Journalbd24.com

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • ‘অপেক্ষা করুন, নাসির নিজেই সব স্পষ্ট করবেন’
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ ফেব্রুয়ারী, ২০২১ ১৫:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ ফেব্রুয়ারী, ২০২১ ১৫:৩৯

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    ‘অপেক্ষা করুন, নাসির নিজেই সব স্পষ্ট করবেন’

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ ফেব্রুয়ারী, ২০২১ ১৫:৩৯
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২০ ফেব্রুয়ারী, ২০২১ ১৫:৩৯

    ‘অপেক্ষা করুন, নাসির নিজেই সব স্পষ্ট করবেন’

    মিস্টার ফিনিশার হিসেবে খ্যাত নাসির হোসেনের ফেসবুকে প্রবেশ করলেই নিজের বিয়ের ছবি ও ভিডিওগুলো দেখা যাচ্ছে। বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলা নাঈম ইসলাম, শফিউল ইসলাম, এনামুল হক বিজয়, সোহরাওয়ার্দী শুভ, শামসুর রহমান শুভরাও উপস্থিত হয়েছিলেন নাসিরের হলুদে। বিয়ের আমেজ শেষ হতে না হতেই বিস্ফোরণ! স্বামী ও সন্তান রেখেকেই বিয়ের পিঁড়িতে বসেছেন নাসিরের স্ত্রী তামিমা তামি।

    দীর্ঘদিন বাংলাদেশের জার্সিতে দেখা যায়নি অলরাউন্ডার নাসিরকে। ২০১১ সালে অভিষেক হয় তার। সবশেষ ২০১৮ সালে খেলেছেন জাতীয় দলের হয়ে। মাঠের বাইরে অনেক ইস্যুতে শিরোনাম হয়েছেন নাসির। গেল ১৪ ফেব্রুয়ারি ভালোবাসা দিবসে বিয়ে করে আবারও আলোচনায় আসেন তিনি।

    নাসিরের ঘনিষ্ঠ সূত্র জানায়, সৌদিয়া এয়ারলাইন্সের কেবিন ক্রু হিসেবে কাজ করেন তামিমা। গেল বছর ইন্সটাগ্রামে তার ছবি পোস্ট করেছিলেন নাসির। কিছুক্ষণের মধ্যে আবার ছবি মুছেও দেন তিনি। তখনই গণমাধ্যমকে জানিয়েছিলেন বিয়ে করতে চলেছেন তিনি।

    সব ঠিকঠাক চলছিল, কিন্তু শনিবার ফেসবুকে একটি পোস্ট ভাইরালের পর সামনে চলে এসেছে নানা প্রশ্ন।

    দুপুরে রাইসা ইসলাম বাবুনি নামক এক ফেসবুক ব্যবহারকারী কয়েকটি স্ক্রিন শট ও একটি ভয়েস কলের রেকর্ড পোস্ট করেন। যেখানে নিজেকে তামিমার স্বামী দাবি করছেন রাকিব নামক এক ব্যক্তি। আরও দাবি করা হয় তাদের ঘরে রয়েছে একটি মেয়ে সন্তানও। মুহূর্তের মধ্যে ওই পোস্টটি ভাইরাল হয়ে যায়।

    রাকিবের দাবি, ২০১১ সালে রাকিবের সঙ্গে তামিমার বিয়ে হয়। তালাক না দিয়ে নতুন বিয়ে করেছেন তামিমা। এখনও তাদের মধ্যে বৈবাহিক সম্পর্ক রয়েছে। তাই তামিমার বিরুদ্ধে থানায় সাধারণ ডায়েরিও (জিডি) করেছেন তিনি।

    অডিও কলে নাসিরের পরিচয় দিয়ে রাকিবকে ফোন করা হয়। সেখানে জানতে চাওয়া হয় কেনো জিডি করেছেন তিনি। জবাবে রাকিব পাল্টা প্রশ্ন করা হয়, কেনো বিয়ে করেছেন তিনি। জবাবে বলা হয় স্বামী ও সন্তান থাকার বিষয়টি জেনেই বিয়ের সিদ্ধান্ত নেয়া হয়।

    বিষয়টি নিয়ে একাধিবার নাসিরের সঙ্গে যোগাযোগের চেষ্টা চালানো হলে তার ব্যবহৃত দুটি মোবাইল নম্বর বন্ধ পাওয়া যাচ্ছে। নাসিরের বড় ভাই নাসিম হোসেন আরটিভি নিউজকে জানিয়েছেন, বিষয়টি নিয়ে মন্তব্য করতে রাজি নন।

    তিনি বলেন, আপাতত কিছু বলতে চাচ্ছি না। ‘অপেক্ষা করুন, নাসির নিজেই সব স্পষ্ট করবেন।’

     

     

     

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬