Journalbd24.com

শুক্রবার, ১৫ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • ‘ম্যারাডোনা ১০’ লেখা জার্সিতে মাঠে নামল নাপোলি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২০ ১৪:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২০ ১৪:০৫

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    ‘ম্যারাডোনা ১০’ লেখা জার্সিতে মাঠে নামল নাপোলি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২০ ১৪:০৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ নভেম্বর, ২০২০ ১৪:০৫

    ‘ম্যারাডোনা ১০’ লেখা জার্সিতে মাঠে নামল নাপোলি

    ফুটবলের রাজপুত্র দিয়েগো ম্যারাডোনার মৃত্যুতে শোকে মূহ্যমান ফুটবল বিশ্ব। চোখের কোনে জল নিয়ে বৃহস্পতিবার আর্জেন্টাইন কিংবদন্তির শেষযাত্রায় সামিল হয়েছেন হাজার হাজার অনুরাগী। দিয়েগোর মৃত্যুসংবাদে যেমন কান্নায় ভেঙে পড়েছে বুয়েনস আয়ার্স, একই চিত্র ধরা পড়েছে তাঁর সেকেন্ড হোম ন্যাপেলসে। যেখানে ঘরে ঘরে ঈশ্বর রূপে পূজিত হন ফুটবল ঈশ্বর দিয়েগো আর্মান্দো ম্যারাডোনা।

    তবে ‘দ্য শো মাস্ট গোজ অন’। ফুটবল ঈশ্বরের স্মৃতিতে নীরবতা পালনের মধ্যে দিয়ে ফুটবল চলছে গোটা বিশ্বজুড়ে। কারণ ফুটবলই বোধহয় দিয়েগোকে সম্মান জানানোর শ্রেষ্ঠ মাধ্যম। ঘরের ছেলেকে হারানোর বেদনাকে সঙ্গী করেই এদিন ইউরোপা লিগে মাঠে নেমেছিল দিয়েগোর ক্লাব নাপোলিও। এই ক্লাবকে বিশ্বের দরবারে যে প্রতিষ্ঠা করেছিলেন ম্যারাডোনাই। ১৯৮৭ এবং ১৯৯০ ইতালির এই ক্লাবকে কার্যত একার কাঁধে ইতালি সেরা করেছিলেন আর্জেন্টাইন ফুটবল মায়েস্ত্রো। তাই ম্যারাডোনাকে সম্মান জানিয়ে বৃহস্পতিবার এক অভিনব উদ্যোগ গ্রহণ করল নাপোলি ফুটবল ক্লাব।

    ঘরের মাঠ স্তাদিও সান পাওলো স্টেডিয়ামে এদিন দিয়েগোকে সম্মান জানিয়ে নাপোলির এগারোজন ফুটবলার মাঠে নামলেন ‘ম্যারাডোনা ১০’ লেখা জার্সি গায়ে চাপিয়ে। ফুটবল ঈশ্বরকে সম্মান জানানোর জন্য এর চেয়ে অভিনব পন্থা বোধহয় আর হতে পারত না। ক্রোয়েশিয়ার ফুটবল ক্লাব রিজেকার বিরুদ্ধে এদিন বাকায়োকো, কৌলিবালি প্রত্যেকের জার্সির পিছনে লেখা ছিল ‘ম্যারাডোনা ১০’। দিয়েগোর স্মৃতির উদ্দেশ্যে নীরবতা পালনের মধ্যে দিয়েই শুরু হয় ম্যাচ। ক্রোয়েশিয়ার দলটির বিরুদ্ধে ২-০ ব্যবধানে ম্যাচ জেতে নাপোলি। ইতোমধ্যেই সান পাওলো স্টেডিয়ামকে সদ্য প্রয়াত ম্যারাডোনার নামে নামাঙ্কিত করার কথা ঘোষণা করেছেন ন্যাপেলসের মেয়র।

    উল্লেখ্য, তিন দশকেরও বেশি সময় আগে যার হাত ধরে প্রথম ইতালি সেরা হয়েছিল শহরের ক্লাব (নাপোলি), সেই দিয়েগোর চলে যাওয়া ন্যাপেলসের মানুষের কাছে স্বজন হারানোর বেদনার থেকে কোনও অংশে কম নয়। ১৯৮৪ বার্সেলোনা ছেড়ে ন্যাপেলসে আগমণ ঘটেছিল বছর তেইশের ম্যারাডোনার। নাপোলি তখন ছন্দহীন, দেশের প্রিমিয়ার ডিভিশন ফুটবল লিগে টিকে থাকার জন্য আপ্রাণ চেষ্টা চালাচ্ছে। দিয়েগো আসতেই যেন কোনও এক জাদুকাঠির ছোঁয়ায় বদলে গিয়েছিল সবকিছু।

    আর্জেন্টিনাকে বিশ্বকাপ এনে দেওয়ার পরের বছরেই ম্যারাডোনা ইতালি সেরা করেছিলেন নাপোলিকে। ১৯৯০ আবার সেরা নাপোলি। মাঝে ১৯৮৮-৮৯ উয়েফা কাপ ঘরে এসেছিল ইতালির ক্লাবটির। ব্যস ম্যারাডোনার হাত ধরে ওইটুকুই। এরপর থেকে আজও নাপোলি তাঁর হৃত সম্মান পুনরুদ্ধারের লক্ষ্যে।

    সর্বশেষ সংবাদ
    1. পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ
    2. বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি
    3. পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ
    4. প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
    5. আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন
    6. বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন
    7. রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ

    পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ

     বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় 
 কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে
                              -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি

    বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি

    পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ

    পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ

    প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

    আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

    বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার

    রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬