Journalbd24.com

সোমবার, ৩০ মার্চ, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • হাসপাতালে মির্জা আব্বাস   বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ   কেনিয়ায় ভারী বৃষ্টি-বন্যায় নিহত বেড়ে ৬৬   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • পাঞ্জাবকে ৭ উইকেটে হারিয়ে শীর্ষে দিল্লি
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ মে, ২০২১ ১৪:৩৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ মে, ২০২১ ১৪:৩৭

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    পাঞ্জাবকে ৭ উইকেটে হারিয়ে শীর্ষে দিল্লি

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ মে, ২০২১ ১৪:৩৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ৩ মে, ২০২১ ১৪:৩৭

    পাঞ্জাবকে ৭ উইকেটে হারিয়ে শীর্ষে দিল্লি

    চেন্নাই সুপার কিংসকে টপকে আইপিএলের শীর্ষে ওঠার সুযোগ হাতছাড়া করেনি দিল্লি ক্যাপিটালস। পাঞ্জাব কিংসকে ৭ উইকেটে হারাতে ম্যাচসেরা ইনিংস খেলেছেন শিখর ধাওয়ান।

    ৮ ম্যাচে ৬ জয়ে ১২ পয়েন্ট নিয়ে এখন সবার উপরে গত আসরের রানার্স আপ দিল্লি। এক ম্যাচ কম খেলে তাদের চেয়ে দুই পয়েন্ট পেছনে থেকে দ্বিতীয় স্থানে চেন্নাই। সমান পয়েন্টে তিনে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু।

    ওপেনিংয়ে ধাওয়ানের সঙ্গে ঝড় তোলেন পৃথ্বী শ। ৬৩ রানের জুটি গড়ে পাওয়ার প্লে শেষ হওয়ার পর প্রথম বলেই আউট হন তিনি। ২২ বলে ৩৯ রান করেন তিনটি করে চার ও ছয়ে। ধাওয়ান পরে স্টিভেন স্মিথের (২৫) সঙ্গে ৪৮ রানের জুটিতে ভিত গড়েন। দিল্লির এই ওপেনার ৩৫ বলে এই আসরের তৃতীয় হাফ সেঞ্চুরি করেন।

    দিল্লি অধিনায়ক ঋষভ পান্তের সঙ্গে গড়া জুটিতে জয়ের পথে ছুটছিলেন ধাওয়ান। কিন্তু ১৭তম ওভারে ৩৬ রানে এই জুটি ভেঙে যায় পান্তের বিদায়ে। শিমরন হেটমায়ারকে নিয়ে পরের ওভারে জয় নিশ্চিত করেন ধাওয়ান। ৪৭ বলে ৬ চার ও ২ ছয়ে ৬৯ রানে অপরাজিত ছিলেন তিনি। অন্য প্রান্তে হেটমায়ার ৪ বল খেলে ১ চার ও ২ ছয়ে ১৬ রানে টিকে ছিলেন। ১৭.৪ ওভারে ৩ উইকেটে ১৬৭ রান করে দিল্লি।

    পাঞ্জাব এদিন নিয়মিত অধিনায়ক লোকেশ রাহুলকে ছাড়া নেমেছিল। অ্যাপেন্ডিসাইটিসের কারণে তিনি হাসপাতালে, তার স্থলাভিষিক্ত হন মায়াঙ্ক আগারওয়াল। দায়িত্ব পেয়েই সুযোগটা কাজে লাগান সামনে থেকে। দিল্লির বিপক্ষে সতীর্থদের ব্যাটিং ব্যর্থতার দিনে ইনিংস সেরা পারফর্ম করে দলকে ৬ উইকেটে এনে দেন ১৬৬ রান।

    শেষ ওভারে তিন চার ও এক ছক্কায় মায়াঙ্ক ২৩ রান তোলেন স্কোরবোর্ডে। কিন্তু প্রথম থেকে শেষ বল পর্যন্ত ব্যাট করেও এক রানের আক্ষেপ থেকে গেছে। ৫৮ বলে ৮ চার ও ৪ ছয়ে ৯৯ রানে অপরাজিত ছিলেন তিনি। এর আগে ডেভিড মালানের সঙ্গে তৃতীয় উইকেটে ৫২ রানের সর্বোচ্চ জুটি গড়েন মায়াঙ্ক।

    পরে দ্বিতীয় সেরা ৪১ রানের জুটি গড়তে ভারপ্রাপ্ত অধিনায়ককে সঙ্গ দেন শাহরুখ খান। শেষ দিকে হারপ্রীত ব্রারের সঙ্গে ৮ বলে ২৩ রানের অবিচ্ছিন্ন জুটি গড়েন মায়াঙ্ক।

    কাগিসো রাবাদা দিল্লির পক্ষে সর্বোচ্চ ৩ উইকেট নেন।

    সর্বশেষ সংবাদ
    1. বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ
    2. গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু
    3. বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,
    4. মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 
    5. নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত
    6. শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩
    7. সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন
    সর্বশেষ সংবাদ
    বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ

    বগুড়ায় প্রান্তিক খামারিদের মাঝে গাকের কৃষি যন্ত্রপাতি বিতরণ

     গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    গোসল করতে যাওয়ার পথে বজ্রপাতে কিশোরের মৃত্যু

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে

জ্বালানি তেল উদ্ধার,

    বীরগঞ্জে আওয়ামীলীগ নেতার বাড়ী হতে জ্বালানি তেল উদ্ধার,

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    মেডিকেল ও ডেন্টাল কলেজে ভর্তির সুযোগ পাওয়া বগুড়ার ১৩২ শিক্ষার্থীকে সংবর্ধনা 

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    নন্দীগ্রামে দিগন্ত শিক্ষা ফাউন্ডেশনের বৃত্তি প্রদান ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    শয়ন কক্ষে মদের আস্তানা, ৩৯ বোতল বিদেশি মদসহ গ্রেপ্তার ৩

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল
আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    সৈয়দপুরে ইকু গ্রুপের এমডি শিল্পপতি সিদ্দিকুল আলম সিদ্দিক বাইসাইকেলে চেপে অফিস করছেন

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬