Journalbd24.com

শুক্রবার, ৩ এপ্রিল, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • দেশে ফিরলেন সাকিব
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ সেপ্টেম্বর, ২০২০ ১৪:৩৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ সেপ্টেম্বর, ২০২০ ১৪:৩৫

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    দেশে ফিরলেন সাকিব

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ সেপ্টেম্বর, ২০২০ ১৪:৩৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ সেপ্টেম্বর, ২০২০ ১৪:৩৫

    দেশে ফিরলেন সাকিব

    করোনাকালীন বিরতি কাটিয়ে বাংলাদেশ ফিরছে ক্রিকেটে, ফিরছেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসানও। সাকিবের নির্বাসনের এক বছর শেষ হতে চলল ২৯ অক্টোবর। ফলে বাংলাদেশের শ্রীলঙ্কা সফরে দেখা যাবে তাকে। শ্রীলঙ্কা সফরের জন্য নিজেকে প্রস্তুত করতে বুধবার (০২ সেপ্টেম্বর) রাতে দেশে ফিরেছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার।

    যদিও ৩১ আগস্ট যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার কথা থাকলেও দুদিন পর দেশে ফিরতে হলো সাকিবকে। কাতার এয়ারওয়েজের একটি ফ্লাইটে ঢাকায় আসেন অভিজ্ঞ এই ক্রিকেটার।

    গতকাল রাতে ঢাকা ফিরে সোজা বনানীর বাসায় গেছেন সাকিব। করোনা টেস্টের ফল না পাওয়া পর্যন্ত এখানেই থাকবেন তিনি। করোনা পরীক্ষায় নেগেটিভ হলে সোজা চলে যাবেন শৈশবের প্রিয় জায়গা বিকেএসপিতে। সেখানেই অনুশীলন চালিয়ে যাবেন সাকিব। আগামী ৫-৬ সেপ্টেম্বর থেকে অনুশীলন শুরু করবেন তিনি। নিষেধাজ্ঞায় থাকা অবস্থায় বিসিবির কোনো সুযোগ-সুবিধা নিতে পারবেন না বলে বিকেএসপিকে বেছে নিয়েছেন সাকিব।

    অক্টোবরে শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু হবে বাংলাদেশের। প্রথম টেস্ট শুরু ২৪ অক্টোবর। তখনও নিষেধাজ্ঞায় থাকবেন সাকিব। তবে দ্বিতীয় টেস্ট থেকেই তিনি খেলতে পারেন বলে জানিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আর এই সম্ভাবনাই বেশি।

    শ্রীলঙ্কা সফর দিয়েই দলে ফেরা হবে সাকিবের। এ কারণেই বিকেএসপিতে নির্দিষ্ট একজন কোচের সঙ্গে আলাদাভাবে অনুশীলন করবেন তিনি। এ ছাড়া বিসিবিরও পরিকল্পনা আছে বাঁহাতি এই অলরাউন্ডারকে নিয়ে। শ্রীলঙ্কা সফরে আলাদা করে নিয়ে গিয়ে সাকিবকে অনুশীলনের মধ্যে রাখতে চায় বিসিবি। ২৯ অক্টোবরের আগে দলীয় অনুশীলনের সুযোগ না থাকায় সেখানেও এককভাবে অনুশীলন করবেন তিনি।

    নিষিদ্ধ হওয়ার আগে টেস্ট ও টি-টোয়েন্টির নেতৃত্ব ছিল সাকিবের কাঁধে। তার অবর্তমানে টেস্টে মুমিনুল হক ও টি-টোয়েন্টিতে মাহমুদউল্লাহ রিয়াদকে অধিনায়ক বানানো হয়। শ্রীলঙ্কায় মুমিনুলের নেতৃত্বেই টেস্ট খেলতে হবে তাকে।

    প্রসঙ্গত, জুয়াড়ির কাছ থেকে তিনবার প্রস্তাব পেয়েও তা গোপন করায় গত বছরের ২৮ অক্টোবর এক বছরের জন্য নিষিদ্ধ হন সাকিব। ২৯ অক্টোবর নিষেধাজ্ঞা শেষ হলেও সাকিবের ওপর বাড়তি দায়িত্ব থাকবে। আগামী এক বছর স্থগিত নিষেধাজ্ঞা থাকবে তার ওপর। এ সময়ে আইসিসির দুর্নীতি বিরোধী বিভন্ন কর্মকাণ্ডে অংশ নিতে হবে সাকিবকে।

    সন্তান সম্ভবা স্ত্রীর পাশে থাকতে গত মার্চে যুক্তরাষ্ট্রে যান সাকিব। নিষিদ্ধ থাকায় এসময় ক্রিকেট নিয়ে সেভাবে ভাবতে হয়নি তাকে। পরিবারের সঙ্গে সময় কাটিয়েছেন আর ফিটনেসের স্বাভাবিক কাজ চালিয়ে গেছেন তিনি। সাড়ে পাঁচ মাস পর দেশে ফিরলেন বাংলাদেশ অলরাউন্ডার।

    সর্বশেষ সংবাদ
    1. আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ
    2. মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু
    3. মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু
    4. সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী
    5. নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২
    6. আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ
    7. কাহালুতে ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত
    সর্বশেষ সংবাদ
    আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ

    আদমদীঘিতে সরকারি সম্পত্তি জবর দখল করে রাস্তা নির্মাণ

    মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

    মা-বোনের সম্ভ্রমহানির সাথে যারা বেঈমানী করেন, তাদের রাজনীতি করার অধিকার নেই: বরকত উল্লাহ বুলু

    মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু

    মোটরসাইকেলের তেল আনতে গিয়ে তরুণের মৃত্যু

    সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী

    সৈয়দপুরে মশার উপদ্রবে অতিষ্ঠ শহরবাসী

     নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২

    নোয়াখালীতে ১৩৩০ লিটার চোরাই ডিজেলসহ গ্রেপ্তার-২

    আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ

    আত্রাইয়ে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে প্রণোদনার সার ও বীজ বিতরণ

    কাহালুতে ট্রাক-অটোভ্যান 
মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত

    কাহালুতে ট্রাক-অটোভ্যান মুখোমুখি সংঘর্ষে রাজমিস্ত্রি নিহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬