Journalbd24.com

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • ৪ বলে চার জনকে বোল্ড করলেন আফ্রিদি!
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২০ ১৭:০৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২০ ১৭:০৭

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    ৪ বলে চার জনকে বোল্ড করলেন আফ্রিদি!

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২০ ১৭:০৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২১ সেপ্টেম্বর, ২০২০ ১৭:০৭

    ৪ বলে চার জনকে বোল্ড করলেন আফ্রিদি!

    পাকিস্তান দলের ইংল্যান্ড সফর শেষে দেশে ফিরে যাননি শাহিন আফ্রিদি। যোগ দিয়েছেন ইংলিশ কাউন্টি ক্রিকেটে। হ্যাম্পশায়ারের হয়ে ভাইটালিটি ব্লাস্ট টি-টোয়েন্টি টুর্নামেন্টে এবার তিনি দারুণ এক কাণ্ড ঘটিয়ে দিয়েছেন। পাকিস্তানের ২০ বছর বয়সী বাঁহাতি পেসার পরপর ৪ বলে তুলে নিয়েছেন ৪ উইকেট। প্রতিটি বলেই তিনি ব্যাটসম্যানকে বোল্ড করেছেন। পাকিস্তানের প্রথম ও সবমিলিয়ে ষষ্ঠ বোলার হিসেবে টি-টোয়েন্টিতে টানা চার বলে চার উইকেট নেয়ার রেকর্ড গড়লেন আফ্রিদি।

    গতকাল রবিবার রাতে টেবিলের নিচের দিকের দুই দল মিডলসেক্স ও হ্যাম্পশায়ারের মধ্যকার ম্যাচে আফ্রিদি এই ইতিহাস গড়েন। টানা ছয় ম্যাচ হারা হ্যাম্পশায়ার ওই ম্যাচের আন্ডারডগ ছিল। শেষ ম্যাচ জিতে ইতিবাচকভাবে টুর্নামেন্ট শেষ করার লক্ষ্যে খেলতে নেমে ১৪১ রানে থামে হ্যাম্পশায়ারের ইনিংস। সহজ লক্ষ্য পায় মিডলসেক্স। কিন্তু বাস্তবতা ছিল ভিন্ন। ১৪২ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ১৪ ওভারের মধ্যে মাত্র ৮০ রানে তারা ৬ উইকেট হারিয়ে বসে।

    ষষ্ঠ উইকেটটি শিকার করেন শাহিন আফ্রিদি। এরপর সপ্তম উইকেট জুটিতে মাত্র ৩ ওভারে ৩৯ রান যোগ করে ফেলেন জন সিম্পসন ও টম হেম। ইনিংসের ১৮তম ওভারে বল করতে আসেন আফ্রিদি। তখন জয়ের জন্য ১৮ বলে ২৩ রান করতে হতো মিডলসেক্সকে।সেই ওভারের প্রথম বলে সিঙ্গেল নেন সিম্পসন, দ্বিতীয় বলে ফের স্ট্রাইকে ফিরেন তিনি।  এরপর আর ব্যাটিং প্রান্তে যেতে পারেননি হেম। আগের ছয় ম্যাচে ১৯১ রান মাত্র ১ উইকেট নেওয়া শাহিন আফ্রিদি তখন অন্যরূপে ধরা দেন।

    ওভারের তৃতীয় বলে ৪৮ রান করা সিম্পসনকে সরাসরি বোল্ড করে জুটি ভাঙেন শাহিন আফ্রিদি। এরপর বাকি তিন বলে স্টিভেন ফিন, থিলান ওয়ালাভিতা ও টিম মুরতাঘকেও সরাসরি বোল্ডের মাধ্যমে পূরণ করেন নিজের ক্যারিয়ারের প্রথম ডাবল হ্যাটট্রিক। ভাইটালিটি ব্লাস্ট তো বটেই, ইংল্যান্ডের মাটিতেও এটি প্রথম ডাবল হ্যাটট্রিকের রেকর্ড। শাহিন আফ্রিদির এই জাদুকরী চার বলে কল্যাণে ২০ রানে নিজেদের শেষ ম্যাচ জিতে নেয় হ্যাম্পশায়ার। শাহিন আফ্রিদি নিয়েছেন মাত্র ১৯ রানে ৪ উইকেট।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬