Journalbd24.com

শুক্রবার, ১৫ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • রোনালদোর জোড়া গোলে বার্সাকে উড়িয়ে দিল জুভেন্টাস
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ ডিসেম্বর, ২০২০ ১৪:০৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ ডিসেম্বর, ২০২০ ১৪:০৯

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    রোনালদোর জোড়া গোলে বার্সাকে উড়িয়ে দিল জুভেন্টাস

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ ডিসেম্বর, ২০২০ ১৪:০৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৯ ডিসেম্বর, ২০২০ ১৪:০৯

    রোনালদোর জোড়া গোলে বার্সাকে উড়িয়ে দিল জুভেন্টাস

    ম্যাচজুড়ে বেশ ভালোই খেললেন লিওনেল মেসি। সুযোগ পেলেন, সুযোগ তৈরি করলেন; কিন্তু কাঙ্ক্ষিত ঠিকানায় বল পাঠাতে পারলেন না। তার প্রতিদ্বন্দ্বী ক্রিস্তিয়ানো রোনালদোর পায়ে অতটা বল দেখা গেল না, তবে দুটি সফল পেনাল্টিতে মূল কাজটা সেরে ফেললেন তিনি। তাতে তৈরি হয়ে গেল ম্যাচের ব্যবধানও। বার্সেলোনাকে তাদেরই মাঠে ৩-০ গোলে উড়িয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হলো জুভেন্টাস।

    ম্যাচে প্রথম সুযোগটি জুভেন্টাস পেয়েছিল ৯ম মিনিটে। তবে বাম দিক থেকে সতীর্থের বাড়ানো বল ডি-বক্সে পেয়ে তুলনামূলক ভালো পজিশনে থাকা হুয়ান কুয়াদরাদোকে পাস না দিয়ে গোলরক্ষক বরাবর শট নেন রোনালদো। ৪ মিনিট পর তার সফল স্পট কিকেই এগিয়ে যায় সফরকারীরা।

    বাম দিক দিয়ে ডি-বক্সে ঢুকে পড়া রোনালদোকে ফাউল করে বসেন চোট কাটিয়ে ১ মাস পর সম্প্রতি ফেরা ডিফেন্ডার রোনালদো আরাহো। পেনাল্টির বাঁশি বাজাতে দ্বিতীয়বার ভাবতে হয়নি রেফারিকে। গোলরক্ষককে বোকা বানিয়ে বরাবর শটে বল কাঙ্ক্ষিত ঠিকানায় পাঠান পর্তুগিজ ফরোয়ার্ড।

    আসরে টানা তিন ম্যাচে গোল পেলেন রোনালদো। ইউরোপ সেরা প্রতিযোগিতায় বার্সেলোনার বিপক্ষে এ প্রথম জালের দেখা পেলেন ম্যানচেস্টার ইউনাইটেড ও রিয়াল মাদ্রিদের সাবেক ফুটবলার।

    ২০তম মিনিটে দারুণ নৈপুণ্যে ব্যবধান দ্বিগুণ করেন ম্যাককেনি। ডান দিক থেকে কুয়াদরাদোর ক্রস ৬ গজ বক্সের বাইরে পেয়ে শরীর পুরো শূন্যে ভাসিয়ে ডান পায়ের ভলিতে গোলরক্ষককে পরাস্ত করেন যুক্তরাষ্ট্রের এই মিডফিল্ডার।

    ২ মিনিট পর ব্যবধান কমার সম্ভাবনা জেগেছিল। তবে মেসির দূরপাল্লার নিচু শট ঝাঁপিয়ে ঠেকান ৪২ বছর বয়সী গোলরক্ষক বুফ্ফন। প্রথমার্ধের শেষ ৫ মিনিটে বেশ চাপ বাড়ায় বার্সেলোনা। মেসির সামনে আবারও সুযোগ এসেছিল, কিন্তু এবার গোলরক্ষক সোজাসুজি শট নেন তিনি।

    দ্বিতীয়ার্ধের সপ্তম মিনিটে রোনালদোর দ্বিতীয় গোলে ম্যাচের নিয়ন্ত্রণ পেয়ে যায় জুভেন্টাস। বার্সেলোনার ডি-বক্সে ডিফেন্ডার ক্লেমোঁ লংলের হাতে বল লাগলে ভিএআরের সাহায্যে পেনাল্টির বাঁশি বাজার রেফারি। এবার জোরালো কোনাকুনি শটে গোলটি করেন চ্যাম্পিয়ন্স লিগের রেকর্ড গোলদাতা। প্রতিযোগিতায় তার মোট ১৩৩টি গোল হলো।

    ৬ মিনিট পর ভাগ্যের ফেরে গোল পায়নি বার্সেলোনা। মেসির ফ্রি-কিকে গ্রিজমানের হেড পোস্টে বাধা পান। ৬৫তম মিনিটে আবারও মেসিকে বিমুখ করেন বুফ্ফন। এবারও তারকা প্রতিপক্ষের ডি-বক্সের বাইরে থেকে নেয়া শট ঝাঁপিয়ে রুখে দেন অভিজ্ঞ ইতালিয়ান গোলরক্ষক। খানিক পর মেসি বাঁকানো ফ্রি-কিকে রক্ষণ প্রাচীরের ওপর দিয়ে বল পাঠালেও শেষ পর্যন্ত চলে যায় বুফ্ফন বরাবর।

    ৭০তম মিনিটে বার্সেলোনার পক্ষে পেনাল্টির বাঁশি বাজিয়েছিলেন রেফারি, তবে আগমুহূর্তে গ্রিজমান অফসাইডে থাকায় সেটাও বাতিল হয়ে যায়। ৭৬তম মিনিটে খুব কাছ থেকে বোনুচ্চি জালে বল পাঠিয়ে ম্যাচ শেষ করে দেওয়ার উচ্ছাসে মেতেছিলেন। কিন্তু অফসাইডে ছিলেন তিনি।

    খেলার নির্ধারিত সময়ের শেষ মিনিটে আবারও মেসিকে হতাশ করেন বুফ্ফন। ডি-বক্সের মুখ থেকে তার বাম পায়ের শট ঝাঁপিয়ে ঠেকান আগামী জানুয়ারিতে ৪৩ বছর পূর্ণ করার অপেক্ষায় থাকা বিশ্বকাপজয়ী এই গোলরক্ষক।

    ৬ ম্যাচে ৫ জয়ে জুভেন্টাসের পয়েন্ট ১৫। নকআউট পর্বে তাদের সঙ্গী বার্সেলোনার পয়েন্টও ১৫। অন্য ম্যাচে ফেরেন্সভারোসকে ১-০ গোলে হারিয়ে ইউরোপা লিগে খেলা নিশ্চিত করেছে দিনামো কিয়েভ। তাদের পয়েন্ট ৪। আর ১ পয়েন্ট নিয়ে তলানিতে হাঙ্গেরির দলটি।

    সর্বশেষ সংবাদ
    1. পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ
    2. বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি
    3. পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ
    4. প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
    5. আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন
    6. বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন
    7. রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ

    পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ

     বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় 
 কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে
                              -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি

    বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি

    পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ

    পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ

    প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

    আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

    বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার

    রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬