Journalbd24.com

শুক্রবার, ১৫ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • অক্সিজেন কিনতে কামিন্স দিচ্ছেন ৫০ হাজার ডলার
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১ ১৪:৩৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১ ১৪:৩৬

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    অক্সিজেন কিনতে কামিন্স দিচ্ছেন ৫০ হাজার ডলার

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১ ১৪:৩৬
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৭ এপ্রিল, ২০২১ ১৪:৩৬

    অক্সিজেন কিনতে কামিন্স দিচ্ছেন ৫০ হাজার ডলার

    বর্তমানে ভারতে করোনা পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করেছে। মৃত্যুর মিছিল চলছে। এর মাঝেই দিল্লিতে অক্সিজেনের স্বল্পতা ভোগাচ্ছে হাসপাতালগুলোকে। যে কারণে এক হাসপাতালের আইসিইউতে (নিবিড় পরিচর্যা কেন্দ্র) ২৫ রোগীর মৃত্যু হয়েছে। এরই মধ্যে অবশ্য দেশের বিভিন্ন প্রান্ত থেকে দিল্লিতে অক্সিজেন সরবরাহ বাড়ানোর চেষ্টা করা হচ্ছে। ঠিক সে সময় সাহায্যের হাত বাড়ালেন কলকাতা নাইট রাইডার্সের পেসার প্যাট কামিন্স। ভারতের হাসপাতালগুলোতে অক্সিজেনের সরবরাহ নিশ্চিত করার জন্য প্রধানমন্ত্রীর তহবিলে ৫০ হাজার ডলার (প্রায় ৪২ লাখ টাকা) দান করেছেন অস্ট্রেলিয়ান ফাস্ট বোলার।

    গত বছর মার্চে করোনার সংক্রমণ ঠেকাতে যখন প্রথমবার লকডাউন ঘোষণা করা হয়, তখন ভারতে গঠন করা হয়েছিল প্রধানমন্ত্রীর করোনা তহবিল। এই প্রথম আইপিএলে খেলা কোনো ক্রিকেটার আনুষ্ঠানিকভাবে এই তহবিলে অর্থ দিলেন।

    করোনা সংক্রমণ বাড়ার সময় আইপিএল নিয়ে প্রশ্ন উঠেছে। এ ব্যাপারে টুইটারে কামিন্স বলেছেন, ‘করোনা সংক্রমণের এত উচ্চ হারের মধ্যেও আইপিএল চালু রাখা ঠিক হচ্ছে কি না, এ নিয়ে অনেক আলোচনা হচ্ছে। আমাকে বলা হয়েছে ভারত সরকার মনে করছে আইপিএল চলার ফলে মানুষ লকডাউনের মধ্যেও কয়েক ঘণ্টার জন্য আনন্দ খুঁজে পাচ্ছেন। দেশের এই কঠিন সময়ে প্রতিদিন কিছুটা স্বস্তি পাচ্ছেন সবাই।’

    কামিন্স মূলত নিজের দায়িত্ববোধ থেকেই মানুষের পাশে থাকার জন্য এগিয়ে এসেছেন, ‘খেলোয়াড় হিসেবে কোটি মানুষের কাছে বার্তা পাঠানোর সুবিধা পাচ্ছি আমরা, সেটাকে ভালো কাজে ব্যবহার করতে পারি। এটা মাথায় রেখেই প্রধানমন্ত্রীর তহবিলে আমি একটু অবদান রেখেছি, যাতে বিশেষ করে ভারতীয় হাসপাতালগুলোতে অক্সিজেন সরঞ্জাম কেনা যায়।’

    কঠিন এ সময়ে ক্রিকেটারদেরও এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন কামিন্স, ‘আইপিএলের অন্য খেলোয়াড় এবং বিশ্বজুড়ে ভারতের আবেগ ও উদারতা দেখে মুগ্ধ হয়েছেন এমন ব্যক্তিদের উৎসাহ দেব অবদান রাখার জন্য। আমি এটা ৫০ হাজার ডলার দিয়ে শুরু করছি। এমন সময়ে অসহায়বোধ করাটা সহজ। গত কয়েক দিনে আমারও এমন মনে হয়েছে। কিন্তু আশা করি এভাবে প্রকাশ্যে আবেদন জানিয়ে আমাদের মনের আবেগটা কাজে পরিণত করব, সেটা অনেক মানুষের জীবনে আলো এনে দেবে। আমি জানি, এই অনুদান খুব বড় কিছু না, কিন্তু আশা করি এটা অন্তত কয়েকজনের জীবনে পার্থক্য গড়ে দেবে।’

    সর্বশেষ সংবাদ
    1. পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ
    2. বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি
    3. পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ
    4. প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
    5. আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন
    6. বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন
    7. রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ

    পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ

     বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় 
 কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে
                              -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি

    বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি

    পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ

    পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ

    প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

    আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

    বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার

    রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬