বোমা ফাটালেন ভারতের সাবেক নির্বাচক
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ এপ্রিল, ২০২০ ১৮:০৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ এপ্রিল, ২০২০ ১৮:০৭

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    কোহলিকে দলে চাননি ধোনি, বোমা ফাটালেন ভারতের সাবেক নির্বাচক

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ এপ্রিল, ২০২০ ১৮:০৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ এপ্রিল, ২০২০ ১৮:০৭

    কোহলিকে দলে চাননি ধোনি, বোমা ফাটালেন ভারতের সাবেক নির্বাচক

    বিরাট কোহলি এখন বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান। ভারতের সর্বকালের সেরাদের তালিকায়ও তার নামটি থাকবে নিঃসন্দেহে। সেটা ব্যাটসম্যান হিসেবে তো বটেই, অধিনায়ক হিসেবেও।

    অথচ এই কোহলিকে নাকি একটা সময় দলেই নিতে চাননি ভারতের দুইবারের বিশ্বকাপজয়ী অধিনায়ক মহেন্দ্র সিং ধোনি! এমনই বিস্ফোরক এক তথ্য জানালেন ভারতীয় দলের সাবেক নির্বাচক দিলিপ ভেঙ্গসরকার।

    মহেন্দ্র সিং ধোনির কাছ থেকেই নেতৃত্বের গুরুদায়িত্ব বুঝে নিয়েছেন বিরাট কোহলি। একসঙ্গে তারা ভারতকে অনেক ম্যাচ জিতিয়েছেনও। এমনকি ধোনি নেতৃত্ব ছেড়ে দেয়ার পরও কোহলিকে মাঠে অনেক সাহায্য করেছেন। দুজনের মধ্যে সম্পর্কের তিক্ততার কথা কখনও শোনা যায়নি। তবে একটা সময় এই কোহলিকেই দলে নিতে চাননি ধোনি।

    সম্প্রতি এক সাক্ষাৎকারে ভারতের সাবেক প্রধান নির্বাচক ভেঙ্গসরকার বলেন, ২০০৮ সালের দিকে নির্বাচক কমিটি সিদ্ধান্ত নিয়েছিল, অনূর্ধ্ব-২৩ দল থেকে খেলোয়াড় নেওয়া হবে।

    ওই সময় কোহলি ছিলেন অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক। টুর্নামেন্টে তিনি ব্যাট হাতেও বেশ ভালো করেছিলেন। তাই নির্বাচকরা চেয়েছিলেন তাকে শ্রীলঙ্কা সফরে নিয়ে যেতে।

    ভেঙ্গসরকার বলেন, ‘আমি তাকে দলে নিতে চেয়েছিলাম। কারণ সে টেকনিক্যালি যথেষ্ট ভালো ছিল, আমার মনে হয়েছে তার খেলা উচিত। আমরা শ্রীলঙ্কায় যাচ্ছিলাম। আমার মনে হয়েছিল, এটা আদর্শ সময়। আমার চার সহকর্মীও বলেছিল-আপনি যা বলেন দিলিপ ভাই।’

    কিন্তু তখন বাগড়া দিয়ে বসেন অধিনায়ক ধোনি আর কোচ গ্যারি কারস্টেন। ভেঙ্গসরকার জানান, ‘গ্যারি আর ধোনি বলেছিল-না, আমরা তাকে (কোহলি) দেখিনি। আমরা যে দল আছে সেটা নিয়েই যাব। আমি তাদের বলেছিলাম-আপনারা দেখেননি কিন্তু আমি তো দেখেছি। আমাদের অবশ্যই এই ছেলেটাকে নিতে হবে।’

    বলতে গেলে জোর করেই কোহলিকে ওই সফরে নিয়ে যান ভেঙ্কসরকার। কে জানে, তিনি ওই সময় এই সিদ্ধান্ত না নিলে কোহলির মতো একজন ব্যাটসম্যান বিশ্ব ক্রিকেট পেতো কি না। যুব ক্রিকেটে ভালো করেও দলে সুযোগ না পাওয়াদের তালিকাটা তো আর কম বড় নয়!

    সর্বশেষ সংবাদ
    1. সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার
    2. বিরামপুরে অজ্ঞাত লাশ উদ্ধার
    3. শাজাহানপুরে কিশোরের আত্মহত্যা, মরদেহ উদ্ধার
    4. রাণীনগরে প্রতিপক্ষের মারপিটে পিতা-পুত্র আহত
    5. দিনাজপুরে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃত্যু
    6. সৈয়দপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত
    7. জাতীয় ক‌বিতা মঞ্চ বগুড়ার স্বাধীনতা দিবস পালন
    সর্বশেষ সংবাদ
    
সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার

    সড়কে নিভে গেল মাদরাসা শিক্ষকের সুখের সংসার

    বিরামপুরে অজ্ঞাত লাশ উদ্ধার

    বিরামপুরে অজ্ঞাত লাশ উদ্ধার

    শাজাহানপুরে কিশোরের আত্মহত্যা, মরদেহ উদ্ধার

    শাজাহানপুরে কিশোরের আত্মহত্যা, মরদেহ উদ্ধার

    রাণীনগরে প্রতিপক্ষের মারপিটে পিতা-পুত্র আহত

    রাণীনগরে প্রতিপক্ষের মারপিটে পিতা-পুত্র আহত

    দিনাজপুরে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃত্যু

    দিনাজপুরে পেট্রোল পাম্পে তেল নিতে গিয়ে ১ জনের মৃত্যু

    সৈয়দপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

    সৈয়দপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

    জাতীয় ক‌বিতা মঞ্চ বগুড়ার
স্বাধীনতা দিবস পালন

    জাতীয় ক‌বিতা মঞ্চ বগুড়ার স্বাধীনতা দিবস পালন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬