Journalbd24.com

মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • ম্যাক্রোঁর মন্তব্য শুনে ফ্রান্সের হয়ে খেলার ‘ইচ্ছা নেই’ পগবার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২০ ১৪:৪২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২০ ১৪:৪২

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    ম্যাক্রোঁর মন্তব্য শুনে ফ্রান্সের হয়ে খেলার ‘ইচ্ছা নেই’ পগবার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২০ ১৪:৪২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৬ অক্টোবর, ২০২০ ১৪:৪২

    ম্যাক্রোঁর মন্তব্য শুনে ফ্রান্সের হয়ে খেলার ‘ইচ্ছা নেই’ পগবার

    ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর ইসলাম বিদ্বেষী মন্তব্যর জেরে জাতীয় দল থেকে অবসরের সিদ্ধান্ত নিতে চলেছেন মুসলিম ফুটবলার পল পগবা। এমনটাই সংবাদ প্রকাশ করেছে ইউরোপিয়ান গণমাধ্যমগুলো।

    যুক্তরাজ্যের প্রভাবশালী দৈনিক দ্য সান মধ্যপ্রাচ্য ভিত্তিক ওয়েবসাইট ওয়ান নাইনটি ফাইভ স্পোর্টসের বরাতে একটি প্রতিবেদন প্রকাশ করেছে।

    এতে বলা হয়েছে, গেল শুক্রবার ম্যাক্রোঁ তার বক্তব্যে ইসলাম ও মুসলিমদের প্রতি আরও আক্রমণাত্মক মন্তব্য করেন। ফ্রেঞ্চ প্রেসিডেন্টের এমন বক্তব্যের পরই দেশটির হয়ে বিশ্বকাপ জয়ী তারকা পগবা জাতীয় দলের হয়ে না খেলার সিদ্ধান্ত নিতে চলেছেন।

    সাড়ে পাঁচ বছর আগে হজরত মুহাম্মদ (সা.) বিতর্কিত ব্যঙ্গচিত্র ছাপানোর পর ফ্রেঞ্চ ম্যাগাজিন শার্লি এবদোর অফিসে সন্ত্রাসী হামলার ঘটনা ঘটে। কয়েকদিন আগে সেটি ছাপিয়েছে ম্যাগাজিনটি। 

    সম্প্রতি বাক স্বাধীনতার শিক্ষা দিতে গিয়ে ক্লাসে মহানবী (সা.)-র ব্যঙ্গচিত্র দেখান এক স্কুল শিক্ষক। এরপর ওই স্কুলের সামনে তাকে মাথা কেটে হত্যা করা হয়।

    গেল শুক্রবার হত্যাকাণ্ডের শিকার শিক্ষকের স্মরণে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানে ম্যাক্রোঁ বলেন, আমরা ব্যঙ্গচিত্র প্রকাশ বন্ধ করবো না।

    ‘ধর্মনিরপেক্ষ ফ্রেঞ্চ জাতীয়তাবাদ’-এর বিপরীতে ‘ইসলামি বিচ্ছিন্নতাবাদী’দের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে বলে জানান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁ। তিনি বলেন, ‘এই বিচ্ছিন্নতাবাদ ফ্রান্সের মুসলমান সম্প্রদায়গুলোতে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে চাইছে।’

    প্রতিবেদন বলা হয়েছে, ফ্রান্সে খ্রিস্টান ধর্মের দ্বিতীয় বৃহৎ ধর্ম ইসলাম। পল পগবা মনে করেন এমন বক্তব্য তাকে, ‘জাতীয় দলের হয়ে খেলতে নিরুৎসাহিত করছে।’

    যদিও পল পগবা ও ফ্রান্স জাতীয় ফুটবল দলের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি।

    ২০১৩ সালে ফ্রেঞ্চ জাতীয় দলের হয়ে অভিষেক হয় ম্যানচেস্টার ইউনাইটেডের এই তারকা মিডফিল্ডারের। ক্যারিয়ারে জুভেন্টাসের মতো দলের হয়ে খেলেছেন। জাতীয় দলের হয়ে ৭২ ম্যাচে ১০ গোল দিয়েছেন ২৭ বছর বয়সী পগবা। ২০১৮ সালের বিশ্বকাপ জয়ী দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।

    এদিকে মহানবী হযরত মুহাম্মদ (সা.) এর ব্যঙ্গচিত্র প্রদর্শনীর প্রতিবাদে ফ্রান্সের পণ্য বয়কট করা শুরু হয়েছে বিশ্বের অনেক দেশে।

    হ্যাশট্যাগ বয়কট ফ্রেঞ্চ প্রোডাক্ট (#BoycottFrenceProducts) ব্যবহার করে আন্দোলন শুরু হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমেও। 

    সর্বশেষ সংবাদ
    1. স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি
    2. ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক
    3. নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ
    4. আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু
    5. আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত
    6. বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল
    7. সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত
    সর্বশেষ সংবাদ
    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    স্বাধীনতার ৫৭ বছর পার হলেও ফুলবাড়ী জেলা বাস্তবায়িত হয়নি

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    ফুলবাড়ী ২৯ বিজিবি অভিযান ২লক্ষ ৭৫ হাজার টাকার মাদক আটক

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    নন্দীগ্রামে ৭টি ট্রান্সফরমার চুরি: ৫ লাখ টাকার ক্ষতি, কৃষকদের ক্ষোভ

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আজ থেকে আদমদীঘিতে ১৬ প্রহর ব্যাপী হরিবাসর শুরু

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    আদমদীঘিতে মাসিক সাধারণ ও আইন-শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    বিতর্কিত বক্তব্যে ক্ষোভ: হাতিয়াতে এমপি হান্নান মাসউদের বিরুদ্ধে ঝাড়ু মিছিল

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ
অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    সৈয়দপুরে পেট্রোল পাম্পে বিশৃঙ্খলা ঠেকাতে ট্যাগ অফিসার ও পুলিশী নিরাপত্তায় তেল সরবরাহ অব্যাহত

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬