Journalbd24.com

বৃহস্পতিবার, ২৬ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • এমবাপের হ্যাটট্রিকে বার্সাকে উড়িয়ে দিলো পিএসজি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারী, ২০২১ ১৪:০৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারী, ২০২১ ১৪:০৩

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    এমবাপের হ্যাটট্রিকে বার্সাকে উড়িয়ে দিলো পিএসজি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারী, ২০২১ ১৪:০৩
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারী, ২০২১ ১৪:০৩

    এমবাপের হ্যাটট্রিকে বার্সাকে উড়িয়ে দিলো পিএসজি

    চ্যাম্পিয়নস লিগের গত আসরের ফাইনালিস্ট প্যারিস সেন্ত জার্মেইর কাছে পাত্তা পেলো না স্বাগতিক বার্সেলোনা। কিলিয়ান এমবাপের হ্যাটট্রিকে ন্যু ক্যাম্পে শেষ ষোলোর প্রথম লেগে ৪-১ গোলে তাদের উড়িয়ে কোয়ার্টার ফাইনালে এক পা দিয়ে রাখলো পিএসজি।

    নেইমার ইনজুরিতে ন্যু ক্যাম্পে ফিরতে পারেননি, ছিলেন না আনহেল দি মারিয়াও। দুই গুরুত্বপূর্ণ খেলোয়াড়ের অভাব বুঝতেই দেননি এমবাপে। লিওনেল মেসির চ্যাম্পিয়নস লিগ রেকর্ড ছোঁয়ার রাতে তাকে ছাপিয়ে গেলেন ফরাসি ফরোয়ার্ড।

    মেসির পেনাল্টি গোলে বার্সা এগিয়ে যাওয়ার পর পিএসজিকে সমতায় ফেরান এমবাপে। সমতায় থেকে বিরতিতে যায় দুই দল। দ্বিতীয়ার্ধে দারুণ গোলে পিএসজিকে এগিয়ে দেন তিনি। ফরাসি চ্যাম্পিয়নদের তৃতীয় গোল করে মোয়াসে কিন। সবশেষে হ্যাটট্রিক করেন এমবাপে।

    ২৬ মিনিটে একটি লম্বা পাস ধরতে গিয়ে পিএসজির বক্সের মধ্যে লেইভিন কুরজাওয়ার ফাউলের শিকার হন ফ্রেঙ্কি ডি ইয়ং। মেসি নেন পেনাল্টি কিক এবং কেইলর নাভাসকে পরাস্ত করেন জোরালো শটে। তাতে চ্যাম্পিয়নস লিগে টানা ১৭ আসরে গোল করে রিয়াল মাদ্রিদ লিজেন্ড রাউলের পাশে বসেন তিনি। কিন্তু দ্রুত পিএসজি পাল্টা জবাব দেয়।

    ৩২ মিনিটে মার্কো ভেরাত্তির চিপ থেকে দুই ডিফেন্ডারের মাঝ দিয়ে জায়গা বের করে কোনাকুনি শটে গোল করেন এমবাপে।

    ৬৫ মিনিটে লিয়ান্দ্রো পারেদেসের বাড়ানো বল জেরার্দ পিকের পায়ে লেগে ঠিক এমবাপের সামনে পড়ে। বার্সা গোলকিপার মার্ক আন্দ্রে টের স্টেগেনকে পাত্তাই দেননি তিনি, ব্যবধান করেন ২-১।

    ৭১তম মিনিটে পারেদেসের ফ্রি কিক থেকে হেডে গোল করেন কিন। আর শেষ মুহূর্তে আবারও বার্সার রক্ষণ চিড়ে গোলের দেখা পায় পিএসজি। হুলিয়ান ড্রেক্সলারের সাইড পাস ধরে ৮৬ মিনিটে ডান পায়ের দুর্দান্ত শটে হ্যাটট্রিক করেন এমবাপে।

    আগামী ১০ মার্চ পার্ক দে প্রিন্সেসে বার্সাকে দ্বিতীয় লেগে স্বাগত জানাবে পিএসজি। চার বছর আগের মতো অবিশ্বাস্য কিছু বার্সা ঘটাতে পারে কি না দেখার অপেক্ষা।

    এদিকে আরেক ম্যাচে আরবি লাইপজিগের বিপক্ষে ২-০ গোলে অ্যাওয়ে ম্যাচে জিতেছে লিভারপুল। প্রিমিয়ার লিগে টানা তিন হারের পর মোহাম্মদ সালাহ ও সাদিও মানের গোলে শেষ আটে এক পা দিয়ে রাখলো ২০১৯ সালের চ্যাম্পিয়নরা।

    সর্বশেষ সংবাদ
    1. ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়
    2. শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন
    3. ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি
    4. ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়
    5. আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক
    6. আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪
    7. দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু
    সর্বশেষ সংবাদ
    ঈদ উৎসবে  আদমদীঘির  বিনোদনকেন্দ্রগুলিতে  দর্শনার্থীদের  উপচে পড়া ভিড়

    ঈদ উৎসবে আদমদীঘির বিনোদনকেন্দ্রগুলিতে দর্শনার্থীদের উপচে পড়া ভিড়

    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

    শাজাহানপুরে স্বেচ্ছাসেবক লীগ নেতার বাড়িতে আগুন

    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি

    ২৪ ঘন্টার মধ্যে ডিপো থেকে স্বাভাবিক তেল সরবরাহের দাবি

     ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের 
টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়

    ঐতিহাসিক মহাস্থানগড়ে ঈদের টানা ছুটিতে পর্যটকদের উপচেপড়া ভিড়

    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    আদমদীঘিতে গৃহবধুকে গলা টিপে হত্যার অভিযোগ ॥ স্বামী পলাতক

    আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪

    আদমদীঘিতে বিধাবা নারীকে কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা ॥ আটক-৪

    দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ     ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু

    দেশ ও জাতির উন্নয়নে সাংবাদিকের ভূমিকা অতি গুরুত্বপূর্ণ ---------এমপি শেখ রেজাউল ইসলাম রেজু

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬