Journalbd24.com

শুক্রবার, ১৫ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • হোয়াইটওয়াশ এড়াল ভারত
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ ডিসেম্বর, ২০২০ ১৮:২৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ ডিসেম্বর, ২০২০ ১৮:২৫

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    হোয়াইটওয়াশ এড়াল ভারত

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ ডিসেম্বর, ২০২০ ১৮:২৫
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২ ডিসেম্বর, ২০২০ ১৮:২৫

    হোয়াইটওয়াশ এড়াল ভারত

    হার্ডিক পান্ডিয়া ও রবিন্দ্র জাদেজার অসাধারণ ব্যাটিং এবং শার্দুল ঠাকুর ও থাঙ্গারাসু নাটারাজানের বোলিংয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের শেষটায় জিতেছে ভারত। বুধবার ক্যানবেরার মানুকা ওভালে ৩০২ রান তুলে মাত্র ১৩ রানে জিতেছেন বিরাট কোহলি বাহিনী।আগের দুই ম্যাচে টস জিতে চারশ' ছোঁয়া রান করেছিল অস্ট্রেলিয়া। অ্যারন ফিঞ্চ-স্টিভ স্মিথের ব্যাটিং এবং হ্যাজলউড-কামিন্সের বোলিংয়ে সহজেই হারিয়েছিল সফরকারী ভারতকে। সিরিজের শেষ ওয়ানডেতে টস জিতে ব্যাটিং নেয় ভারত। টস জয় তো ম্যাচ জয়- ভিত্তিতে শেষ ম্যাচে জিতে হোয়াইটওয়াশ এড়াল ভারত।

    শেখর ধাওয়ানের ওপেনিং সঙ্গী হিসেবে এ ম্যাচে খেলেন ২১ বছরের শুভমন গিল। তিনি দেখান ৩৩ রানের আশা জাগানিয়া ইনিংস। তবে অন্য ওপেনার ধাওয়ান ১৬ রান তুলেই সাজঘরে ফিরে যান। তিনে নামা অধিনায়ক বিরাট খেলেন ৬৩ রানের ইনিংস। তবে শ্রেয়াস আয়ার ব্যর্থ হন এ ম্যাচেও। তিনি তোলেন ১৯ রান। এরপর কেএল রাহুল ৫ রানে ফিরতেই চাপ পড়ে পান্ডিয়া এবং জাদেজার কাঁধে।তারা সেটা দারুণভাবে সামালও দেন। পান্ডিয়া করেন ৭৬ বলে সাত চার ও এক ছয়ে ৯২ রানের ইনিংস। জাদেজার ব্যাট থেকে আসে ৫০ বলে তিন ছক্কা ও পাঁচ চারে ৬৬ রানের ইনিংস। জবাব দিতে নেমে অজিদের ইনিংস ৩ বল থাকতে শেষ হয় ২৮৯ রানে।

    ডেভিড ওয়ার্নারের ইনজুরিতে এ ম্যাচে মার্নাস লাবুশানে ওপেনিংয়ে নামেন। কিন্তু সুবিধা করতে পারেননি তিনি। ফিরে যান নটরাজানের বলে ৭ রান করে। তবে অধিনায়ক অ্যারন ফিঞ্চ এ ম্যাচেও পান রান। খেলেন ৭৫ রানের ইনিংস। কিন্তু আগের দুই ম্যাচেই সেঞ্চুরি পাওয়া স্মিথ এ ম্যাচে তাকে সঙ্গ দিতে পারেননি। ফিরে যান শার্দুল ঠাকুরের বলে ৭ রান করে।

    এরপর ময়েস হেনরিক ২২ এবং ক্যামেরুন গ্রিন ২১ রানে সাজঘরে ফিরলে চাপটা আরও বাড়ে অজিদের ওপর। অ্যালেক্স কেরি এবং গ্লেন ম্যাক্সওয়েল সেই চাপটা সামাল দিয়ে দলকে এগিয়ে নিচ্ছিলেন। কিন্তু কেরি ৩৮ করে রান আউট হলে এবং মেক্সি ৩৮ বলে ৫৯ করে ফিরলে ভারতকে হোয়াইটওয়াশ করার সুযোগ হাতছাড়া হয়ে যায় অজিদের। ভারতের হয়ে শার্দুল ঠাকুর তিনটি এবং নাটারাজান ও জাসপ্রিত বুমরাহ দুটি করে উইকেট নেন।

    সর্বশেষ সংবাদ
    1. পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ
    2. বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি
    3. পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ
    4. প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
    5. আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন
    6. বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন
    7. রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ

    পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ

     বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় 
 কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে
                              -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি

    বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি

    পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ

    পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ

    প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

    আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

    বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার

    রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬