Journalbd24.com

মঙ্গলবার, ৩০ জুন, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • দেশের ১১ অঞ্চলে ঝড়ের আভাস   জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ   ইসরায়েলে বাজছে সতর্কতা সাইরেন, আকাশসীমা বন্ধ   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • তিন ফিফটিতে টাইগারদের সংগ্রহ ২৫৭
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ মে, ২০২১ ১৬:৫৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ মে, ২০২১ ১৬:৫৮

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    তিন ফিফটিতে টাইগারদের সংগ্রহ ২৫৭

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ মে, ২০২১ ১৬:৫৮
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৩ মে, ২০২১ ১৬:৫৮

    তিন ফিফটিতে টাইগারদের সংগ্রহ ২৫৭

    মুশফিকুর রহিম, তামিম ইকবাল ও মাহমুদউল্লাহ রিয়াদের ফিফটিতে ২৫৭ রান সংগ্রহ করেছে বাংলাদেশ দল। তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে জয় পেতে হলে শ্রীলংকার বিপক্ষে এখন দুর্দান্ত বোলিং করতে হবে মোস্তাফিজ, তাসকিন, সাকিব মিরাজদের।

    রোববার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম খেলায় টস জিতে ব্যাটিংয়ে নেমেই বিপদে পড়ে যায় স্বাগতিকরা।  স্কোর বোর্ডে মাত্র ৫ রান যোগ হতেই উইকেট হারান লিটন দাস। রানের খাতা খুলার আগেই ফেরেন এই ওপেনার। 

    তিনে ব্যাটিংয়ে নেমে টেস্টের স্টাইলে ব্যাটিং করে ৩৪ বলে মাত্র ১৫ রান করে ফেরেন সাকিব আল হাসান। দলীয় ৪৩ রানে ফেরেন তিনি। 

    ইনিংসের শুরু থেকে দায়িত্বশীল ব্যাটিং করে যাওয়া তামিম ইকবাল ফেরেন ফিফটি পূর্ণ করে। ৭০ বলে ৫২ রান করে আউট হন বাংলাদেশ দলের এই অধিনায়ক। 

    এরপর ব্যাটিংয়ে নেমে কোনো কিছু বুঝে ওঠার আগেই সাজঘরে ফেরেন মোহাম্মদ মিঠুন। ডি সিলভার বলে এলবিডব্লিউ হয়ে ফেরেন তিনি। 

    ৯৯ রানে প্রথমসারির ৪ ব্যাটসম্যানের বিদায়ের পর মাহমুদউল্লাহ রিয়াদকে সঙ্গে নিয়ে দলের হাল ধরেন মুশফিকুর রহিম। পঞ্চম উইকেটে তারা গড়েন ১০৬ রানের জুটি। 

    ফিফটির পর সেঞ্চুরির পথে হাঁটা মুশফিক ৮৭ বলে ৪টি চার ও এক ছক্কায় ৮৪ রান করে ক্যাচ তুলে দিয়ে ফেরেন। দলীয় ২০৮ রানে আউট হন জাতীয় দলের সাবেক এই অধিনায়ক।  

    মুশফিক আউট হওয়ার পর ৭০তম বলে ফিফটি পূর্ণ করেন মাহমুদউল্লাহ রিয়াদ। ওয়ানডেতে এটা তার ২৪তম ফিফটি। এর আগে তিনটি সেঞ্চুরি করেছেন বাংলাদেশ দলের এই টি-টোয়েন্টি অধিনায়ক। তবে তিন ফরম্যাটে ৪৪টি ফিফটির পাশাপাশি ৭টি সেঞ্চুরি করেছেন এই অলরাউন্ডার।  ফিফটির পর নিজের ইনিংসটা আর লম্বা করতে পারেননি এ তারকা ক্রিকেটার ফেরেন ৭৬ বলে ৫৪ রান করে।  

    শেষ দিকে আফিফ হোসেনের ২২ বলের অপরাজতি ২৭ আর মোহাম্মদ সাইফউদ্দিনের ৯ বলের ১৩ রানের সুবাদে ৬  উইকেটে ২৫৭ রান করে বাংলাদেশ দল। 

    সর্বশেষ সংবাদ
    1. জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    2. ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান
    3. রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত
    4. সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ
    5. বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত
    6. বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত
    7. বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী
    সর্বশেষ সংবাদ
    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন
বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    জাতীয় স্কুল ক্রিকেটে চ্যাম্পিয়ন বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান 
খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    ক্রীড়াঙ্গনের বিকাশে বগুড়ায় প্রতিভাবান খেলোয়াড়দের পাশে থাকবে যুবদল- আবু হাসান

    রাশিয়ান হাউস ইন ঢাকায়
‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    রাশিয়ান হাউস ইন ঢাকায় ‘স্মরণ ও শোক দিবস’ পালিত

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের 
ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    সিলেটকে হারিয়ে জাতীয় স্কুল ক্রিকেটের ফাইনালে বগুড়ার বীট মডেল স্কুল অ্যান্ড কলেজ

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়া শেরপুরে সায়েম ট্রাভেলস'র উদ্যোগে হাজী সম্মেলন ও মতবিনিময় সভা অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. 
এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় মেঘনা পেট্রোলিয়াম লি. এর বিপি গ্রাহক সমাবেশ অনুষ্ঠিত

    বগুড়ায় গাকের জব ফেয়ারে 
চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    বগুড়ায় গাকের জব ফেয়ারে চাকুরি পেলেন ১৮৮ জন প্রার্থী

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬