Journalbd24.com

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • দেশের বাইরে মুমিনুলের প্রথম সেঞ্চুরি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১ ১৬:১৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১ ১৬:১৪

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    দেশের বাইরে মুমিনুলের প্রথম সেঞ্চুরি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১ ১৬:১৪
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২২ এপ্রিল, ২০২১ ১৬:১৪

    দেশের বাইরে মুমিনুলের প্রথম সেঞ্চুরি

    বাংলাদেশের হয়ে সবচেয়ে বেশি ১০ টেস্ট সেঞ্চুরি তার। সবকটি দেশের মাটিতে। বিদেশের মাটিতে টেস্ট শতক না পাওয়ায় নানা কথা শুনতে হতো। নিজেও সন্তুষ্ট ছিলেন না। কোথাও যেন একটা কিছুর অভাব। দেশে ও দেশের বাইরে পারফরম্যান্সের পার্থক্য আকাশ-পাতাল। ঘরের মাঠে ব্যাটিং গড় ৫৬.৩৯। বিদেশে মাত্র ২২.৩০।

    অবশেষে এলো সেই মাহেন্দ্রক্ষণ। যে শ্রীলঙ্কায় টেস্ট ক্যাপ পরেছিলেন, সেখানেই মুমিনুল হক পেলেন প্রথম অ্যাওয়ে সেঞ্চুরি। পাল্লেকেলেতে বৃহস্পতিবার ক্যারিয়ারের ১১তম সেঞ্চুরি পেলেন মুমিনুল, শ্রীলঙ্কার বিপক্ষে যা তৃতীয়। ৬৪ রানে অপরাজিত থেকে প্রথম দিন শেষ করেছিলেন বাংলাদেশের অধিনায়ক। সতর্ক ব্যাটিংয়ে তিন অঙ্কের ঘরে পৌঁছে যান এ ব্যাটসম্যান।

    হাফসেঞ্চুরি পেয়েছিলেন ১১৭ বলে। সেঞ্চুরিতে পৌঁছতে আরও ধৈর্য, ক্ষুধা ও প্রচেষ্টা ছিল। খেলেছেন আরও ১০৭ বল। ধনঞ্জয়া ডি সিলভার বল কাট করে পয়েন্ট দিয়ে বাউন্ডারিতে পাঠিয়ে ৯৭ থেকে সেঞ্চুরিতে পৌঁছান এ ব্যাটসম্যান।

    মুমিনুলের টেস্ট ক্যারিয়ারের শুরুটা রূপকথার চেয়ে কম ছিল না। বাঁহাতি এই ব্যাটসম্যান প্রথম ১২ টেস্টে সাতটি অর্ধশতক ও চারটি সেঞ্চুরি করেছিলেন। ২০১২ সালে আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেকের পর থেকে ব্যাটসম্যান হিসেবে তার ভূমিকা বেশ কিছুটা বদলে গেছে। মুমিনুলকে এখন কেবল টেস্ট বিশেষজ্ঞ হিসেবে বিবেচনা করা হয়।

    মুমিনুলও সাদা পোশাকে সেই প্রত্যাশা পূরণ করেছিলেন। এই বছরের শুরুতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেঞ্চুরি করে প্রথম বাংলাদেশি ব্যাটসম্যান হিসেবে ১০ সেঞ্চুরির রেকর্ড গড়েছিলেন।

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬