Journalbd24.com

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • বার্সা ছাড়ার ঘোষণা দিলেন মেসি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২০ ১৪:৫১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২০ ১৪:৫১

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    বার্সা ছাড়ার ঘোষণা দিলেন মেসি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২০ ১৪:৫১
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ আগস্ট, ২০২০ ১৪:৫১

    বার্সা ছাড়ার ঘোষণা দিলেন মেসি

    আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসির বার্সেলোনা ছাড়া নিয়ে কয়েক দিন ধরেই গুঞ্জন শোনা যাচ্ছিল। সব জল্পনার অবসান ঘটিয়ে মঙ্গলবার মেসি জানিয়ে দিয়েছেন তিনি অবিলম্বে ক্লাব ছাড়তে চান। বাংলাদেশ সময় মঙ্গলবার রাতে বার্সেলোনা ক্লাব কর্তৃপক্ষের কাছে মেসি নিজেই তার ইচ্ছের কথা খোলাখুলি জানিয়ে দিয়েছেন। বার্সার একটি সূত্রে খবরের সত্যতা স্বীকার করা হয়েছে।

    মঙ্গলবার সারাদিন নানান গুঞ্জনের পর বাংলাদেশ সময় রাতে মেসির বার্সেলোনা ছাড়ার গুঞ্জন ডালপালা মেলেছে আরও। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা ও আর্জেন্টাইন একাধিক সংবাদমাধ্যম দাবি করেছে, বার্সেলোনা ছাড়ার জন্য ক্লাবে কাগজপত্রও পাঠিয়ে দিয়েছেন মেসি।

    এই খবর সত্যি হলে মেসির দলবদলের ফি-তে কোনো টাকাই পাবে না বার্সেলোনা। মেসির সবশেষ চুক্তির মেয়াদ ফুরোনোর কথা ২০২১ এ। তবে ওই চুক্তিতে ছিল একটি শর্ত- শেষ বছরে মেসি নিজে চাইলে তাকে ক্লাব ছাড়তে বাধা দিতে পারবে না বার্সা।

    স্প্যানিশ সাংবাদিক গুলিয়াম বালাগ বলছেন, রোনাল্ড কোম্যানের অধীনে প্রাক মৌসুমের অনুশীলনও শুরু করতে নারাজ মেসি। এর আগেই বার্সা ছাড়তে চান তিনি। মেসির ব্যাপারে আগ্রহী ক্লাবের তালিকায় ম্যানচেস্টা সিটির নাম শোনা যাচ্ছে কিছুদিন ধরে। ইএসপিএন জানিয়েছে মেসিকে কেনা সম্ভব কি না সেই ব্যাপারে খোঁজ খবর নিচ্ছে সিটি। মঙ্গলবার আগ্রহী ক্লাবের তালিকায় শোনা গেছে ম্যানচেস্টার ইউনাইটেডের নাম।

    স্প্যানিশ সংবাদমাধ্য রাকোন দাবি করেছে বার্সেলোনা মেসির কাছ থেকে ফ্যাক্স করা কাগজপত্রও হাতে পেয়েছে। তবে বার্সার দাবি চুক্তিভঙ্গ করতে জুনের ১০ তারিখ পর্যন্ত সময় ছিল মেসির হাতে। পরবর্তী করণীয় ঠিক করতে জরুরী বৈঠকে বসছেন তারা।

    কোম্যান কোচ হয়ে আসার পর শুক্রবার তার সঙ্গে বৈঠকে বসেছিলেন মেসি। মেসি বা কোম্যান কেউই কোনো খবর চাউর করেননি। তবে ওই বৈঠকে নাকি মেসি কোম্যানকে জানিয়েছিলেন, ক্লাবে থাকার চেয়ে চলে যাওয়ার সম্ভাবনাই বেশি তার।

    ছোটবেলা থেকে বার্সেলোনার একাডেমিতে বড় হয়ে মূল দলে ঢুকেছিলেন মেসি। ক্লাবের অধিনায়কও তিনি তিন বছর ধরে। বার্সেলোনার ইতিহাসে সবচেয়ে সফল খেলোয়াড়ও ৩৩ বছর বয়সী আর্জেন্টাইন। অনেক ঘটনার ২০২০ সালে শেষ পর্যন্ত মেসিও বার্সেলোনা ছাড়লে সেটা বোমা বিধ্বস্ত হওয়ার মতোই হবে ফুটবল দুনিয়ার জন্য।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬