Journalbd24.com

শুক্রবার, ১৫ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • ওভার কমিয়ে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ালো ১৪৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১ ১৪:৫২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১ ১৪:৫২

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    ওভার কমিয়ে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ালো ১৪৮

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১ ১৪:৫২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩০ মার্চ, ২০২১ ১৪:৫২

    ওভার কমিয়ে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ালো ১৪৮

    বৃষ্টি বিঘ্নিত ম্যাচে বাংলাদেশের সামনে লক্ষ্য ১৪৮ রান। দুই দফা বৃষ্টির কারণে বন্ধ থাকার পর ৪ ওভার তথা ২৪ বল কমিয়ে আনা হয়েছে। অর্থাৎ এই রান তাড়া করতে হলে মাহমুদুল্লাহ রিয়াদের দল পাচ্ছে ৯৬ বল তথা ১৬ ওভার।

    মঙ্গলবার নিউজিল্যান্ডের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয়টি ম্যাচে টস জেতার পর ফিল্ডিং করার সিদ্ধান্ত নেয় টাইগাররা।

    নেপিয়ারের ম্যাকলিন পার্কে চতুর্থ ওভারের শেষ বলে তাসকিন আহমেদের কাছে ধরা দিয়ে সাজঘরে ফেরেন ফিন অ্যালেন। ১০ বলে ১৭ রান করে ফিরে যান তিনি।

    দলীয় ৫৫ রানে মোহাম্মদ সাইফউদ্দিনের শিকার হন আরেক ওপেনার মার্টিন গাপটিল। ১৮ বলে ২১ রান করে গাপটিল।

    অন্যদিকে ৯ বলে ১৫ রান করা ডেভন কনওয়েকে সাজঘরে পাঠান শরিফুল ইসলাম।

    ১৭ বলে ১৪ রান করা উইল ইয়ং ফেরেন মেহেদী হাসানের বলে স্ট্যাম্পিং হয়ে। ১৩তম ওভারের দ্বিতীয় বলে চার উইকেটে কিউইদের রান ছিল ১০২। এমন সময় বৃষ্টির হানায় ২৫ মিনিট খেলা বন্ধ ছিল।

    অন্যদিকে খেলা শুরু হলে ৮ বলে ৭ রান করে মেহেদীর হাতেই ধরা পড়েন মার্ক চ্যাপম্যান।

    ১৭ ওভার ৫ বলে আবারো বৃষ্টির হানায় খেলা বন্ধ হয়ে যায়। ৫ উইকেটে ১৭৩ রান সংগ্রহ করে স্বাগতিকরা।

    শেষ পর্যন্ত ৩১ বলে ৫৮ রান করেন গ্লেন ফিলিপস। তার সঙ্গে ১৬ বলে ৩৪ রান করে ক্রিজে ছিলেন ড্রাইল মিচেল।

    বাংলাদেশের হয়ে দুটি করে উইকেট তুলেন মেহেদী হাসান। একটি করে উইকেট তুলেছেন মোহাম্মদ সাইফ উদ্দিন, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

    বাংলাদেশ একাদশ

    মোহাম্মদ নাইম, লিটন দাস, সৌম্য সরকার, আফিফ হোসেন, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ রিয়াদ (অধিনায়ক), মেহেদী হাসান, মোহাম্মদ সাইফ উদ্দিন, নাসুম আহমেদ, শরিফুল ইসলাম ও তাসকিন আহমেদ।

    নিউজিল্যান্ড একাদশ

    মার্টিন গাপটিল, ফিন অ্যালেন, ডেভন কনওয়ে, উইল ইয়ং, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, ড্রাইল মিচেল, টিম সাউদি (অধিনায়ক), ইশ সোদি, হ্যামিশ বেনেট ও অ্যাডাম মিলনে।

    সর্বশেষ সংবাদ
    1. পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ
    2. বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি
    3. পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ
    4. প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
    5. আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন
    6. বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন
    7. রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ

    পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ

     বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় 
 কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে
                              -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি

    বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি

    পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ

    পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ

    প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

    আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

    বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার

    রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬