Journalbd24.com

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • হায়দরাবাদকে হারিয়ে টানা দ্বিতীয় জয় বেঙ্গালুরুরের
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১ ১৪:৩২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১ ১৪:৩২

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    হায়দরাবাদকে হারিয়ে টানা দ্বিতীয় জয় বেঙ্গালুরুরের

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১ ১৪:৩২
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ১৫ এপ্রিল, ২০২১ ১৪:৩২

    হায়দরাবাদকে হারিয়ে টানা দ্বিতীয় জয় বেঙ্গালুরুরের

    শাহবাজ আহমেদের এক ওভারেই কুপোকাত সানরাইজার্স হায়দরাবাদ। ১৭তম ওভারে তাদের তিন ব্যাটসম্যানকে ফেরান রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর এই বাঁহাতি স্পিনার। ২ উইকেটে ১১৫ রান করা হায়দরাবাদ আর উঠে দাঁড়াতে পারেনি। ১৪৯ রান করেও ম্যাচটি ৬ রানে জিতে নিয়েছে বেঙ্গালুরু।

    হায়দরাবাদকে দুই ম্যাচে দ্বিতীয় হারের তিক্ত স্বাদ দিয়ে টানা জয় পেলো বিরাট কোহলির দল। অথচ জয় হাতছাড়া হতে বসেছিল তাদের। ডেভিড ওয়ার্নারের ৩১ বলে করা ফিফটিতে ম্যাচ হাতের মুঠোয় ছিল হায়দরাবাদের। তিনি যখন ৩৭ বলে ইনিংস সেরা ৫৪ রান করে ফিরে যান তখনও চালকের আসনে তারা।

    দলীয় ৯৬ রানে দ্বিতীয় ব্যাটসম্যান হয়ে ওয়ার্নার মাঠ ছাড়েন, তখন হাল ধরেছিলেন তার সঙ্গে ৮৩ রানের জুটি গড়া মানীষ পান্ডে। শাহবাজের দ্বিতীয় ওভারে ঘটে বিপর্যয়। প্রথম বলে জনি বেয়ারস্টো (১২), পরের ডেলিভারিতে বিদায় ৩৮ রান করা মানীষের। শেষ বলে আব্দুল সামাদ ফিরতি ক্যাচ তুলে দেন।

    মাত্র ১ রানের ব্যবধানে ৩ উইকেট হারানোর ধাক্কা কাটিয়ে উঠতে পারেনি হায়দরাবাদ। বরং পরের ২ ওভারে চার বলের ব্যবধানে ফিরে যান বিজয় শঙ্কর (৩) ও জেসন হোল্ডার (৪)।

    তাতে শেষ ওভারে ১৬ রান দরকার ছিল হায়দরাবাদের। হার্শা প্যাটেলের তৃতীয় বলটি পায়ের নো হয়ে ব্যাকওয়ার্ড স্কয়ার দিয়ে চার হলে আবার আশা জাগে তাদের। শেষ চার বলে ৮ রান দরকার ছিল, ফ্রি হিট কাজে লাগাতে পারেননি রশিদ (১৭)। চতুর্থ বলে দ্বিতীয় রান নিতে গিয়ে রান আউট হন তিনি। পরের বলে ব্যাকওয়ার্ড পয়েন্টে শাহবাজ নাদীম ক্যাচ হলে জয়ের ক্ষীণ আশাও শেষ হয়ে যায়। ৭ রানের লক্ষ্যে শেষ বলে একটি রান নেন ভুবনেশ্বর কুমার।

    হায়দরাবাদকে ৯ উইকেটে ১৪৩ রানে থামাতে শাহবাজ নেন সর্বোচ্চ ৩ উইকেট। দুটি করে উইকেট পান হার্শা ও মোহাম্মদ সিরাজ।

    এর আগে টস হেরে ব্যাটিংয়ে নামা বেঙ্গালুরু ৮ উইকেটে ১৪৯ রান করে। গ্লেন ম্যাক্সওয়েল ৫৯ রান করে সর্বোচ্চ অবদান রাখেন, ম্যাচসেরার পুরস্কার জিতেছেন এই অস্ট্রেলিয়ান অলরাউন্ডার।। দ্বিতীয় সেরা ৩৩ রান আসে কোহলির ব্যাট থেকে। তাদের ইনিংসে সর্বোচ্চ ৩ উইকেট নেন হোল্ডার।

    এই জয়ে ২ ম্যাচে চার পয়েন্ট নিয়ে সবার উপরে উঠে গেলো বেঙ্গালুরু।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬