Journalbd24.com

শুক্রবার, ১৫ মে, ২০২৬

সেকশন

  • হোম
  • জাতীয়
  • রাজনীতি
  • জাতীয়
  • সারাদেশ
  • আন্তর্জাতিক
  • খেলাধুলা
  • বিনোদন
  • স্বাস্থ্যকথা
  • সাহিত্য
  • প্রযুক্তি
  • লাইফস্টাইল
  • সংগঠন-সংবাদ
সর্বশেষ
  • সারাদেশে কালবৈশাখীর আভাস, সঙ্গে শিলাবৃষ্টি   পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ   ছেলেকে বাঁচাতে ট্রেনের নিচে ঝাঁপ, বাংলাদেশের ভিডিওতে বিশ্বজুড়ে তোলপাড়   টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ   বিদেশি মদ রাখার অভিযোগ, ৫ বছরের সাজা হতে পারে কণ্ঠশিল্পী আসিফের   আগামী বছরের জুনের মধ্যে নতুন ব্যবস্থাপনায় চলবে স্বাস্থ্যখাত   সফল নারীকে চর্যাপদ সাহিত্য একাডেমির সংবর্ধনা   ওয়েবসাইটে ঢুকতে ক্যাপচা পূরণ করছেন, কতটা নিরাপদ?   সামুদ্রিক মাছ কেন খাবেন   ‘বন্ধন সামাজিক ব্যবসা উদ্যোগ’ বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত   ৬৪ জেলায় সমাবেশ করবে বিএনপি, ১১ ফেব্রুয়ারি শুরু  
    • খেলাধুলা
    • তাসকিনের ৩ উইকেট
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ মে, ২০২১ ১৫:৪০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ মে, ২০২১ ১৫:৪০

    আরো খবর

    টি-২০ বিশ্বকাপ ফাইনাল আজ
    দিনের শুরুতেই তাইজুলের আঘাত, জয়ের আরও কাছে বাংলাদেশ
    ২২ বছরে প্রথম লাল কার্ড, বিশ্বকাপে নিষেধাজ্ঞার ঝুঁকিতে রোনালদো
    ফুটবল নিয়ে আসিফ আকবরের মন্তব্যে ক্রীড়াঙ্গনে নিন্দার ঝড়
    ক্যারিয়ারে প্রথমবার ৫ উইকেট রিশাদের

    তাসকিনের ৩ উইকেট

    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ মে, ২০২১ ১৫:৪০
    অনলাইন ডেস্ক
    প্রকাশিত : ২৮ মে, ২০২১ ১৫:৪০

    তাসকিনের ৩ উইকেট

    বাংলাদেশের বিপক্ষে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত ব্যাট করছে শ্রীলংকা। সামনে থেকে নেতৃত্ব দিয়ে যাচ্ছেন অধিনায়ক কুশল পেরেরা। সেঞ্চুরির দিকে এগিয়ে যাচ্ছেন তিনি।

    শ্রীলংকার ব্যাটসম্যানদের বিপক্ষে যখন মিরাজ, শরিফুলরা অনেকটা অসহায় তখন দুর্দান্ত বল করে যাচ্ছেন পেসার তাসকিন।

    ম্যাচের শুরুর দিকে বাংলাদেশি বোলারদের তুলোধুনো করে ১১ ওভারে ৭৯ রান জমা করে ফেলে শ্রীলংকা। মোস্তাফিজ ছাড়া বাকি বোলারদের অনেকটাই দিশেহারা মনে হচ্ছিল লংকান ব্যাটসম্যানদের কাছে।

    অবশেষে ত্রাতা হয়ে আবির্ভূত হন পেসার তাসকিন। 

    নিজের দ্বিতীয় ওভারে জোড়া আঘাত হানলেন লংকান শিবিরে।  এবার তৃতীয় আঘাত হানলেন।  আউট করলেন কুশল মেন্ডিসকে। ভাঙলেন ৬৯ রানের জুটি। ৬৮ বল স্থায়ী ৮২ রানের প্রথম জুটিও ভাঙেন তাসকিন।

    তাসকিনের তৃতীয় আঘাতটি আসে ২৬তম ওভারের দ্বিতীয় বলে।

    অফ স্টাম্পের বাইরে তার বুদ্ধিদীপ্ত শর্ট অব লেংথ স্লোয়ারে উঁচিয়ে সীমানার বাইরে পাঠানোর চেষ্টা করেন কুশল মেন্ডিস।  কিন্তু  বল তার ব্যাটের কানায় লেগে যায় মিড অফে। অধিনায়ক তামিম ইকবালের হাতে ধরা পড়ে সহজেই।

    ৩৬ বলে ১ ছক্কায় ২২ রান করে সাজঘরে ফেরেন কুশল মেন্ডিস।

    এর আগে নিজের দ্বিতীয় ওভারের দ্বিতীয় বলে সরাসরি বোল্ড করে দেন ৩৯ রানে দুর্দান্ত ব্যাট করে যাওয়া গুনাথিলাকাকে। 

    অফ স্টাম্পের বাইরের বল জায়গায় দাঁড়িয়ে মিডউইকেট দিয়ে খেলার চেষ্টায় ঠিক মতো পারেননি গুনাথিলাকা। ব্যাটের ভেতরের কানায় লেগে আঘাত হানে স্টাম্পে। ভাঙে ৬৮ বল স্থায়ী ৮২ রানের জুটি।

    ৩৩ বলে ৫ চার ও ১ ছক্কায় ৩৯ রান করেন গুনাথিলাকা।

    এর এক বল পরেই নিশাঙ্কাকে উইকেটরক্ষকের গ্লাভসে বন্দি করেন। 

    তার অফ স্টাম্পের বেশ বাইরে পড়ে একটু ভেতরে ঢোকা বল কাভারে খেলতে চেয়েছিলেন নিশাঙ্কা। শট খেলায় একটু মন্থর ছিলেন ডানহাতি এই ব্যাটসম্যান। ব্যাটের কানা ছুঁয়ে জমা পড়ে মুশফিকুর রহিমের গ্লাভসে।

    চার বলে শূন্য রানে ফিরেন নিশাঙ্কা। 

    তাসকিন ছাড়া এখনও আর কোনো বোলার উইকেটের দেখা পাননি। উইকেট না পেলেও কিপটে বল করেছেন কাটার মাস্টার মোস্তাফিজ।

    ৩ ওভারে মাত্র ১০ রান দিয়েছেন। 

    এ প্রতিবেদন লেখার সময় শ্রীলংকার সংগ্রহ  ২৯ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ১৬৪ রান।  ৮৯ বলে ৯০ রানে ব্যাট করছেন অধিনায়ক কুশল পেরেরা। তাকে সঙ্গ দিতে নেমেছেন ধনাঞ্জয়া ডি সিলভা।

    সর্বশেষ সংবাদ
    1. পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ
    2. বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি
    3. পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ
    4. প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত
    5. আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন
    6. বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন
    7. রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার
    সর্বশেষ সংবাদ
    পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ

    পঞ্চগড়ের বারো আউলিয়া মাজার: প্রতিবছর বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবার ওরশ

     বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় 
 কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে
                              -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি

    বিএনপি যখনই ক্ষমতায় আসে তখনই দেশে ব্যাপক উন্নয়ন হয় কাহালুর মুরইল ইউনিয়ন বিএনপির উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে -- আলহাজ্ব মোশারফ হোসেন এম পি

    পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ

    পরিকল্পিত উপজেলায় পরিণত হবে কিশোরগঞ্জ

    প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    প্রফেসর মীর এম. আর. রেদওয়ান-এর রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

    আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

    আদমদীঘিতে ভরাট হওয়া বসনবুড়ি খাল পুনঃ খনন কাজের উদ্বোধন

    বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    বিরামপুরে প্রধান শিক্ষকের অনিয়ম-দূর্নীতির বিরুদ্ধে মানববন্ধন

    রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার

    রাণীনগরে মাদক মামলায় দুইজন গ্রেফতার

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২
    ই-মেইলঃ journalbd15@gmail.com

    প্রকাশকঃ সাজ্জাদ হোসাইন ।

    বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : জার্নালবিডি২৪,সান্তাহার রোড, হোটেল পার্ক (দ্বিতীয় তলা), বড়গোলা, বগুড়া - ৫৮০০ মোবাইল: ০১৭১১-১৪৭২২২

    সম্পাদক মন্ডলীর সভাপতিঃ আলহাজ্ব ছিদ্দিকুর রহমান ।
    উপদেষ্টা সম্পাদকঃ পরিমল প্রসাদ রাজ ।
    সম্পাদকঃ চপল সাহা ।

    ভারপাপ্ত সম্পাদকঃ প্রিয়ংকর সাহা শুভ । ব্যবস্থাপনা সম্পাদকঃ প্রদীপ কুমার প্রসাদ ।

    নির্বাহী সম্পাদকঃ ধ্রুবজ্যোতি সাহা ।
    সহযোগী সম্পাদকঃ তাসরীফ রহমান।

    Privacy Policy

    জার্নালবিডি২৪ কর্তৃক সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত © ২০১৫ - ২০২৬